রুই মাছের কোফতা কারি!

তাবাসসুম বিন্তি · Feb 02, 2018 · 1 min read

রুই মাছের কোফতা কারি!

রুই মাছের ঝোল আর ভুনা খেয়ে বিরক্ত? তাহলে প্রিয় পাঠক, তৈরি করে ফেলুন রুই মাছের কোফতা কারি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সহজেই রুই মাছের কোফতা কারি তৈরির রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগছে আর কীভাবে তৈরি করবেন রুই মাছের কোফতা কারি।

উপকরণ

১. রুই মাছের বড় টুকরা- ৪টি ২. পেঁয়াজ কুঁচি- ২ টেবিল চামচ ৩.কাঁচা মরিচ- ২/৩ টি ৪. লবণ- স্বাদমতো ৫. আদা গুঁড়া- ১/৪ ভাগ ৬. হলুদ গুঁড়া- চার ভাগের এক ভাগ ৭. ধনিয়া গুঁড়া- ১/৪ ভাগ ৮. গোলমরিচ গুঁড়া- সামান্য ৯. জিরা গুঁড়া- চার ভাগের এক ভাগ ১০. লাল মরিচের গুঁড়া- সামান্য ১১. ধনিয়া পাতা- ২ টেবিল চামচ ১২. রসুন পেস্ট- ১ চা চামচ ১৩. ডিম- ১ টি ১৪. লেবুর রস- ১ চা চামচ ১৫. কর্ণফ্লাওয়ার- ১ টেবিল চামচ ১৬. টোস্ট বিস্কুটের গুঁড়া- ২ টেবিল চামচ ১৭. পেঁয়াজ বাটা- ১ কাপ ১৮. আদা বাটা- ১ চা চামচ ১৯. রসুন বাটা- ১ চা চামচ ২০. দারুচিনি- ২/৩ টি ২১. এলাচ- ২/৩ টি ২২. লবঙ্গ- ২/৩ টি ২৩. পেস্তা বাদাম পেস্ট- ১ টেবিল চামচ ২৪. টমেটো পিউরি- ১ কাপ ২৫. টক দই- হাফ কাপ ২৬. কাঁচা মরিচ- ৫/৬ টি ২৭. তেল- পরিমান মতো ২৮. পেঁয়াজ বেরেস্তা- পরিমানমতো

প্রণালী

১. প্রথমে রুই মাছ সামান্য হলুদ, মরিচের গুঁড়া , লবণ দিয়ে সেদ্ধ করে নিন। এরপর মাছগুলোর তেলের অংশ বাদ দিয়ে, কাঁটা বেছে, চামড়া ছাড়িয়ে মাছগুলো ভর্তা করে নিন।

২. অন্য একটি পাত্রে এবার পেঁয়াজ কুঁচি (পরিমাণমতো ), ১ টা কাঁচা মরিচ কুঁচি, সামান্য লবণ, আদা গুঁড়া, হলুদ গুঁড়া, সামান্য গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য লাল মরিচের গুঁড়া, ধনিয়া পাতা, রসুন পেস্ট একসাথে ভালো করে মেখে নিন। এর সাথে আগেই ভর্তা করে রাখা রুই মাছ দিন। এখন যোগ করুন ডিম, বিস্কুটের গুঁড়া, লেবুর রস। আবার সবকিছু একসাথে মাখুন। সবশেষে কর্ণফ্লাওয়ার দিয়ে আবার মেখে নিন ।

৩. এখন মাছের এই মিশ্রণটি থেকে গোল গোল মিডিয়াম আকারের বল তৈরি করুন । চুলায় একটি প্যান দিন এবং পরিমানমতো তেল গরম করুন বলগুলো ভাজার জন্য। মিডিয়াম আঁচে রুই মাছের বলগুলো বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা শেষে বলগুলো আলাদা পাত্রে উঠিয়ে রাখুন।

৪. এরপর আরেকটি পাত্রে হাফ কাপের মতো তেল দিয়ে গরম করুন। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিন এতে। এখন টক দই, মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া দিয়ে মশলা কষাতে থাকুন এবং স্বাদমতো লবণ দিন। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে পেস্তা বাদাম পেস্ট এবং টমেটো পিউরি দিন এবং নাড়তে থাকুন। এখন এলাচ, লবঙ্গ, দারচিনি কষানো হয়ে গেলে আগেই ভেজে রাখা মাছের বলগুলো এতে দিয়ে দিন। পেঁয়াজ বেরেস্তা দিয়ে নাড়ুন আবার। পানি দিন ২ কাপেরমতো এই কষানো মশলাতে। এখন ধনিয়া পাতা কুঁচি, কাঁচা মরিচ দিয়ে কম আঁচে রান্না করুন প্রায় ১০ মিনিট। মাঝে মাঝে নেড়ে দিতে হবে কোফতাগুলোতে মশলা ঠিক মতো ঢোকে।

৫. ১০ মিনিট পর দেখবেন কোফতা একটু মাখা মাখা হয়েছে , লবণ হয়েছে কিনা চেক করে নামিয়ে ফেলুন।

৬. অন্য একটি পাত্রে গরম গরম কোফতার উপরে সামান্য বেরেস্তা, ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে ভাত/পোলাও-এর সাথে পরিবেশন করুন।

ছবি – সাটারস্টক

সম্পর্কিত লেখা

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

আদার রসে রুই মাছ
৩০ মিনিটের রান্না

আদার রসে রুই মাছ

মাছ আমাদের বাঙ্গালিদের সবথেকে প্রিয় খাবার। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে, জন্মদিন সব কিছুতেই মাছের একটি আইটেম আমরা করেই থাকি। তাছাড়া আমাদের প্রত...

রুই মাছের ডিমের কাবাব
৩০ মিনিটের রান্না

রুই মাছের ডিমের কাবাব

মাছের কাবাব তো অনেকেই খেয়েছেন। মাছের ডিম দিয়ে তৈরি কাবাব কি খেয়েছেন? হ্যাঁ, একদম ঠিক শুনছেন। মাছের ডিমের কাবাব! আজ ভিন্ন স্বাদের রুই মাছের ডিমের কাবাব...

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

আরও পড়ুন

মাংসের কোফতা কারি | মেহমানদারী হোক ভিন্ন সাজে!
মেহমানদারী

মাংসের কোফতা কারি | মেহমানদারী হোক ভিন্ন সাজে!

আজকের আয়োজন আপনাদের জন্য সেরকমই একটি সুস্বাদু বিফ আইটেম "মাংসের কোফতা কারি"-এর রেসিপি। চলুন জেনে নিই কিভাবে রেসিপিটি রান্না করবেন তা নিয়ে বিস্তারিত।...

বৈশাখে ভর্তা পর্ব ২
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ২

আজকের বৈশাখে ভর্তা পর্ব ২ সাজানো হয়েছে ধনে পাতার ভর্তা, রুই মাছের ভর্তা এবং ডাল ভর্তা বানানোর রেসিপি দিয়ে। বৈশাখের প্রথম দিনটি শুরু হোক দারুণ সুস্বাদু...

রুই মাছে আলুর ঘাটি
১ ঘণ্টার রান্না

রুই মাছে আলুর ঘাটি

এক এক অঞ্চলের রান্নার স্বাদ ও ধরন একেক রকম। আর এই ভিন্নতাই আমাদের তৃপ্তি দেয়। এই তৃপ্তি আরেকটু বাড়িয়ে বা ঝালিয়ে দিতেই আজকের রেসিপি আয়োজনে রইল বগুড়ার এ...

রুই বা কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট
মেহমানদারী

রুই বা কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট

দুপুরে গরম গরম ভাত বা পোলাও এর সাথে রুই বা কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট হলে কিন্তু জমবে বেশ। মজাদার এই দেশি খাবারটির রেসিপি জেনে রাখলে সময় মতো আপনিও...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

…