বৈশাখে ভর্তা পর্ব ২

sub-editor · Apr 06, 2016 · 1 min read

বৈশাখে ভর্তা পর্ব ২

আজকের বৈশাখে ভর্তা পর্ব ২ সাজানো হয়েছে ধনে পাতার ভর্তা, রুই মাছের ভর্তা এবং ডাল ভর্তা বানানোর রেসিপি দিয়ে। বৈশাখের প্রথম দিনটি শুরু হোক দারুণ সুস্বাদু এই ৩টি ভর্তা দিয়ে। রেসিপিগুলো দেখে নিন।

[picture]

 

বৈশাখে ভর্তা পর্ব ২ নিয়ে কথা

১) সবুজ ঝাল ধনে পাতার ভর্তা

বৈশাখে সবুজ ঝাল ধনে পাতার ভর্তা - shajgoj.com

যা লাগবে
  • ধনে পাতা কুচি ২ কাপ
  • রসুন কোয়া ৬ -৭ টি 
  • কাচা মরিচ কুচি ( ইচ্ছামত )
  • লবণ স্বাদমত
  • সরিষার তেল ২ চা চামচ
যেভাবে তৈরি করবেন
ব্লেন্ডার এ উপরের সব উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিন। পাটাতেও বাটতে পারেন।  আমি চপার এ করেছি তাই পাতা মিহি হয়েছে কিন্তু পেস্ট হয় নি। এভাবেও অন্য রকম লাগে ট্রাই করে এখতে পারেন। যাই করুন টেস্ট সব ভাবেই একই রকম। ভাতের সাথে পরিবেশন করুন এই ভর্তা।

২) রুই মাছের ভর্তা

বৈশাখে রুই মাছের ভর্তা - shajgoj.com

যা লাগবে

  • রুই মাছের টুকরা
  • হলুদ গুঁড়া 
  • মরিচ গুঁড়া
  • পেঁয়াজ কুচি
  • কাঁচামরিচ কুচি
  • টমেটো কুচি
  • অল্প আদা মিহি কুচি
  • সরিষার তেল
  • স্বাদমত লবণ 

যেভাবে তৈরি করবেন

উপকরণের পরিমান উল্লেখ করা হয় নি। নিজে আন্দাজ করে দিলেই হবে।  রুই মাছের টুকরা লবণ ,হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিন। মচমচে করে ভাজবেন । এবার কাটা ছাড়িয়ে নিন। এবার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, অল্প আদা মিহি কুচি, সরিষার তেল, স্বাদমত লবণ দিয়ে মাখিয়ে নিন। গরম ভাতের সাথে পরিবেশন করুন।

৩) ডাল ভর্তা

বৈশাখে ডাল ভর্তা - shajgoj.com

যেভাবে তৈরি করবেন

ডাল অল্প হলুদ আর লবন দিয়ে সিদ্ধ করে নিন, সিদ্ধ হয়ে গলে গেলে পেঁয়াজ কুচি, শুকনা মরিচ ফালি আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিন। আমি বেশির ভাগ সময় ১ দিনের পুরনো কিংবা বাসী ডাল শুকিয়েএই ভর্তা করি। অনেক মজা হয়!

রেসিপি- রোম্যান্টিক কিচেন স্টোরিজ

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

মুলার ভর্তা
২০ মিনিটের রান্না

মুলার ভর্তা

ভর্তা আমার পছন্দের খাবারগুলোর মধ্যে অন্যতম। ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়াও দুষ্কর। অনেক পদের ভর্তাই আমরা খেয়ে থাকি। গরম ভাতের সাথে ভর্তা খাও...

বৈশাখে ভর্তা পর্ব ৩
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ৩

আজকের বৈশাখে ভর্তা পর্ব ৩ আয়োজনে জানবেন টুনা মাছের ভর্তা, সবুজ টমেটোর টক ও কুচি রশুন ভর্তা বানানোর রেসিপি। দারুণ স্বাদের ভর্তা ৩টির রেসিপি দেখে নিন।...

আরও পড়ুন

বৈশাখে ভর্তা পর্ব ১
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ১

আর ক'দিন বাদেই পহেলা বৈশাখ। এবারের বৈশাখে মেন্যু-তে রাখতে পারেন এমন কিছু সাধারণ আইটেম! এই খাবারগুলোর মাঝে প্রতিদিন আমরা কোনো না কোনো আইটেম খেয়ে থাকি ,...

গুঁড়া চিংড়ি ভর্তা
২০ মিনিটের রান্না

গুঁড়া চিংড়ি ভর্তা

গরম গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল চিংড়ি ভর্তা, শুনলেই জিভে পানি এসে যায়। পাতে ভর্তা থাকলে খাওয়াটা একদম জমে যায়, সাথে একটা শুকনো মরিচ আর পেঁয়াজ, ব্যস! ভর্তার...

শাহি ডিম ভর্তা
২০ মিনিটের রান্না

শাহি ডিম ভর্তা

ডিম খেতে কার না ভালো লাগে। ছোট বড় সবাই-ই কম বেশি ডিম খেতে পছন্দ করে। অনেক ধরনের আইটেম বানাতে পারি আমরা ডিম দিয়ে। আজকে আমরা আপনাদের ডিম দিয়ে তৈরি সুস্ব...

নারিকেল ভর্তা
রেসিপি

নারিকেল ভর্তা

যারা কখনও খেয়ে দেখেন নি তারা হয়তো ভাবছেন নারিকেল ভর্তা সেটা আবার কিভাবে করে, কেমন খেতে ইত্যাদি ইত্যাদি। আমিও ঠিক এমনটাই ভেবেছিলাম- যখন প্রথম আমার বরের...

…