মুলার ভর্তা

তাহসিন অর্না · Nov 25, 2019 · 1 min read

মুলার ভর্তা

ভর্তা আমার পছন্দের খাবারগুলোর মধ্যে অন্যতম। ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়াও দুষ্কর। অনেক পদের ভর্তাই আমরা খেয়ে থাকি। গরম ভাতের সাথে ভর্তা খাওয়ার মজাই আলাদা। ভর্তা প্রেমীদের জন্য আজকে আমরা দেখাবো মুলার ভর্তা বানানোর রেসিপি। খুবই মাজাদার এই ভর্তাটি। মুলা খেতে যারা পছন্দ করে না তাদেরও ভালো লাগবে মজাদার এই ভর্তাটি। চলুন তাহলে দেখে নেই মুলার ভর্তা তৈরির পদ্ধতিটি।

মুলার ভর্তা তৈরির পদ্ধতি

উপকরণ

  • মুলা- ১টি
  • বড় মাছ (রুই/কই)- ১ টুকরা
  • পেঁয়াজ কুঁচি- ১/২ কাপ
  • লবণ- পরিমাণমতো
  • শুকনা মরিচ- ৩/৪ টি
  • সরিষার তেল- পরিমাণমতো
  • ধনেপাতা কুঁচি- ২ চা চামচ

প্রস্তুত প্রণালী 

১) প্রথমে একটি মুলা গ্রেটারে ভালো করে গ্রেট করে লবণ মাখিয়ে রেখে দিতে হবে ১০-১৫ মিনিট।

২) এবার একটি পাত্রে মাছের কাঁটা ছাড়িয়ে  রাখুন এবং আরেকটি পাত্রে মুলা কুঁচি ভালো করে চিপে পানি ঝাড়িয়ে নিতে হবে।

৩) এবার মাছের সাথে একে একে মুলা কুঁচি, পেঁয়াজ কুঁচি, লবণ, শুকনা মরিচ, সরিষার তেল ও ধনেপাতা কুঁচি দিয়ে ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে।

দেখলেন তো! কিভাবে খুব সহজেই তৈরি হয়ে গেলো মজাদার মুলার ভর্তা। দেড়ি না করে আজই তৈরি করে ফেলুন এবং উপভোগ করুন সুস্বাদু মুলার ভর্তা।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ;ইউটিউব

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

বৈশাখে ভর্তা পর্ব ২
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ২

আজকের বৈশাখে ভর্তা পর্ব ২ সাজানো হয়েছে ধনে পাতার ভর্তা, রুই মাছের ভর্তা এবং ডাল ভর্তা বানানোর রেসিপি দিয়ে। বৈশাখের প্রথম দিনটি শুরু হোক দারুণ সুস্বাদু...

মুলা চিংড়ি ভাজি
৩০ মিনিটের রান্না

মুলা চিংড়ি ভাজি

মুলা খুবই পুষ্টিকর একটি সবজি। কিন্তু অনেকেই এটি খেতে পছন্দ করেন না। আমিও মুলা খেতে পছন্দ করি না। তাই আমার মা একবার চিংড়ি দিয়ে মুলা ভাজি করে দিলেন। সেদ...

আরও পড়ুন

বৈশাখে ভর্তা পর্ব ৩
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ৩

আজকের বৈশাখে ভর্তা পর্ব ৩ আয়োজনে জানবেন টুনা মাছের ভর্তা, সবুজ টমেটোর টক ও কুচি রশুন ভর্তা বানানোর রেসিপি। দারুণ স্বাদের ভর্তা ৩টির রেসিপি দেখে নিন।...

বৈশাখে ভর্তা পর্ব ১
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ১

আর ক'দিন বাদেই পহেলা বৈশাখ। এবারের বৈশাখে মেন্যু-তে রাখতে পারেন এমন কিছু সাধারণ আইটেম! এই খাবারগুলোর মাঝে প্রতিদিন আমরা কোনো না কোনো আইটেম খেয়ে থাকি ,...

গুঁড়া চিংড়ি ভর্তা
২০ মিনিটের রান্না

গুঁড়া চিংড়ি ভর্তা

গরম গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল চিংড়ি ভর্তা, শুনলেই জিভে পানি এসে যায়। পাতে ভর্তা থাকলে খাওয়াটা একদম জমে যায়, সাথে একটা শুকনো মরিচ আর পেঁয়াজ, ব্যস! ভর্তার...

নারিকেল ভর্তা
রেসিপি

নারিকেল ভর্তা

যারা কখনও খেয়ে দেখেন নি তারা হয়তো ভাবছেন নারিকেল ভর্তা সেটা আবার কিভাবে করে, কেমন খেতে ইত্যাদি ইত্যাদি। আমিও ঠিক এমনটাই ভেবেছিলাম- যখন প্রথম আমার বরের...

পটলের ভর্তা
২০ মিনিটের রান্না

পটলের ভর্তা

ভর্তা বাঙ্গালিদের খুবই পছন্দনীয় একটি খাবার। অনেক ধরনের ভর্তাই আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের পটলের ভর্তা তৈরির পদ্ধতি জানাবো। চলুন তাহলে জেনে নেই প...

শাহি ডিম ভর্তা
২০ মিনিটের রান্না

শাহি ডিম ভর্তা

ডিম খেতে কার না ভালো লাগে। ছোট বড় সবাই-ই কম বেশি ডিম খেতে পছন্দ করে। অনেক ধরনের আইটেম বানাতে পারি আমরা ডিম দিয়ে। আজকে আমরা আপনাদের ডিম দিয়ে তৈরি সুস্ব...

…