ছোট মাছের চচ্চরি

তাহসিন অর্না · Nov 13, 2019 · 1 min read

ছোট মাছের চচ্চরি

বাঙ্গালিরা সবসময়ই মাছের ভক্ত। ছোট বড় সব ধরনের মাছই আমরা পছন্দ করে খেয়ে থাকি। বাঙ্গালিরা বিয়ে থেকে শুরু করে যেকোন অনুষ্ঠানে মাছের একটা আইটেম করেই থাকে। আজকে আমরা আপনাদের ছোট মাছ দিয়ে তৈরি মজাদার ছোট মাছের চচ্চরি রান্নার পদ্ধতি জানাবো। যেকোন ছোট মাছ দিয়েই তৈরি করতে পারবেন সুস্বাদু এই আইটেমটি।

ছোট মাছের চচ্চরি তৈরির পদ্ধতি

উপকরণ

  • যেকোন ছোট মাছ- ৩০০ গ্রাম
  • পেঁয়াজ কুঁচি- ১ কাপ
  • কাঁচামরিচ ফালি- ৬-৮ টি
  • গুঁড়া মরিচ- ১/২ চা চামচ
  • হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
  • ধনে গুঁড়া- ১/২ চা চামচ
  • তেল- ১/২ কাপ
  • লবণ- পরিমাণমতো
  • পানি- পরিমাণমতো
  • ধনেপাতা কুঁচি- ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী 

১) প্রথমে মাছ কেটে ভালো করে ধুয়ে নিতে হবে।

২) এবার একটি প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ ও কাঁচামরিচ ফালি দিয়ে একটু লাল করে ভেজে নিবো।

৩) এবার একটি পাত্রে ছোট মাছ নিয়ে তাতে সব মসলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

৪) তারপর মাখিয়ে রাখা মাছ প্যানে দিয়ে ঢেকে রেখে অল্প আঁচে রান্না করতে হবে। পানি শুকিয়ে আসা পর্যন্ত ঢেকে রাখবেন।

পানি শুকিয়ে গেলে নামিয়ে ধনেপাতা দিয়ে পরিবেশন করুন মজাদার ছোট মাছের চচ্চরি। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো সুস্বাদু এই আইটেমটি। চটজলদি রান্না করে ফেলুন এবং উপভোগ করুন মজাদার ছোট মাছের চচ্চরি।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ;ইউটিউব

সম্পর্কিত লেখা

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই
মেহমানদারী

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই

২টা মাছের রেসিপি নিয়ে আজকের আয়োজন। ইলিশ মাছ প্রতিটি বাঙালির খুবই প্রিয় একটি মাছ। আর এই ইলিশ মাছে আছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টিগুন।...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

গরম গরম ফ্রেশ রূপচাঁদা ফ্রাই
মেহমানদারী

গরম গরম ফ্রেশ রূপচাঁদা ফ্রাই

ফ্রেশ রূপচাঁদা ফ্রাই এর তুলনাই হয় না, অনেক মজা । তাই রূপচাঁদা হাতের কাছে পেলে একবার হলেও ফ্রেশ রূপচাঁদার ফ্রাই করে দেখুন। গরম ভাত বা পোলাও এর সাথে গরম...

আদার রসে রুই মাছ
৩০ মিনিটের রান্না

আদার রসে রুই মাছ

মাছ আমাদের বাঙ্গালিদের সবথেকে প্রিয় খাবার। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে, জন্মদিন সব কিছুতেই মাছের একটি আইটেম আমরা করেই থাকি। তাছাড়া আমাদের প্রত...

আরও পড়ুন

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!
রেসিপি

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!

কাল বাসায় বড় মামা আসছেন। মা বললো মামা মায়ের সব পছন্দের মাছ নিয়ে আসছেন গ্রাম থেকে। আমার মা যা মজা করে মাছ রান্না করে তা আর মুখে না বলি। চলুন আপনাদের সা...

রুই মাছের ডিমের কাবাব
৩০ মিনিটের রান্না

রুই মাছের ডিমের কাবাব

মাছের কাবাব তো অনেকেই খেয়েছেন। মাছের ডিম দিয়ে তৈরি কাবাব কি খেয়েছেন? হ্যাঁ, একদম ঠিক শুনছেন। মাছের ডিমের কাবাব! আজ ভিন্ন স্বাদের রুই মাছের ডিমের কাবাব...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

মজাদার ফিশ বিরিয়ানি
মেহমানদারী

মজাদার ফিশ বিরিয়ানি

মাছ বাঙ্গালিদের অনেক প্রিয় খাবার। এই মাছ দিয়ে আমরা বাঙ্গালিরা বিভিন্ন আইটেম রান্না করে খেতে পছন্দ করি। আমাদের রান্নার তালিকায় মাছ না থাকলে যেন চলেই না...

…