তেলাপিয়া মাছের বারবিকিউ

সাজগোজ উপ সম্পাদক · Nov 08, 2013 · 1 min read

তেলাপিয়া মাছের বারবিকিউ

উপকরণঃ

১। একটি ১/২ কেজির বড় তেলাপিয়া

২। ফিস সস ৪ টেবিল চামচ

৩। সয়া সস ২ টেবিল চামচ

৪। টমেটো সস ২ টেবিল চামচ

৫। ১ টি আস্ত লেবুর রস

৬। আদা বাটা ১ চা চামচ

৭। রসুন বাটা ২ চা চামচ

৮। পেঁয়াজ বাটা ১ চা চামচ

৯। জিরা গুঁড়া ১/২ চা চামচ

১০। তেল ২ টেবিল চামচ

১১। ৮-১০ টি গোল মরিচ হালকা ভাঙা

১২। লবণ সামান্য (কারণ ফিস সস, সয়া সস ও টমেটো সসে বেশ লবণ আছে)

প্রস্তুত প্রণালীঃ

প্রথমে মাছটি ভালো করে ময়লা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মাছে যেন কোন গন্ধ না থাকে সে জন্য মাছ ধোয়ার সময় হালকা লবণ, হলুদ ও লেবুর রস মিশিয়ে কিছুক্ষণ রেখে ধুতে পারেন। এবার একটি পরিষ্কার সুতি কাপড় দিয়ে চেপে চেপে মাছের পানি সরাতে হবে। মাছের উপরে ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নিতে পারেন, তাহলে লবণ ও অন্যান্য মসলা মাছের ভেতরে ভালো ঢুকবে।

এবার অন্য একটি বড় পাত্রে উপরের সব মসলা একত্রে মিশিয়ে নিন। আপনি চাইলে মাছ দেয়ার আগে লবণ টেষ্ট করে নিতে পারেন। এবার মাছটি মিশ্রণ দিয়ে দিন এবং খুব ভালো করে মাছের সব জায়গায় মসলা লাগান। মাছের পেটের ভেতরেও একটু মিশ্রণ ঢুকিয়ে দিন। এবার আপনি যদি মনে করেন মাছের সব জায়গায় ভালো ভাবে মসলা লেগেছে। তাহলে এভাবেই মাছটি ১ ঘণ্টার জন্য রেখে দিন।

এক ঘন্টা পর মাইক্রো ওভেনে অথবা ইলেকট্রিক ওভেনে ২০০ ডিগ্রিতে ৩০ মিনিট মাছটি সমস্ত মসলার ঝোল সহ দিয়ে দিন। খেয়াল রাখবেন ১৫ মিনিট পর মাছটি উলটে দিতে হবে। আর আপনি যদি কয়্লায় বানাতে চান, তাহলে শিকের গায়ে ভালো করে তেল লাগিয়ে তার উপরে লম্বা করে শশা অথবা টমেটো বিছিয়ে দিন এবং তার উপর মাছ দিয়ে দিন, তাহলে মাছ শিকে লাগবে না। আর একটু পর পর মাছের উপর মশলার মিশ্রণটি ব্রাশ করুন। ২০ মিনিট পর মাছটি উলটে দিন। আপনার যদি মনে হয় আরো আগেই মাছটি হয়ে গেছেে তাহলে আপনি আগেই উলটে দিতে পারেন। এবার আরো ২০ মিনিট কয়লার আগুনে রাখুন ও একটু পর পর মাছের উপর মশলার মিশ্রণটি ব্রাশ করুন। কয়লার আগুনে একটু বেশি সময় লাগে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ আসে। নামাবার আগে একটু দেখে নামান মাছটি ঠিক ভাবে হলো কিনা।

এবার আপনার মনের মত ডেকোরেশন করে গরম গরম পরিবেশন করুন। এর সাথে তেঁতুল, টমেটো অথবা পুদিনা পাতা, ধনিয়া পাতার চাটনি থাকলে বেশ ভালো লাগে। একবার বানালেই আপনার কাছে বেশ সহজ লাগবে আশা করি।

লিখেছেনঃ মেরী

সম্পর্কিত লেখা

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই
মেহমানদারী

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই

২টা মাছের রেসিপি নিয়ে আজকের আয়োজন। ইলিশ মাছ প্রতিটি বাঙালির খুবই প্রিয় একটি মাছ। আর এই ইলিশ মাছে আছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টিগুন।...

ইলিশ মাছের পাতুরি
মেহমানদারী

ইলিশ মাছের পাতুরি

ইলিশ মাছ রান্না, ভাঁজা সবইতো খেলাম। আজকে দেখি কিভাবে ভাপে কলা পাতার মধ্যে ইলিশ মাছের পাতুরি তৈরি করতে হয়। উপকরণ ইলিশ- ৪ পিস লবণ- স্বাদমতো...

গরম গরম ফ্রেশ রূপচাঁদা ফ্রাই
মেহমানদারী

গরম গরম ফ্রেশ রূপচাঁদা ফ্রাই

ফ্রেশ রূপচাঁদা ফ্রাই এর তুলনাই হয় না, অনেক মজা । তাই রূপচাঁদা হাতের কাছে পেলে একবার হলেও ফ্রেশ রূপচাঁদার ফ্রাই করে দেখুন। গরম ভাত বা পোলাও এর সাথে গরম...

রুই মাছের ডিমের কাবাব
৩০ মিনিটের রান্না

রুই মাছের ডিমের কাবাব

মাছের কাবাব তো অনেকেই খেয়েছেন। মাছের ডিম দিয়ে তৈরি কাবাব কি খেয়েছেন? হ্যাঁ, একদম ঠিক শুনছেন। মাছের ডিমের কাবাব! আজ ভিন্ন স্বাদের রুই মাছের ডিমের কাবাব...

আরও পড়ুন

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

ফিশ টিক্কা কাবাব
৩০ মিনিটের রান্না

ফিশ টিক্কা কাবাব

চিকেন টিক্কা কাবাব তো কমবেশি সবাই খেয়েছেন! কিন্তু মাছের টিক্কা কি কখনো ট্রাই করা হয়েছে? এমনিতে কাবাব তো আমাদের সবারই পছন্দের একটি খাবার। তবে ঘরে তৈরি...

ভীষণ সুস্বাদু কুন্ফু তেলাপিয়া!
মেহমানদারী

ভীষণ সুস্বাদু কুন্ফু তেলাপিয়া!

আজকের রেসিপি আয়োজনে রয়েছে ভীষণ সুস্বাদু কুন্ফু তেলাপিয়া! তেলাপিয়া মাছের স্বাদ অক্ষুণ্ণ রেখেই এই রেসিপিটি তৈরি করা। তবে চলুন দেখে নিই। মজার এই রেসিপিটি...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

মাছের ডিমের দোপেয়াজা
২০ মিনিটের রান্না

মাছের ডিমের দোপেয়াজা

চিংড়ির দোপেয়াজা কমবেশি খেয়েছেন তার রেসিপিও জানা আছে। আজ দিচ্ছি সেই দোপেয়াজায় মাছের ডিমের রেসিপি। মাছের ডিমের দোপেয়াজা গরম গরম ভাতের সাথে দারুণ খেতে ল...

…