রুই মাছের কোরমা

সাজগোজ উপ-সম্পাদক · Sep 10, 2014 · 1 min read

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। মাছ ছাড়া যেন চলেই না। আজকে আমরা এই মাছেরই মজাদার একটি রেসিপি দেখাবো। আর তা হলো রুই মাছের কোরমা। তো, চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয় মজাদার রুই মাছের কোরমা!

রুই মাছের কোরমা রান্না করার পদ্ধতি

উপকরণ

 
  • রুই মাছের টুকরা- ৬ পিস
  • পেঁয়াজ কুঁচি- ১ কাপ
  • পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
  • আদা বাটা- ২ টেবিল চামচ
  • রসুন বাটা- ১ টেবিল চামচ
  • লাল মরিচ গুড়া- ২ চা চামচ
  • হলুদ গুড়া- ১ চা চামচ
  • জিরা বাটা- ২ চা চামচ
  • লবণ- স্বাদমত
  • কিসমিস বাটা- ১ চা চামচ
  • টকদই- ৪ টেবিল চামচ
  • কাঁচা মরিচ বাটা- ১ চা চামচ
  • গরম মসলা গুড়া- ২ চা চামচ
  • জয়ফল জয়েত্রী পোস্তদানা বাটা- ২ চা চামচ
  • কাজুবাদাম বাটা- ১ চা চামচ
  • এলাচ- ২/৩ টা
  • তেজপাতা- ২/৩ টা
  • তেল/ঘি- ১/২ কাপ
  • পেঁয়াজ বেরেস্তা- ১ কাপ

প্রস্তুত প্রণালী

১. প্রথমে মাছের টুকরাগুলোকে হালকা লবণ মাখিয়ে তেলে লাল করে ভেজে নিন। এতে মাছের আঁশটে ভাবটা থাকবে না।

২. এবার প্যান- এ তেল/ঘি  দিয়ে তাতে পেঁয়াজ কুঁচি দিন।

৩. লাল করে ভাজা হলে তাতে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ গুড়া, হলুদ গুড়া, জিরা বাটা, লবণ, টক দই, কাঁচা মরিচ বাটা, গরম মশলা গুড়া, জয়ফল জয়েত্রী পোস্তদানা বাটা, কাজুবাদাম বাটা, এলাচ, তেজপাতা দিয়ে দিতে হবে।

৪. মসলা টা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মাছের ভাজা পিস-গুলো দিয়ে দিন। এবার আলতো করে নাড়াচাড়া করে ১/২ কাপ গরম পানি আর কাঁচা মরিচ ফালি দিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন ১৫ মিনিট।

৫. নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিন।

 

পোলাও কিংবা ভাতের সাথে পরিবেশন করতে পারেন মজাদার এই ডিশ-টি। রুই মাছের কোরমার স্বাদ আর গন্ধ মাংসের চেয়ে কিছু কম নয়। তো, বাসায় বানিয়ে উপভোগ করুন মজাদার রুই মাছের কোরমা!

 

রেসিপিঃ রোমান্টিক কিচেন স্টোরিস ।

ছবি- সংগৃহীত: ইউটিউব।

সম্পর্কিত লেখা

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

আদার রসে রুই মাছ
৩০ মিনিটের রান্না

আদার রসে রুই মাছ

মাছ আমাদের বাঙ্গালিদের সবথেকে প্রিয় খাবার। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে, জন্মদিন সব কিছুতেই মাছের একটি আইটেম আমরা করেই থাকি। তাছাড়া আমাদের প্রত...

আরও পড়ুন

রুই মাছের ডিমের কাবাব
৩০ মিনিটের রান্না

রুই মাছের ডিমের কাবাব

মাছের কাবাব তো অনেকেই খেয়েছেন। মাছের ডিম দিয়ে তৈরি কাবাব কি খেয়েছেন? হ্যাঁ, একদম ঠিক শুনছেন। মাছের ডিমের কাবাব! আজ ভিন্ন স্বাদের রুই মাছের ডিমের কাবাব...

রুই মাছে আলুর ঘাটি
১ ঘণ্টার রান্না

রুই মাছে আলুর ঘাটি

এক এক অঞ্চলের রান্নার স্বাদ ও ধরন একেক রকম। আর এই ভিন্নতাই আমাদের তৃপ্তি দেয়। এই তৃপ্তি আরেকটু বাড়িয়ে বা ঝালিয়ে দিতেই আজকের রেসিপি আয়োজনে রইল বগুড়ার এ...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

…