ত্বকের যত্নে ঘি কতটা কার্যকর?

sub-editor · Sep 08, 2018 · 1 min read

ত্বকের যত্নে ঘি কতটা কার্যকর?

ধোঁয়া ওঠা, গরম গরম ভাতে ঘি, সঙ্গে বেগুন ভাজা খেতে যতটা ভাল লাগে, ততটাই উপকার মেলে মুখে ঘি লাগিয়ে ম্যাসাজ করলেও। একাধিক স্টাডিতে ইতিমধ্যেই একথা প্রমাণিত হয়ে গেছে যে মুখে এবং হাতে-পায়ে ঘি লাগিয়ে ম্যাসাজ করলে ত্বকের অন্দরে বেশ কিছু উপকারি উপাদানের মাত্রা এত মাত্রায় বৃদ্ধি পায় যে ত্বকের সৌন্দর্যতো বৃদ্ধি পায়ই, সেই সঙ্গে ত্বকের স্বাস্থ্যেরও উন্নতি ঘটে। ফলে নানাবিধ ত্বকের রোগের প্রকোপ কমতে সময় লাগে না। এখানেই শেষ নয়, ত্বক বিশেষজ্ঞদের মতে রাতে শুতে যাওয়ার আগে মুখে ঘি লাগিয়ে ম্যাসাজ করলে মেলে আরও অনেক উপকার। যেমন ধরুন-

ত্বকের বয়স কমবে

একাধিক গবেষণায় দেখা গেছে কর্মক্ষেত্র সম্পর্কিত স্ট্রেস এবং পরিবেশ দূষণের কারণে ত্বকের স্বাস্থ্যের এত মাত্রায় ক্ষতি হয় যে ত্বক বুড়িয়ে যায় সময়ের আগেই। সবথেকে ভয়ের বিষয় হল, এমন ঘটনা যে শুধু মুষ্টিমেয় কয়েকজনের সঙ্গেই ঘটছে, এমন নয়! বরং সিংহভাগই কিন্তু এমন পরিস্থিতির শিকার। তাই আপনার ত্বকের সঙ্গেও একই ঘটনা ঘটুক, এমনটা যদি না চান, তাহলে নিয়মিত ঘি ম্যাসাজ করুন। দেখবেন নিমেষে ত্বকের বয়স কমে যাবে প্রায় কয়েক বছর। এক্ষেত্রে ভাল করে মুখ ধুয়ে নিতে হবে প্রথমে। তারপর কয়েক ফোঁটা ঘি হাতে নিয়ে মুখে লাগিয়ে কয়েক মিনিট মাসাজ করতে হবে। এমনটা নিয়মিত করতে পারলেই দেখবেন কেল্লা ফতে!

ত্বকের প্রাকৃতিক ময়েশ্চারাইজার

ত্বকে আর্দ্রতা আনতে নানা ধরনের উপকরণ ব্যবহার করা হয়। এবার ঘি ব্যবহার করে দেখুন। প্রাকৃতিকভাবেই আপনার ত্বক আর্দ্র হয়ে যাবে। কোনো কারণে যদি আপনার ত্বক শুষ্ক হয়ে পড়ে, তাহলে খাদ্যতালিকায় ঘি রাখুন। ত্বকে নিয়মিত ঘি ব্যবহার করলেও হাতেনাতে ফল পাবেন কিছুদিনের মধ্যেই।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে

ঘি ত্বকের জন্য প্রয়োজনীয় ভিটামিন ‘ই’ ও ‘কে’ সরবরাহ করে। ফলে ত্বক হয় আরও উজ্জ্বল।

বুড়িয়ে যাওয়া ঠেকাতে

বয়সের কারণে শরীর ও ত্বক বুড়িয়ে যেতে থাকে। তবে প্রতিদিন যদি আপনার খাদ্যতালিকায় কিছুটা ঘি রাখেন, তাহলেই তার প্রভাব পড়বে ত্বকে। সমবয়সীদের তুলনায় আপনার ত্বক দেখাবে উজ্জ্বল।

ঠোঁট কোমল ও গোলাপি রাখতে

শুষ্ক ও ফাটা ঠোঁটের যন্ত্রণা এড়াতেও ঘি ব্যবহার করুন। ঠোঁট ভালো রাখার জন্য লিপবাম-এর চেয়ে কার্যকর ঘি। অল্প একটু ঘি আঙুলে নিয়ে তারপর সেটা ঠোঁটে লাগান। কয়েকবার ব্যবহারের পরই দেখবেন, আপনার ঠোঁট কোমল হয়ে উঠবে আর ফুটিয়ে তুলবে গোলাপি আভা।

ঠোঁটের দাগ মিলিয়ে যায়

আপনার ঠোঁটে কি কালো ছোপ ছোপ দাগ হয়েছে? নো টেনশন! প্রতিদিন অল্প পরিমাণ ঘি নিয়ে ঠোঁটের পরিচর্যা করুন। দেখবেন এক সপ্তাহের মধ্যে সব দাগ মিলিয়ে যাবে। শুধু তাই নয়, ঠোঁট বেজায় পিংক হয়ে উঠবে। ফলে আকর্ষণীয় লিপস-এর অধিকারী হয়ে উঠতে দেখবেন সময় লাগবে না!

চোখের সৌন্দর্য বৃদ্ধি পাবে

আপনাকে কতটা সুন্দর দেখতে, তা কিন্তু শুধু স্কিন টোন-এর উপর নির্ভর করে না। আপনার ঠোঁট এবং চোখ কতটা সুন্দর, তার উপরও কিন্তু সার্বিক সৌন্দর্য অনেকাংশে নির্ভর করে থাকে। তাই নিয়মিত চোখের পরিচর্যা করতে ভুলবেন না যেন! আর মজার বিষয় হল, এক্ষেত্রেও কাজে লাগাতে পারেন ঘিকে। কীভাবে? প্রতিদিন শুতে যাওয়ার আগে চোখের তলায় ভাল করে ঘি লাগিয়ে মাসাজ করুন। এমনটা কয়েক দিন করলেই দেখবেন চোখের ক্লান্তি ভাব দূর হবে। সেই সঙ্গে ডার্ক সার্কেলও মিলিয়ে যেতে শুরু করবে। ফলে চোখের সৌন্দর্য বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো!

তাই ত্বকের যত্নটা শুদ্ধতার সাথে সযতনেই হোক।

লিখেছেন- লিন্নি

ছবি- কালিনারিনিউট্রিশন.কম

সম্পর্কিত লেখা

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?
মা ও শিশু

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?

প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল আমরা বাবা-মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্...

নজরকাড়া গোলাপি ঠোঁট
ঠোঁটের সাজ

নজরকাড়া গোলাপি ঠোঁট

নিজের ঠোঁট লাল-গোলাপি হলে কার না ভালো লাগে! চেহারায় গোলাপি ঠোঁট-টাই কিন্তু সবার প্রথমে নজর কাড়ে। মন্টানা ফ্লোরিডার ৪টা লাইন মনে পড়ে গেল, ঠোঁট হচ্ছে মু...

ঠোঁটের কালচেভাব দূর করে গোলাপি ঠোঁট পাওয়ার ৫টি উপায়!
বিউটি টিপস

ঠোঁটের কালচেভাব দূর করে গোলাপি ঠোঁট পাওয়ার ৫টি উপায়!

আকর্ষণীয় গোলাপি ঠোঁট নিমিষেই মুখের সৌন্দর্য বৃদ্ধি করে দিতে পারে বহুগুণ। কিন্তু অনেকেরই ঠোঁট কালচে হয়ে যায়, আবার কারোর ঠোঁট হয় অনেক বেশি ড্রাই। ঠোঁটের...

ঠোঁটে কালো দাগ দূর করতে ১৩টি টিপস জানা আছে কি?
ত্বকের যত্ন

ঠোঁটে কালো দাগ দূর করতে ১৩টি টিপস জানা আছে কি?

প্রাণচঞ্চল উচ্ছল হাসি একজন মানুষের পরিচয়। মুক্তো ঝরানো হাসিমাখা মুখ দেখতেও ভালো লাগে। আর হাসির প্রাণ হলো ঠোঁট। গোলাপী রঙের ঠোঁট সবচেয়ে আকর্ষণীয়। অনেক...

আরও পড়ুন

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?
বিউটি টিপস

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?

আজকাল ম্যাট লিপস্টিকের যুগ। সকাল থেকে রাত পর্যন্ত ম্যাট লিপস্টিক ঠোঁটে থাকার কারণে এমনিতেই ঠোঁট বেশ ড্রাই হয়ে যায়। আর এখনতো শীত চলে এসেছে। সকাল বেলাতে...

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

ঠোঁটের যত প্রসাধনী
রিভিউ

ঠোঁটের যত প্রসাধনী

ঠোঁট মানুষের মুখমণ্ডলের গুরুত্বপূর্ণ অঙ্গ, ঠোঁট শুধু খাদ্য গ্রহণেই অংশ গ্রহণ করে না বরং সুন্দর-পরিপাটি এক জোড়া ঠোঁট যে কারোর সৌন্দর্য বাড়িয়ে দিতে প...

শবে বরাত স্পেশাল | বাহারি স্বাদের হালুয়া
ডেজার্ট

শবে বরাত স্পেশাল | বাহারি স্বাদের হালুয়া

শবে বরাত তো এসেই গেল। পুরোনো কিছু মজাদার হালুয়ার রেসিপি আবার নতুন করে আপনাদের জন্য। কাচাঁ পেঁপের সন্দেশ উপকরণঃ কাচাঁ পেঁপে সেদ্ধ করে বাটা-...

কোমল ও প্রাণবন্ত ঠোঁট পেতে ৫টি টিপস!
ঠোঁটের সাজ

কোমল ও প্রাণবন্ত ঠোঁট পেতে ৫টি টিপস!

নিয়মিত ত্বকের যত্ন নিতে কত কিছুই না করে থাকেন। ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং আরো কত কি! কিন্তু দেহের সবচেয়ে সংবেদনশীল ত্বক ঠোঁটের যত্নের কথা আলাদা কর...

…