শবে বরাত স্পেশাল | বাহারি স্বাদের হালুয়া

সাজগোজ সম্পাদক · Jun 20, 2013 · 1 min read

শবে বরাত স্পেশাল | বাহারি স্বাদের হালুয়া

শবে বরাত তো এসেই গেল। পুরোনো কিছু মজাদার হালুয়ার রেসিপি আবার নতুন করে আপনাদের জন্য।

কাচাঁ পেঁপের সন্দেশ

  • উপকরণঃ
  • কাচাঁ পেঁপে সেদ্ধ করে বাটা- ১ কাপ
  • চিনি- ২ কাপ
  • ছানা- ১ কাপ
  • মাওয়া- ১ কাপ
  • ঘি- ২ টেবিল চামচ
  • কিসমিস- পরিমাণ মতো
  • গোলাপজল- পরিমাণ মতো
  • সবুজ রং(খাদ্যে উপযোগি)- সামান্য
  • এলাচ দারচিনি- গুঁড়ো আধা চা চামচ

হালুয়া ১

প্রণালীঃ

পাত্র চুলায় দিয়ে তেল ও ঘি গরম করতে হবে। এলাচ, দারচিনি দিয়ে একটু ভাজা হলে মাওয়া, ছানা ও চিনি দিয়ে দিতে হবে। এবার সেদ্ধ করে বেটে রাখা পেঁপে দিয়ে নাড়তে হবে। পছন্দ মতো রঙ মিশিয়ে নাড়তে থাকুন যতক্ষন না পর্যন্ত হালুয়া পাত্রের গা ছেড়ে দেয়। নামানোর আগে গোলাপজল মিশিয়ে নেড়ে নিন।

এবার চুলা থেকে নামিয়ে ছাঁচ দিয়ে সন্দেশ আকৃতিতে কেটে কিসমিস দিয়ে পরিবেশন করুন মজাদার কাচাঁ পেঁপের সন্দেশ।

 

নারকেল ও গাজরের বরফি

উপকরণঃ

  • নারকেল( কোরানো)- ১ কাপ
  • গাজর(গ্রেট করা)- ১ কাপ
  • মাওয়া- ১ কাপ
  • চিনি- ২ কাপ
  • ঘি- ১ টেবিল চামচ
  • তেল- ২ টেবিল চামচ
  • এলাচ গুঁড়া- সামান্য

 হালুয়া ২

প্রণালীঃ

একটি পাত্রে সামান্য পানি দিয়ে চিনি গুলিয়ে নিন। অন্য একটি পাত্রে ঘি ও তেল দিয়ে গরম হলে নারকেল ও গাজর দিয়ে নাড়তে থাকুন পানি না শুকানো পর্যন্ত। পানি শুকিয়ে গেলে চিনি, মাওয়া ও এলাচ গুঁড়ো দিয়ে ভাল করে নেড়ে মাখামাখা করে নিন। এবার নামিয়ে পছন্দ সই নকশা করে কেটে সাজিয়ে পরিবেশন করুন।

 

পাঁচমিশালি হালুয়া

উপকরণঃ

  • লাউ সেদ্ধ(মিহি গ্রেট করা)- ১ কাপ
  • গাজর সেদ্ধ( মিহি গ্রেট করা)- ১ কাপ
  • পেঁপে সেদ্ধ( মিহি গ্রেট করা)- ১ কাপ
  • বিট সেদ্ধ( মিহি গ্রেট করা)- ১ কাপ
  • মিষ্টি আলু সেদ্ধ( মিহি গ্রেট করা)- ১ কাপ
  • কনডেন্স মিল্ক- আধা কাপ
  • চিনি- ১ কাপ
  • মাওয়া- ১ কাপ
  • ঘি- ৩ টেবিল চামচ
  • তেল- ৩ টেবিল চামচ
  • এলাচ দারচিনি- (গুড়ো) আধা চা চামচ
  • গোলাপজল- পরিমাণ মতো

হালুয়া ৩ 

 

প্রণালীঃ

পাত্র চুলায় দিয়ে ৩ টেবিল চামচ তেল ও ঘি গরম করতে হবে। লাউ, গাজর, পেঁপে, বিট, মিষ্টি কুমড়া বাটা দিয়ে একটু ভাজা হলে মাওয়া ও কনডেন্স মিল্ক দিয়ে দিতে হবে।একটু নেড়ে এবার বাকি তেল ও চিনি যোগ করতে হবে।। হালুয়া ঘি ছেড়ে না দেয়া পর্যন্ত নাড়তে থাকুন। নামানোর আগে গরম মশলা গুঁড়ো ও গোলাপজল মিশিয়ে নেড়ে নিন।

এবার চুলা থেকে নামিয়ে ছাঁচ দিয়ে পছন্দ সই আকৃতিতে কেটে কিসমিস দিয়ে পরিবেশন করুন মজাদার পাঁচমিশালি হালুয়া।

লিখেছেনঃ বৈশাখী

সম্পর্কিত লেখা

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?
মা ও শিশু

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?

প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল আমরা বাবা-মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?
সুস্থতা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?

গ্রীষ্মের আগেই বসন্তের ছোঁয়ায় আমগাছগুলো ভরে উঠে অসংখ্য মুকুলে। তার কিছুদিন পরই পাতার ফাঁকে ফাঁকে দেখা যাবে ছোট-বড় সবুজ রঙের কাঁচা আম। কাঁচা আমের নাম শ...

গোলাপজলে প্রশান্তি
ত্বকের যত্ন

গোলাপজলে প্রশান্তি

আজকের সময়ের নারীরা তাদের সৌন্দর্য নিয়ে অনেক সচেতন।তারা সুন্দর এবং দীপ্তিময় ত্বক পাওয়ার জন্য বিউটি সেলুনে হাজার হাজার টাকা খরচ করতে পিছপা হন না।কিন্তু...

আরও পড়ুন

পেঁপের ৬টি ফেইসপ্যাক দিয়েই হবে সব ধরনের ত্বকের যত্ন
ত্বকের যত্ন

পেঁপের ৬টি ফেইসপ্যাক দিয়েই হবে সব ধরনের ত্বকের যত্ন

বেশ জনপ্রিয় দেশি একটি ফল হলো পেঁপে। কাঁচা পেঁপে যেমন বিভিন্ন রোগের পথ্য হিসাবে মানুষজন খেয়ে থাকে, তেমনি পাকা পেঁপেও শরীরের জন্য বেশ উপকারী। পেঁপের স্ব...

মাওয়া তৈরির সবচেয়ে সহজ রেসিপি
রেসিপি

মাওয়া তৈরির সবচেয়ে সহজ রেসিপি

রোষ্ট, কোরমা, জর্দা ইত্যাদি রান্নায় এবং বিভিন্ন ধরনের মিষ্টি তৈরীতে মাওয়া ব্যবহার করা হয় । অনেক সহজে বাড়ীতেই মাওয়া তৈরী করা যায় । কয়েকভাবে মাওয়া তৈরী...

শবে বরাত স্পেশাল কাজুবাদামের হালুয়া‬
ডেজার্ট

শবে বরাত স্পেশাল কাজুবাদামের হালুয়া‬

[topbanner] কাজুবাদাম সচরাচর হালুয়া সাজানোর কাজে ব্যবহৃত হয়। আজ সেই বাদাম দিয়ে তৈরি হালুয়ার রেসিপি দেওয়া হয়েছে। খুবই সহজ উপায়ে তৈরি হালুয়ার এই রেসিপি...

ঘরে বসেই তৈরি করুন গোলাপজল !
ত্বকের যত্ন

ঘরে বসেই তৈরি করুন গোলাপজল !

গোলাপজল আসলে কী? এটা হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া সবচেয়ে বিশুদ্ধ উপাদানগুলোর মধ্যে একটা যা আমাদের ত্বকের ন্যাচারাল Ph বজায় রাখতে সাহায্য করে। গোলাপজল ত্বক...

ত্বকের যত্নে কাঁচা দুধ | ৩ ধরনের স্কিনের জন্য একটিই উপাদান
কম্বিনেশন স্কিন

ত্বকের যত্নে কাঁচা দুধ | ৩ ধরনের স্কিনের জন্য একটিই উপাদান

প্রাচীন মিশরের রাণী অপূর্ব সুন্দরী ক্লিওপেট্রার কাঁচা দুধে গোসলের গল্পতো কমবেশি অনেকেই শুনেছি আমরা। সৌন্দর্যচর্চায় কাঁচা দুধের ব্যবহার কিন্তু প্রাচীনক...

…