মাংসের কোফতা কারি | মেহমানদারী হোক ভিন্ন সাজে!

sub-editor · Aug 28, 2018 · 1 min read

মাংসের কোফতা কারি | মেহমানদারী হোক ভিন্ন সাজে!

আজকের আয়োজন আপনাদের জন্য সেরকমই একটি সুস্বাদু বিফ আইটেম "মাংসের কোফতা কারি"-এর রেসিপি। চলুন জেনে নিই কিভাবে রেসিপিটি রান্না করবেন তা নিয়ে বিস্তারিত।

মাংসের কোফতা কারি রান্নার উপকরণ

ধাপ ১: কোফতার জন্য

  • গরুর মাংসের কিমা- আধকেজি (চাইলে মুরগির/খাসির মাংস দিয়ে কোফতা তৈরি করতে পারেন)
  • পেঁয়াজ কুঁচি- ১টি, মাঝারি আকারের একদম মিহি কুঁচি করতে হবে
  • হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
  • কাঁচামরিচ কুঁচি- ২ টেবিল চামচ
  • জিরা গুঁড়া- ১/২ চা চামচ
  • গরম মসলা গুঁড়া- ১/২ চা চামচ
  • আদা বাটা- ১/২ চা চামচ
  • রসুন বাটা- ১/২ চা চামচ
  • ধনেপাতা কুঁচি- ১ টেবিল চামচ
  • পাউরুটি দুধে ভিজিয়ে নেয়া- ২ পিস
  • ডিম ফেটানো- ১টি
  • তেল- ১ কাপ ( কোফতা ভাজার জন্য )
  • ঘি- ৩ টেবিল চামচ (কোফতা ভাজার জন্য)
  • লবণ- ১/৪ চা চামচ বা স্বাদমত
  • চিনি- আধা চা চামচ

ধাপ ২: ঝোলের জন্য

  • পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
  • আদা বাটা- ১/২ চা চামচ
  • রসুন বাটা - ১/২ চা চামচ
  • লাল মরিচ গুঁড়া- ১/৪ চা চামচ
  • হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ
  • জিরা গুঁড়া- ১/২ চা চামচ
  • এলাচ- ২টি
  • দারুচিনি- ১ স্টিক
  • লবঙ্গ- ২টি
  • তেজপাতা- ২টি
  • দই- ১ টেবিল চামচ (ফেটানো)
  • তেল- ২ টেবিল চামচ
  • লবণ- ১/৪ চা চামচ বা স্বাদমত
  • চিনি- ১ চা চামচ

মাংসের কোফতা কারি রান্নার প্রণালী

  • প্রথমে ধাপ ১-এর উপকরণের সবকিছু একসাথে মেখে নিয়ে গোল গোল করে কোফতা তৈরির পর তেল আর ঘি একসাথে মিশিয়ে গরম করে লাল করে ভেজে নিন (ডুবো তেলে)।
  • এইবার অপর একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুঁচি দিয়ে ভেজে নিন। তারপর ধাপ ২-এর উপকরণের সব মসলা দিয়ে কষিয়ে নিন অল্প পানি দিয়ে এবং কোফতা বল-গুলো দিয়ে নেড়ে নিন ভালো করে।
  • পরিমাণ মতো পানি দিয়ে মৃদু আঁচে রান্না করতে থাকুন। ঝোল ঘন হয়ে এলে তেলের ওপরে উঠে আসলে নামিয়ে সার্ভিং ডিশ-এ ঢেলে ওপরে পেঁয়াজ বেরেস্তা বা ধনিয়া পাতা ছড়িয়ে পরিবেশন করুন।
 

রেসিপি ও ছবি- সামিয়া'স হোম কিচেন

সম্পর্কিত লেখা

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

শীতের আমেজে দারুণ সুস্বাদু মূলার কোফতা!
১ ঘণ্টার রান্না

শীতের আমেজে দারুণ সুস্বাদু মূলার কোফতা!

শীতের দাপটে মজাদার সবজিগুলো খাবারে এনে দেয় এক অন্যরকম ছোঁয়া! শীতে শাক-সবজি খেতে কিন্তু আসলেই অনেক মজা লাগে! বিভিন্ন সবজি দিয়েও আবার তৈরি করা যায় নানান...

মাশরুম কোফতা 
২০ মিনিটের রান্না

মাশরুম কোফতা 

মাছের কোফতা, ডিমের কোফতা প্রায় সময়ই আমাদের খাওয়া হয়ে থাকে। আচ্ছা, তার আগে বলুন মাশরুম কার কার পছন্দ? আমারতো মাশরুম খেতে বেশ ভালো লাগে। যারা ব্যাঙের ছা...

আরও পড়ুন

চিকেন কোফতা কারি
মেহমানদারী

চিকেন কোফতা কারি

চিকেন আইটেম সকলের একটু বেশি পছন্দের। চিকেন দিয়ে যে কত রকমের সুস্বাদু খাবার তৈরি করা যার তা বলে শেষ করা যাবে না! শুধু রেস্তোরা নয়, আপনি ঘরে বসেই তৈরি ক...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

মারচেমিক কোফতা
মেহমানদারী

মারচেমিক কোফতা

তুর্কিস্তানের একটি জনপ্রিয় খাবার হচ্ছে মারচেমিক কোফতা। এটা মুলত মুসুরের ডালের কোফতা। তো আসুন জেনে নিই, কীভাবে এই কোফতা তৈরি করতে হয়। উপকরণ...

জিভে জল আনা মজাদার 'ছানার মালাই কোফতা'!
মেহমানদারী

জিভে জল আনা মজাদার 'ছানার মালাই কোফতা'!

বাঙালি হিন্দুদের দুর্গা পূজা। সে যেন এক বিশাল আয়োজন। ৫ দিন ব্যাপি এই পূজাতে রকমারি মজাদার রান্নার যেন কোন শেষ নেই। আর এই উৎসবে আনন্দে মেতে উঠে সবাই। প...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

মালাই কোফতা
মেহমানদারী

মালাই কোফতা

দাওয়াতে ও স্পেশাল অকেশনের জন্য মালাই কোফতা বেশ রিচ এবং মজাদার ডিশগুলোর মধ্যে একটি। এটি পোলাও, পরোটা ও নানরুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে! তাহলে আর দ...

…