শীতের আমেজে দারুণ সুস্বাদু মূলার কোফতা!

শিফাত আরা সঞ্চা · Jan 02, 2019 · 1 min read

শীতের আমেজে দারুণ সুস্বাদু মূলার কোফতা!

শীতের দাপটে মজাদার সবজিগুলো খাবারে এনে দেয় এক অন্যরকম ছোঁয়া! শীতে শাক-সবজি খেতে কিন্তু আসলেই অনেক মজা লাগে! বিভিন্ন সবজি দিয়েও আবার তৈরি করা যায় নানান ধরনের আইটেম। আজকের আয়োজনটাও সেরকমই একটা আইটেম নিয়ে- 'মূলার কোফতা'! না, না! মূলার নাম শুনে একদম মুখ কুচকাবেন না! আরে আগে খেয়ে তো দেখুন!

মূলার কোফতা প্রস্তুতে উপকরণ

  • ১/২ কেজি মূলা, ছোট টুকরা করা
  • ১ টে.চা. কুড়ানো নারকেল
  • ১/২ টে.চা. বাদাম
  • ২ টে.চা. বেসন
  • ১ চা চামচ গরম মশলা
  • ২ টা লাল মরিচ
  • ১ টি কাচা মরিচ, কুঁচি করা
  • ১ টি কুঁচি করা পেঁয়াজ
  • ১ টে.চা. ধনে পাতা কুঁচি
  • লবণ, স্বাদমত
  • তেল (ডিপ ফ্রাই-এর জন্য)

গ্রেভির জন্য

  • ৪টা লাল মরিচ, গ্রাইন্ড করা
  • ১ চা চামচ রসুন বাটা
  • ১ চা চামচ ধনিয়া গুঁড়া
  • ১/২ চা চামচ হলুদ
  • ৩ টি পেঁয়াজ, বড় টুকরা করা
  • ২ টে চামচ পেঁয়াজ বাটা
  • ১.৫ টে.চা. তেল
  • ১২৫ মিলি টক দই
  • ১ চা চামচ গরম মশলা
  • ৪টি এলাচি
  • ১ চা চামচ আদা কুঁচি
  • ১/২ কাপ পানি

মূলার কোফতা প্রস্তুত প্রণালী

১) একটি পাত্রে পানি নিয়ে তাতে মূলার টুকরাগুলো সেদ্ধ করুন। সেদ্ধ করার পর গ্রাইন্ড করুন। একটি বাটিতে তুলে রাখুন।

২) নারকেল, বাদাম, গরম মশলা, বেসন এবং লাল মরিচ একসাথে গ্রাইন্ড করুন।

৩) কুঁচি করা কাচা মরিচ, পেঁয়াজ ও ধনে পাতা এবং লবণ মূলার সাথে ভালো করে মেশান। ছোট ছোট গোল গোল কোফতা বল তৈরি করুন এবং গরম তেলে সোনালী করে ভাঁজুন।

৪) এবার, গ্রাইন্ড করা লাল মরিচ, লবণ, রসুন, ধনিয়া গুঁড়া এবং হলুদ একসাথে ভালো করে মেশান।

৫) একটি পাত্রে ১.৫ টে.চা. তেলে বড় পেঁয়াজ কুঁচি ও পেঁয়াজ বাটা দিয়ে তাতে এ মিশ্রণটি মিশিয়ে মৃদু আঁচে ৫ মিনিট রান্না করুন। এরপর দই, গরম মশলা, এলাচি এবং আদা কুঁচি দিন। ভালো করে নেড়ে ১/২ কাপ পানি ঢালুন। এবার মৃদু আঁচে আরও ৩ মিনিট রান্না করুন।

৬) কোফতা বলগুলো এতে দিয়ে ২-৩ মিনিট রান্না করুন।

ব্যস! মজাদার মূলার কোফতা তৈরি! এবার গরম গরম পরিবেশন করুন।

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

মাংসের কোফতা কারি | মেহমানদারী হোক ভিন্ন সাজে!
মেহমানদারী

মাংসের কোফতা কারি | মেহমানদারী হোক ভিন্ন সাজে!

আজকের আয়োজন আপনাদের জন্য সেরকমই একটি সুস্বাদু বিফ আইটেম "মাংসের কোফতা কারি"-এর রেসিপি। চলুন জেনে নিই কিভাবে রেসিপিটি রান্না করবেন তা নিয়ে বিস্তারিত।...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

আচারি চিকেন
মেহমানদারী

আচারি চিকেন

ছুটির দিনে কোনো স্পেশাল ডিশ ট্রাই করতে চান? বা অতিথি আপ্যায়নে একটু ডিফারেন্ট কিছু রাখতে চান? আচারি চিকেন একটি রিচ ডিশ। পোলাও, পরোটা, খিচুড়ি, নানরুটি এ...

আরও পড়ুন

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন
চুলের যত্ন

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন

ফল শুধু ক্ষুধা নিবারণেই সীমাবদ্ধ নয়, বরং সৌন্দর্য চর্চাতেও অনন্য ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের ফল বিভিন্ন গুণের হয়। ত্বকের ও চুলের যত্নে ফলের মাস্ক কিন্ত...

মূলার চাটনি
রেসিপি

মূলার চাটনি

মূলা অনেকেই পছন্দ করেন না খেতে। কিন্তু মূলার চাটনি নিঃসন্দেহে ভালো লাগার মত একটি ডিস। অনেক অল্প সময়ে খুব সহজেই এটি বানিয়ে ফেলা যায়। উপকরণ মূলা-...

অরেঞ্জ চিকেন
মেহমানদারী

অরেঞ্জ চিকেন

দাওয়াত হোক, হোক দুপুরের বা রাতের খাবার... আবার ধরুন ইচ্ছে হল হঠাৎ নতুন কোন খাবার খেতে! বাসায় মুরগী আছে? তাহলে এখনই টুকে নিন এই অরেঞ্জ চিকেন রেসিপিটি আ...

মজাদার পকেট শর্মা
চা – নাস্তা

মজাদার পকেট শর্মা

আজকের রেসিপি আয়োজনে রয়েছে মজাদার পকেট শর্মা। বিকেলের নাস্তায় তৈরি করে ফেলুন পকেট শর্মা। মুরগির জন্য উপকরণ মুরগির বুকের মাংস ছোট করে কাটা - ১...

মারচেমিক কোফতা
মেহমানদারী

মারচেমিক কোফতা

তুর্কিস্তানের একটি জনপ্রিয় খাবার হচ্ছে মারচেমিক কোফতা। এটা মুলত মুসুরের ডালের কোফতা। তো আসুন জেনে নিই, কীভাবে এই কোফতা তৈরি করতে হয়। উপকরণ...

মাশরুম কোফতা 
২০ মিনিটের রান্না

মাশরুম কোফতা 

মাছের কোফতা, ডিমের কোফতা প্রায় সময়ই আমাদের খাওয়া হয়ে থাকে। আচ্ছা, তার আগে বলুন মাশরুম কার কার পছন্দ? আমারতো মাশরুম খেতে বেশ ভালো লাগে। যারা ব্যাঙের ছা...

…