মালাই কোফতা

sub-editor · Mar 22, 2018 · 1 min read

মালাই কোফতা

দাওয়াতে ও স্পেশাল অকেশনের জন্য মালাই কোফতা বেশ রিচ এবং মজাদার ডিশগুলোর মধ্যে একটি। এটি পোলাও, পরোটা ও নানরুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে! তাহলে আর দেরি কেন? চলুন তবে জেনে নেই রেসিপিটি।

মালাই কোফতা বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণ

গ্রেভির জন্য লাগবে 
  • দেড় কাপ টমেটো পিউরি
  • ২ টেবিল চামচ ক্রিম
  • ২ টেবিল চামচ তেল
  • ১ চা চামচ হলুদ গুঁড়ো
  • ১ টেবিল চামচ মরিচের গুঁড়ো
  • ২ টি এলাচ
  • ১ টেবিল চামচ জিরা
  • ৩ টি লবঙ্গ
  • ১ পিস দারুচিনি
  • ১ টেবিল চামচ আদা-রসুন বাটা
  • ১ চা চামচ গরম মশলা
  • ১ মুঠো ধনে পাতা কুঁচি
কোফতার জন্য লাগবে 
  •  ৩ টি সেদ্ধ আলু (ম্যাশড)
  • ১০ টি ক্যাশিওনাট কুঁচি
  • ১/২ কাপ ম্যাশড পনির
  • ১ টেবিল চামচ মরিচের গুঁড়ো
  • ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো
  • ১/৪ কাপ কর্নফ্লাওয়ার
  • ১ টেবিল চামচ কিশমিশ
  • ১ টেবিল চামচ পাউডারড সুগার
  • লবণ
  • তেল

প্রণালী

১) কোফতার জন্য দেয়া উপকরণগুলো একটি বোলে নিয়ে ভালোভাবে মেখে ছোট ছোট বল তৈরি করুন।

২) একটি বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে তাতে বলগুলো রেখে বাটিটিকে নেড়ে বলগুলোর গায়ে কর্নফ্লাওয়ার লাগান।

৩) একটি প্যানে তেল গরম করে মাঝারি আঁচে কোফতার বলগুলো ফ্রাই করুন এবং তেল ঝরিয়ে তুলে রাখুন।

৪) এবার অন্য একটি সসপ্যানে সামান্য তেল নিয়ে তাতে এলাচ, লবঙ্গ এবং দারুচিনি দিয়ে নাড়ুন। এরপর তাতে জিরা ও আদা-রসুন বাটা দিয়ে নাড়ুন।

৫) এরপর এতে একে একে টমেটো পিউরি, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং মরিচের গুঁড়ো ঢালুন এবং নেড়ে ভালোমত কষান। ৫-৮ মিনিট একে ঢেকে রাখুন।

৬) ঢাকনা খুলে ক্রিম ঢালুন এবং ভালো করে নাড়ুন। এবার দিয়ে দিন লবণ, গরম মশলা ও ধনে পাতা।

৭) ঘন হয়ে এলে কোফতার বলগুলো এতে একটা একটা করে ছেড়ে দিন এবং গ্রেভি সসটিতে কোফতা বলগুলোকে নেড়ে দিন।

এই তো তৈরি হয়ে গেলো মজাদার স্বাদের মালাই কোফতা। এবার মেহমানদারীতে পোলাও বা পরোটার সাথে পরিবেশন করুন দারুণ স্বাদের এই খাবারটি।

লিখেছেন- আনিকা ফওজিয়া ছবিঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

জিভে জল আনা মজাদার 'ছানার মালাই কোফতা'!
মেহমানদারী

জিভে জল আনা মজাদার 'ছানার মালাই কোফতা'!

বাঙালি হিন্দুদের দুর্গা পূজা। সে যেন এক বিশাল আয়োজন। ৫ দিন ব্যাপি এই পূজাতে রকমারি মজাদার রান্নার যেন কোন শেষ নেই। আর এই উৎসবে আনন্দে মেতে উঠে সবাই। প...

মাংসের কোফতা কারি | মেহমানদারী হোক ভিন্ন সাজে!
মেহমানদারী

মাংসের কোফতা কারি | মেহমানদারী হোক ভিন্ন সাজে!

আজকের আয়োজন আপনাদের জন্য সেরকমই একটি সুস্বাদু বিফ আইটেম "মাংসের কোফতা কারি"-এর রেসিপি। চলুন জেনে নিই কিভাবে রেসিপিটি রান্না করবেন তা নিয়ে বিস্তারিত।...

মাশরুম কোফতা 
২০ মিনিটের রান্না

মাশরুম কোফতা 

মাছের কোফতা, ডিমের কোফতা প্রায় সময়ই আমাদের খাওয়া হয়ে থাকে। আচ্ছা, তার আগে বলুন মাশরুম কার কার পছন্দ? আমারতো মাশরুম খেতে বেশ ভালো লাগে। যারা ব্যাঙের ছা...

আরও পড়ুন

চিকেন কোফতা কারি
মেহমানদারী

চিকেন কোফতা কারি

চিকেন আইটেম সকলের একটু বেশি পছন্দের। চিকেন দিয়ে যে কত রকমের সুস্বাদু খাবার তৈরি করা যার তা বলে শেষ করা যাবে না! শুধু রেস্তোরা নয়, আপনি ঘরে বসেই তৈরি ক...

শীতের আমেজে দারুণ সুস্বাদু মূলার কোফতা!
১ ঘণ্টার রান্না

শীতের আমেজে দারুণ সুস্বাদু মূলার কোফতা!

শীতের দাপটে মজাদার সবজিগুলো খাবারে এনে দেয় এক অন্যরকম ছোঁয়া! শীতে শাক-সবজি খেতে কিন্তু আসলেই অনেক মজা লাগে! বিভিন্ন সবজি দিয়েও আবার তৈরি করা যায় নানান...

ত্বকের যত্ন নিতে উপটান ৫টি উপটান সম্পর্কে জেনে নিন!
ত্বকের যত্ন

ত্বকের যত্ন নিতে উপটান ৫টি উপটান সম্পর্কে জেনে নিন!

ত্বকের যত্ন নিতে সেই প্রাচীনকাল থেকেই নারীরা সৌন্দর্যের জন্য করে আসছেন নানা রকম অনুশীলন। আজকের নারীরাও বিভিন্নভাবে রূপচর্চা করে থাকে। নারীর সৌন্দর্য ব...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

বাদামের ফ্লেবারে কুলফি মালাই
ডেজার্ট

বাদামের ফ্লেবারে কুলফি মালাই

গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে? কুলফি মালাই আমাদের সবারই পছন্দের! বাদামের ফ্লেবারে কুলফি মালাই বাসাতেই বানিয়ে নেওয়া যায়। আর এ...

…