চিকেন কোফতা কারি

sub-editor · Oct 19, 2017 · 1 min read

চিকেন কোফতা কারি

চিকেন আইটেম সকলের একটু বেশি পছন্দের। চিকেন দিয়ে যে কত রকমের সুস্বাদু খাবার তৈরি করা যার তা বলে শেষ করা যাবে না! শুধু রেস্তোরা নয়, আপনি ঘরে বসেই তৈরি করতে পারেন চিকেনের নানা মুখরোচক খাবার। তাই আজকে আপনাদের জানাবো, ভীষণ মজার চিকেন কোফতা কারি রেসিপি। এটি আপনি ভাত, পোলাও, পরোটা, রুটি সবকিছুর সাথেই খেতে পারবেন। চিকেন কোফতা কারির জন্য প্রথমে তৈরি করতে হবে কোফতা, তারপর গ্রেভি বা ঝোল।

কোফতা তৈরির  উপকরণ

-মুরগির কিমা ১ কাপ -আদা বাটা ১\৪ চা চামচ -গরম মসলা পাউডার ১/৪ চা চামচ -পেঁয়াজ কিমা ১ টেবিল চামচ -কাঁচামরিচ কুঁচি ১ টেবিল চামচ -কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ -ডিম অর্ধেক -লবন পরিমাণ মতো গ্রেভির জন্য যা যা লাগবে -তেল ২ টেবিল চামচ -ঘি ১ টেবিল চামচ -পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ -টমেটো পেস্ট ২ টেবিল চামচ -টকদই ২ টেবিল চামচ -কিশমিশ ১ টেবিল চামচ -আদা পেস্ট ১ চা চামচ -রসুন পেস্ট ১\৪ চা চামচ -মরিচ গুঁড়া ১\২ চা চামচ -জিরা গুঁড়া ১\৪ চা চামচ -গরম মসলা পাউডার ১/৪ চা চামচ -তেজপাতা ২ টি -লবন পরিমাণ মতো প্রণালী

-  মুরগির বুকের মাংস মিহি করে কিমা করে নিন। হাড় বা তেল ছাড়া যে কোন ধরণের মাংসই আপনি ব্যবহার করতে পারেন কিমার জন্য। তারপর ব্লেন্ডারে কোফতার সব উপকরণগুলো পেস্ট করে নিন, পানি মিশাবেন না।

- ব্লেন্ড হয়ে গেলে ভালো করে মেখে আপনার পছন্দমতো আকারের বল বানিয়ে নিন গোল গোল করে। এরপর চুলায় তেল গরম করে বলগুলো অল্প আঁচে লালচে করে ভেজে নিন।খুব বেশি কড়া করে ভাজবেন না। হয়ে গেলে নামিয়ে একটা প্লেটে তুলে রাখুন।

- অন্য একটি প্যানে তেল গরম করে তাতে গ্রেভির জন্য আদা, রসুন বাটা, গুঁড়া মরিচ, জিরা গুঁড়া, গরম মসলা গুঁড়া,  টমেটো পেস্ট, তেজপাতা, কিশমিশ দিয়ে লালচে করে ভেজে ভালো করে কষিয়ে নিন অল্প আচে।তারপর এতে গোল করা কোফতা দিয়ে  ঢেকে আঁচ কমিয়ে দিন। ৫ মিনিট পর ঢাকনা তুলে হাফ কাফ পানি দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন অল্প আঁচে। তেল ভেসে আসলে উপরে ঘি ছড়িয়ে নামিয়ে নিন।

- হয়ে গেলো রান্না। এবারে ইচ্ছেমত ভাত, পোলাও, পরোটা বা রুটির সাথে গরম গরম পরিবেশন করুন।

ছবি -  পিন্টারেস্ট ডট কম রেসিপি - আফসানা প্রীতি

সম্পর্কিত লেখা

মাংসের কোফতা কারি | মেহমানদারী হোক ভিন্ন সাজে!
মেহমানদারী

মাংসের কোফতা কারি | মেহমানদারী হোক ভিন্ন সাজে!

আজকের আয়োজন আপনাদের জন্য সেরকমই একটি সুস্বাদু বিফ আইটেম "মাংসের কোফতা কারি"-এর রেসিপি। চলুন জেনে নিই কিভাবে রেসিপিটি রান্না করবেন তা নিয়ে বিস্তারিত।...

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

মাশরুম কোফতা 
২০ মিনিটের রান্না

মাশরুম কোফতা 

মাছের কোফতা, ডিমের কোফতা প্রায় সময়ই আমাদের খাওয়া হয়ে থাকে। আচ্ছা, তার আগে বলুন মাশরুম কার কার পছন্দ? আমারতো মাশরুম খেতে বেশ ভালো লাগে। যারা ব্যাঙের ছা...

শীতের আমেজে দারুণ সুস্বাদু মূলার কোফতা!
১ ঘণ্টার রান্না

শীতের আমেজে দারুণ সুস্বাদু মূলার কোফতা!

শীতের দাপটে মজাদার সবজিগুলো খাবারে এনে দেয় এক অন্যরকম ছোঁয়া! শীতে শাক-সবজি খেতে কিন্তু আসলেই অনেক মজা লাগে! বিভিন্ন সবজি দিয়েও আবার তৈরি করা যায় নানান...

আরও পড়ুন

মজাদার ডিম পরোটা
চা – নাস্তা

মজাদার ডিম পরোটা

এলোমেলো পরোটা আমরা অনেকভাবেই খেয়েছি। আলু পরোটা, সবজি পরোটা, আবার মোগলাই পরোটা। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব আরও একটি পরোটার রেসিপি। স্বাদের রয়েছে...

জিভে জল আনা মজাদার 'ছানার মালাই কোফতা'!
মেহমানদারী

জিভে জল আনা মজাদার 'ছানার মালাই কোফতা'!

বাঙালি হিন্দুদের দুর্গা পূজা। সে যেন এক বিশাল আয়োজন। ৫ দিন ব্যাপি এই পূজাতে রকমারি মজাদার রান্নার যেন কোন শেষ নেই। আর এই উৎসবে আনন্দে মেতে উঠে সবাই। প...

যে ১০টি উপকারিতার জন্য আপনার খাদ্যতালিকায় কিশমিশ রাখবেন
সুস্থতা

যে ১০টি উপকারিতার জন্য আপনার খাদ্যতালিকায় কিশমিশ রাখবেন

কিশমিশ মিষ্টি জাতীয় খাবার বলে খাদ্যতালিকা থেকে বাদ দিচ্ছেন না তো? শুকনো আঙুর থেকে তৈরি হওয়া কিশমিশ শুধু সুস্বাদুই নয়, বরং একটি স্বাস্থ্যকর খাবার। কিশম...

মারচেমিক কোফতা
মেহমানদারী

মারচেমিক কোফতা

তুর্কিস্তানের একটি জনপ্রিয় খাবার হচ্ছে মারচেমিক কোফতা। এটা মুলত মুসুরের ডালের কোফতা। তো আসুন জেনে নিই, কীভাবে এই কোফতা তৈরি করতে হয়। উপকরণ...

মালাই কোফতা
মেহমানদারী

মালাই কোফতা

দাওয়াতে ও স্পেশাল অকেশনের জন্য মালাই কোফতা বেশ রিচ এবং মজাদার ডিশগুলোর মধ্যে একটি। এটি পোলাও, পরোটা ও নানরুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে! তাহলে আর দ...

…