মজাদার ডিম পরোটা

দিতি আহমেদ · Jul 01, 2019 · 1 min read

মজাদার ডিম পরোটা

এলোমেলো পরোটা আমরা অনেকভাবেই খেয়েছি। আলু পরোটা, সবজি পরোটা, আবার মোগলাই পরোটা। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব আরও একটি পরোটার রেসিপি। স্বাদের রয়েছে ভিন্নতা ঠিক এর নামের মতো। মজাদার এই পরোটা বানানো যাবে বাসায় থাকে এমন সব উপকরণ দিয়ে। বিকেলের  নাস্তায় যেমন আপনি এটি দিতে পারেন ঠিক তেমনি বাসায় মেহমান আসলেও পরিবেশন করতে পারেন এই পরোটা। এই পরোটার বিশেষত্ব হলো এটি এমনিও খাওয়া যায়। আবার কোন চাটনি কিংবা ভর্তার সাথেও খেতে পারেন। তবে মাংসের ঝোল অথবা হালিম দিয়ে খেলে অন্যরকম একটা স্বাদ লাগে যা বলে বোঝানো সম্ভব না। এই ভিন্ন ধরণের পরোটার নাম হচ্ছে মজাদার ডিম পরোটা। তো, কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কিভাবে তৈরি করবেন মজাদার ডিম পরোটা।

মজাদার ডিম পরোটা বানানোর পদ্ধতি

উপকরণ :

  • ময়দা - ২ কাপ
  • ডিম- ৪টি
  • মাংসের কিমা- ১ কাপ
  • পেঁয়াজ বাটা- ৩ টেবিল চামচ
  • আদা বাটা- ১ চা চামচ
  • রসুন বাটা- ১ টেবিল চামচ
  • গরম মসলা- ১টি তেজপাতা, ১টি দারুচিনি, ৩টি এলাচ, ২টি গোলমরিচ, ২টি লবঙ্গ
  • হলুদ গুঁড়া- ১ চা চামচ
  • ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
  • মরিচ গুঁড়া- ১ চা চামচ
  • জিরা গুঁড়া- ১/২ চা চামচ
  • কাঁচামরিচ কুঁচি- ১ টেবিল চামচ
  • ধনেপাতা কুঁচি- ১ টেবিল চামচ
  • তেল- ভাজার জন্য
  • লবণ- স্বাদমতো
  • পানি- প্রয়োজনমতো
 

প্রস্তুত প্রণালী :

১. প্রথমে একটি বাটিতে ময়দা, লবণ, তেল এবং পানি দিয়ে মাখিয়ে  রুটি বানানোর মতো করে ডো বানিয়ে রেখে দিন।

২. তারপর একটি ফ্রাইং প্যান-এ প্রয়োজনমতো তেল দিয়ে এরমধ্যে গরম মসলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। মনে রাখবেন গরম মসলা ভাজার দুটি কারণ আছে, প্রথমটি হলো সুন্দর একটা গন্ধ বের হয় আর অন্যটি হলো এটি খাবারের স্বাদ বাড়ায়।

৩. এরপর এর মধ্যে একে একে পেঁয়াজ, রসুন, আদা বাটা, হলুদ, ধনিয়া, জিরা, মরিচের গুঁড়া, গরম মসলা এবং পানি দিয়ে  ভালোভাবে কষিয়ে নিন আর হ্যাঁ অবশ্যই লবণ দিতে ভুলবেন না।

৪. মসলা কষানো হয়ে গেলে কিমা করা মাংস দিয়ে দিন। আপনার পছন্দ মতো যেকোন মাংসের কিমা ব্যবহার করতে পারেন।

৫. মাংসের কিমা দিয়ে ঢেকে দিন। মাংস থেকে পানি উঠবে। এই পানি শুকিয়ে গেলে যদি দেখেন মাংস সিদ্ধ না হয় তাহলে সিদ্ধ করার জন্য আবার পানি দিন। পানি শুকিয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন।

৬. এবার রুটি বানিয়ে নিন। রুটি বানানো হয়ে গেলে এর মধ্যে কিমা দিয়ে দিন, কিমার উপর কাঁচা মরিচ কুঁচি ও ধনেপাতা কুঁচি দিয়ে পরোটার আকৃতিতে ভাজ করে বেলে নিন।

৭. এখন একটি বাটিতে ৪টি  ডিম সামান্য লবণ দিয়ে ফেটে নিন।

৮. এবার একটি কড়াইতে তেল নিয়ে নিন। তেলের পরিমাণ হবে এমন যেন পরোটাগুলো ডুবো তেলে ভাজা যায়। তেল গরম হয়ে এলে পরোটা ডিমে চুবিয়ে ভেজে নিন। অবশ্যই একটি একটি করে ভাজবেন। হালকা লাল রঙের হলে নামিয়ে নিন।

গরম গরম পরিবেশন করুন এই অসাধারণ মজাদার পরোটা। খুব সহজে ঘরে বসেই হাতের কাছের জিনিস দিয়েই তৈরি করতে পারেন মজাদার এই ডিশ-টি। তো ঝটপট বানিয়ে ফেলুন এবং উপভোগ করুন মজাদার ডিম পরোটা।

  ছবি- সংগৃহীত: ইউটিউব

সম্পর্কিত লেখা

মিনি‬ কিমা মোগলাই পরোটা
চা – নাস্তা

মিনি‬ কিমা মোগলাই পরোটা

ডিম যাদের ভালো লাগে নিশ্চয়ই মোগলাই পরোটাও তাদের অনেক প্রিয়। কিন্তু আপনি কি জানেন, আমরা সবসময় ডিম দিয়ে তৈরি যে মোগলাই পরোটা খাই তার থেকে ভিন্ন স্বাদ নি...

বাদামি পরোটা
চা – নাস্তা

বাদামি পরোটা

এটা কোন সাধারন পরোটা নয় । অসাধারণ স্বাদের এই পরোটা কোন সস বা অ্যাডিশোনাল কোন কিছু ছাড়াই সাবার করা যাবে । এই পরোটার নাম হলো - 'বাদামি পরোটা'। [pict...

মজাদার কিমা পরোটা
চা – নাস্তা

মজাদার কিমা পরোটা

মজাদার কিমা পরোটা খেতে আর বেকারিতে ঢুঁ মারতে হবে না! আজকের রেসিপি দেখে নিজেই ঘরে তৈরি করে ফেলুন কিমা পরোটা। উপকরণ চিকেন/বিফ কিমা ঘি আদা...

চা – নাস্তা

সুস্বাদু আলু পরোটা

ইন্ডিয়ান এই খাবারটি আমার খুব পছন্দের একটি খাবার। বিকেলের নাশতায় বা বন্ধুদের ঘরোয়া আড্ডায় আলু পরোটা আর পছন্দের চাটনি কিন্তু বেশ ভাল কম্বিনেশন। দেখে নিন...

আরও পড়ুন

ভেজ পরোটা
চা – নাস্তা

ভেজ পরোটা

আজ একটি মজাদার ব্রেকফাস্ট আইটেম-এর রেসিপি শেয়ার করবো। ভেজ পরোটা হলো এর নাম! চাটনি বা টক দই দিয়ে খেতে খুবই মজা! ব্রেকফাস্টে তো বটেই, বিকেলের নাস্তাতে...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

চিকেন কোফতা কারি
মেহমানদারী

চিকেন কোফতা কারি

চিকেন আইটেম সকলের একটু বেশি পছন্দের। চিকেন দিয়ে যে কত রকমের সুস্বাদু খাবার তৈরি করা যার তা বলে শেষ করা যাবে না! শুধু রেস্তোরা নয়, আপনি ঘরে বসেই তৈরি ক...

স্পাইসি কিমা ভুনা !
১ ঘণ্টার রান্না

স্পাইসি কিমা ভুনা !

স্পাইসি ভুনা কিমা এমন খাবার যা সকালের নাস্তায় পরোটার সাথে, দুপুরে ভাতের সাথে কিংবা বিকেলের নাস্তায় পেটিস বা সমুচার পুর সব কিছুতেই চলে। তাই আজ আপনাদের...

গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী
মেহমানদারী

গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী

খাদ্যরসিকদের জন্য গরুর মাংসের কাবাব একটি লোভনীয় নাম। কাবাব পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। নানা রকম কাবাব তৈরি হলেও এখানে দুই প্রকার আকর্ষণী...

…