বাদামি পরোটা

sub-editor · Jul 30, 2017 · 1 min read

বাদামি পরোটা

এটা কোন সাধারন পরোটা নয় ।  অসাধারণ স্বাদের এই পরোটা কোন  সস বা অ্যাডিশোনাল  কোন কিছু ছাড়াই সাবার করা যাবে । এই পরোটার নাম হলো - 'বাদামি পরোটা'।

[picture]

উপকরণ ময়দা - ২ কাপ দুধ - ১/২ কাপ কাজু বাদাম পেস্ট - ৩/৪ কাপ (৬ টেবিল চামচ) লবন - স্বাদ মতো ঘি - ৪ টেবিল চামচ (এখানে তেল দেওয়া যাবে না) চিনি - ১/৪ চা চামচ (ইচ্ছে, আমি দেইনি) ফুড কালার -১ চা চামচ হলুদ রং  ( জাফরান দিতে পারেন তাহলে রং লাগবে না সেক্ষেত্রে জাফরান ১ চামচ পানিতে ভিজিয়ে রাখতে হবে) পানি - পরিমাণ মতো (পানি ১/২ কাপের কম লাগে ) তেল ভাজার জন্য - পরিমাণ মতো প্রণালী

(১) প্রথমে একটি পাত্রে ময়দা , লবন ,কাজু পেস্ট , ঘি দিয়ে ভালো করে মেশাতে হবে ।

(২) মেশানো হয়ে গেলে লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে ভালো করে মেশাতে হবে তারপর পানি অল্প করে দিয়ে মাখাতে হবে । পরে রং দিয়ে মাখতে হবে ।

(৩) আটার খামির একটু নরম হবে আর ১০-১২ বার ভালো করে মথে নিতে হবে । খুবই ভালো করে মথে নিতে হবে । মাখানোর পর বুঝা যাবে খামিরটা নরম ও অনেক সফট হয়েছে ।

(৪) এখন ৬ টা বল করে নিতে হবে ২ কাপ ময়দায় ৬ টা পরোটা হবে । বল-গুলো যেন একই মাপের হয় ।

(৫) এরপর সবগুলো ঢেকে রেখে একটা একটা করে বের করে পরোটার ভাজটা দিয়ে না বেলে ফ্রিজে রাখতে হবে ৩০ মিনিট (ছবি দেখলেই বুঝতে পারবেন)বেলার সময় কিন্তু কোন আলাদা ময়দা ব্যবহার করা যাবে না । ময়দা বেলার সময় লেগে গেলে তেল/ ঘি ব্যবহার করা যাবে ।

(৭) ৩০ মিনিট পর ঘি জমে যাবে তখন পরোটা বেলতে সুবিধা হবে একটা বেলে তাওয়াতে দিয়ে অল্প তৈলে ভাজতে হবে কারণ অলরেডি অনেক ঘি দেওয়া আছে পরোটাতে ।

(৮) মিডিয়াম আঁচে সবগুলো পরোটা  একইভাবে ভাজতে হবে ।

(৯) ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন মজাদার বাদামি পরোটা।

ছবি ও রেসিপি - মৌ আহমেদ

সম্পর্কিত লেখা

মজাদার ডিম পরোটা
চা – নাস্তা

মজাদার ডিম পরোটা

এলোমেলো পরোটা আমরা অনেকভাবেই খেয়েছি। আলু পরোটা, সবজি পরোটা, আবার মোগলাই পরোটা। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব আরও একটি পরোটার রেসিপি। স্বাদের রয়েছে...

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?
মা ও শিশু

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?

প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল আমরা বাবা-মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্...

মিনি‬ কিমা মোগলাই পরোটা
চা – নাস্তা

মিনি‬ কিমা মোগলাই পরোটা

ডিম যাদের ভালো লাগে নিশ্চয়ই মোগলাই পরোটাও তাদের অনেক প্রিয়। কিন্তু আপনি কি জানেন, আমরা সবসময় ডিম দিয়ে তৈরি যে মোগলাই পরোটা খাই তার থেকে ভিন্ন স্বাদ নি...

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?
ত্বকের যত্ন

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?

আমরা সবাই কিন্তু স্যাফরন অথবা জাফরান সম্পর্কে শুনি বা জানি। কেউ কেউ ব্যবহারও করি। কিন্তু এটি এতোটাই ব্যয়বহুল যে সবার পক্ষে ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে...

আরও পড়ুন

ত্বকের যত্নে ঘি কতটা কার্যকর?
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ঘি কতটা কার্যকর?

ধোঁয়া ওঠা, গরম গরম ভাতে ঘি, সঙ্গে বেগুন ভাজা খেতে যতটা ভাল লাগে, ততটাই উপকার মেলে মুখে ঘি লাগিয়ে ম্যাসাজ করলেও। একাধিক স্টাডিতে ইতিমধ্যেই একথা প্রমাণ...

চা – নাস্তা

সুস্বাদু আলু পরোটা

ইন্ডিয়ান এই খাবারটি আমার খুব পছন্দের একটি খাবার। বিকেলের নাশতায় বা বন্ধুদের ঘরোয়া আড্ডায় আলু পরোটা আর পছন্দের চাটনি কিন্তু বেশ ভাল কম্বিনেশন। দেখে নিন...

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন
ফ্যাশন

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন

আমাদের সবার গায়ের রং এক রকম নয়। কারো ফর্সা, কারো কালো, কারো তামাটে বা কারো শ্যামলা। কেউ হয়তো চিকন আবার কেউ বা মোটা। কিছু কিছু রং আমাদের সবাইকে মানি...

ভেজ পরোটা
চা – নাস্তা

ভেজ পরোটা

আজ একটি মজাদার ব্রেকফাস্ট আইটেম-এর রেসিপি শেয়ার করবো। ভেজ পরোটা হলো এর নাম! চাটনি বা টক দই দিয়ে খেতে খুবই মজা! ব্রেকফাস্টে তো বটেই, বিকেলের নাস্তাতে...

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই
ক্র্যাফট

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই

ফ্যাশনে টাই-ডাই পুরনো হলেও, নিত্য নতুন রূপ নিয়ে হাজির হয়েছে বারবার। সুতি, খাদিসহ নানা ধরনের কাপড়েই হচ্ছে এই নকশা। অল্প খরচে নিজের পছন্দ মতো ডিজাইন দিয়...

মজাদার কিমা পরোটা
চা – নাস্তা

মজাদার কিমা পরোটা

মজাদার কিমা পরোটা খেতে আর বেকারিতে ঢুঁ মারতে হবে না! আজকের রেসিপি দেখে নিজেই ঘরে তৈরি করে ফেলুন কিমা পরোটা। উপকরণ চিকেন/বিফ কিমা ঘি আদা...

…