সুস্বাদু আলু পরোটা

sub-editor · Feb 08, 2018 · 1 min read

ইন্ডিয়ান এই খাবারটি আমার খুব পছন্দের একটি খাবার। বিকেলের নাশতায় বা বন্ধুদের ঘরোয়া আড্ডায় আলু পরোটা আর পছন্দের চাটনি কিন্তু বেশ ভাল কম্বিনেশন। দেখে নিন তাহলে কীভাবে তৈরি করবেন আর কী কী লাগবে আলু পরোটা বানাতে।

উপকরণ
  • ময়দা-২ কাপ
  • লবন- স্বাদমত
  • কালিজিরা- সামান্য
  •  ঘি/তেল/বাটার-১ চা চামচ
  •  পানি-পরিমানমত
  • বড় সাইজের আলু সেদ্ধ-২ টি
  • চাট মসলা- হাফ চা চামচ
  • গরম মসলা গুঁড়া-হাফ চা চামচ
  • জিরা গুঁড়া- হাফ চা চামচ
  • কাঁচা মরিচ- স্বাদমত
  • শুকনা মরিচ (টেলে নেয়া)-স্বাদমত
  • ধনিয়া পাতা-হাফ কাপ
  • পেঁয়াজের বেরেশ্তা-১ কাপ
  • পরোটা ভাজার জন্য তেল/বাটার-পরিমান মতো
[picture] প্রণালী

- প্রথমে একটি বাটিতে ময়দা নিয়ে নিন। লবণ, কালিজিরা, ঘি দিন পরিমান মতো, অল্প অল্প পানি দিয়ে ময়দার ডো তৈরি করুন।

- এবার পরোটার ভিতরের পুর তৈরি করার জন্য,আরেকটি বাটিতে সেদ্ধ করা আলু, চাট মসলা, গরম মসলা গুঁড়া, জিরা গুঁড়া, কাঁচা মরিচ, শুকনা মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজের বেরেশ্তা একসাথে নিয়ে মাখিয়ে ফেলুন।

- এখন একই সাইজের দুইটি আলাদা রুটি বানিয়ে ফেলুন, ময়দার ডো দিয়ে। এবার একটা রুটির উপর আলুর পুর দিয়ে দিন, রুটি যত বড় ততখানি জায়গা জুড়ে পুর দিবেন। এবার এই রুটির উপর আরেকটি রুটি দিয়ে, দুটি রুটির মুখ হালকা চেপে চেপে বন্ধ করে দিন। এখন বেলন দিয়ে আলতো হাতে আবার বেলুন।এই প্রক্রিয়াটিই আমার কাছে সহজ মনে হয়।

- এরপর একটি প্যান গরম করে নিন, পরোটা দিন এতে। পরোটার উপর স্বাদ মতো বাটার/ঘি দিয়ে নিন। চেপে চেপে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে টিস্যু পেপারের উপর রাখুন।

- এবার পরিবেশন করুন সুস্বাদু আলু পরোটা পছন্দের কোন চাটনি বা গরু মাংসের ভুনার সাথে।

ছবি – ইউটিউব ডট কম রেসিপি – তাবাসসুম বিন্তি

সম্পর্কিত লেখা

মজাদার ডিম পরোটা
চা – নাস্তা

মজাদার ডিম পরোটা

এলোমেলো পরোটা আমরা অনেকভাবেই খেয়েছি। আলু পরোটা, সবজি পরোটা, আবার মোগলাই পরোটা। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব আরও একটি পরোটার রেসিপি। স্বাদের রয়েছে...

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

মিনি‬ কিমা মোগলাই পরোটা
চা – নাস্তা

মিনি‬ কিমা মোগলাই পরোটা

ডিম যাদের ভালো লাগে নিশ্চয়ই মোগলাই পরোটাও তাদের অনেক প্রিয়। কিন্তু আপনি কি জানেন, আমরা সবসময় ডিম দিয়ে তৈরি যে মোগলাই পরোটা খাই তার থেকে ভিন্ন স্বাদ নি...

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?
মা ও শিশু

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?

প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল আমরা বাবা-মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্...

আরও পড়ুন

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক

শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আমাদের দাদী নানীদের সময় থেকেই আলু রূপচর্চায় ব্যবহার...

বাদামি পরোটা
চা – নাস্তা

বাদামি পরোটা

এটা কোন সাধারন পরোটা নয় । অসাধারণ স্বাদের এই পরোটা কোন সস বা অ্যাডিশোনাল কোন কিছু ছাড়াই সাবার করা যাবে । এই পরোটার নাম হলো - 'বাদামি পরোটা'। [pict...

বডি বাটার!!!
ত্বক

বডি বাটার!!!

দেখতে দেখতেই চলে এলো শীতকাল। সাথে সাথে আমাদের ত্বকেও চলে আসছে পরিবর্তন। তবে শুধু মুখের যত্নই যে নিতে হবে তা কিন্তু নয়। হাত, পা তথাপি পুরো শরীরও কিন্তু...

চটপটা আলু চাট ! 
চা – নাস্তা

চটপটা আলু চাট ! 

[topbanner] একঘেয়েমি স্বাদ পাল্টে দিতে তৈরি করতে পারেন চটপটা আলু চাট। চলুন শিখে নিই, আলু তৈরির পুরো প্রণালী। উপকরণ আলু সিদ্ধ করে টুকরা...

…