মিনি‬ কিমা মোগলাই পরোটা

মোঃ রাশেদ আহমেদ · Jun 03, 2016 · 1 min read

মিনি‬ কিমা মোগলাই পরোটা

ডিম যাদের ভালো লাগে নিশ্চয়ই মোগলাই পরোটাও তাদের অনেক প্রিয়। কিন্তু আপনি কি জানেন, আমরা সবসময় ডিম দিয়ে তৈরি যে মোগলাই পরোটা খাই তার থেকে ভিন্ন স্বাদ নিতে কিমা দেয়া মিনি কিমা মোগলাই পরোটা বানানোর রেসিপি শেয়ার করব। এই খাবারটি যেমন অতিথি অপ্যায়নে অসাধারণ তেমনি নাশতার আইটেম হিসেবেও তুলনাহীন! তাহলে দেখে নিন মিনি‬ কিমা মোগলাই পরোটা রেসিপিটি!

মিনি কিমা মোগলাই পরোটা বানানোর নিয়ম

‪উপকরণ

১)  ময়দা- পৌনে এক কাপ মিহি

২) আটা- পৌনে এক কাপ

৩) মুরগির মাংসের কিমা- ১.৫ কাপ

 ৪)  পেঁয়াজ- ২টি কুচি করা

 ৫) টমেটো- ২টি কুচি করা

৬) ডিম- ২টি

৭) কাঁচামরিচ- ৪/৫টা কুচি করা

৮) ধনেপাতা এবং পুদিনা পাতা- পরিমাণমতো, কুচি করা

৯) হলুদ গুঁড়ো- ১/৪ চা চামচ

 ১০) মরিচ গুঁড়ো- ১ চা চামচ

১১) গরম মশলা- ১ চা চামচ

 ১২) আদা-রসুন বাটা- ২ টেবিল চামচ

১৩) সুজি- ২টেবিল চামচ

১৪) বেকিং সোডা- সামান্য

১৫) দুধ- ১/৪ কাপ

১৬) লবণ- স্বাদমতো

১৭) তেল- প্রয়োজনমতো

‪‎প্রণালী

১. মিনি কিমা মোগলাই পরোটা বানাতে প্রথমে আটা ও ময়দা একসাথে একটি বড় বোল-এ ঢেলে নিন। এর মাঝে সুজি, লবণ, এক চিমটি বেকিং সোডা একত্রে মিশিয়ে নিন। এরপর দুধ ঢেলে ভালোমত মেখে ডো তৈরি করে নিন। হালকা ভেজা সুতি কাপড়ে মুড়িয়ে ১০-১৫ মিনিট রেখে দিন এই ডো। এই ফাঁকে তৈরি করে নিন ভেতরে দেওয়ার পুর।

২. চুলোয় প্যান গরম করে, এর মাঝে অল্প করে তেল দিন। তেল গরম হলে এতে পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিন। এর মাঝে দিন আদা-রসুন বাটা। কিছুটা কাঁচামরিচ এতে দিয়ে নেড়ে মিশিয়ে নিন। এরপর ভাজতে থাকুন যতক্ষণ না পেঁয়াজে একটু বাদামি রং আসে। পেঁয়াজে রং ধরলে এতে টমেটো কুচি, গরম মশলা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কিছুটা লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন।

৩. মিশ্রণের মুরগির মাংসের কিমা দিয়ে কিছুক্ষণ ভাজুন। এরপর অল্প করে পানি দিয়ে নেড়ে ডাকা দিয়ে রাখুন ৫-৭ মিনিট। এর মাঝে রান্না হয়ে যাবে। নামানোর আগে ধনেপাতা এবং পুদিনা পাতা কুচি দিন।

৪. একটি পাত্রে ডিম ফেটে মিশিয়ে নিন লবণ দিয়ে। এটাকে একপাশে সরিয়ে রাখুন।

৫. এবার ডো থেকে তৈরি করতে হবে পরোটা। বড় করে পরোটা বেলে নিন। পরোটার মাঝে কিমার পুর দিয়ে ছড়িয়ে নিন। এর উপরে দুই চা চামচ ডিমের মিশ্রণ ছড়িয়ে নিন। এরপর চারপাশ থেকে পরোটার কিনারাগুলো তুলে ঢেকে দিন কিমার পুর যাতে চৌকো একটি আকৃতি তৈরি হয়। কিনারাগুলো আটকে রাখার জন্য ডিমের মিশ্রণ ব্যবহার করুন।

৬. গরম কড়াইতে বেশি করে তেল দিতে হবে। ডুবোতেলে ভাজতে না চাইলে এমনভাবে তেল দিতে হবে যাতে অন্তত পরোটা ভালোভাবে ভাজা হয়। এরপর সাবধানে পরোটাটিকে তেলে ছাড়তে হবে। এ সময়ে লক্ষ্য রাখুন পরোটা যেন ভেঙ্গে না যায়। একেক পিঠে ৪-৫ মিনিট করে ভেজে তুলে নিন পরোটা।

তেল ঝরিয়ে নিয়ে কেটে নিন মিনি কিমা মোগলাই পরোটা এবং সালাদ অথবা কেচাপের সাথে পরিবেশ করুন গরম গরম।

 

ছবি- সংগৃহীত: ytimg.com

সম্পর্কিত লেখা

মজাদার ডিম পরোটা
চা – নাস্তা

মজাদার ডিম পরোটা

এলোমেলো পরোটা আমরা অনেকভাবেই খেয়েছি। আলু পরোটা, সবজি পরোটা, আবার মোগলাই পরোটা। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব আরও একটি পরোটার রেসিপি। স্বাদের রয়েছে...

মজাদার কিমা পরোটা
চা – নাস্তা

মজাদার কিমা পরোটা

মজাদার কিমা পরোটা খেতে আর বেকারিতে ঢুঁ মারতে হবে না! আজকের রেসিপি দেখে নিজেই ঘরে তৈরি করে ফেলুন কিমা পরোটা। উপকরণ চিকেন/বিফ কিমা ঘি আদা...

ভেজ পরোটা
চা – নাস্তা

ভেজ পরোটা

আজ একটি মজাদার ব্রেকফাস্ট আইটেম-এর রেসিপি শেয়ার করবো। ভেজ পরোটা হলো এর নাম! চাটনি বা টক দই দিয়ে খেতে খুবই মজা! ব্রেকফাস্টে তো বটেই, বিকেলের নাস্তাতে...

বাদামি পরোটা
চা – নাস্তা

বাদামি পরোটা

এটা কোন সাধারন পরোটা নয় । অসাধারণ স্বাদের এই পরোটা কোন সস বা অ্যাডিশোনাল কোন কিছু ছাড়াই সাবার করা যাবে । এই পরোটার নাম হলো - 'বাদামি পরোটা'। [pict...

আরও পড়ুন

মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ
রেসিপি

মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ

মাটন দিয়ে ডিশ বলতেই আমরা বুঝি হয় কাচ্চি বিরিয়ানি কিংবা মাটন রেজালা। এর বাহিরে অন্য কোন রান্নাবান্না করার চিন্তা আমরা খুব কমই করি। আজকে আমি মাটন দিয়ে ত...

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!
বেকিং

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!

ফাস্টফুড প্রেমিদের কাছে পিৎজা অনেক জনপ্রিয় নাম। মুখে জল আসা পিৎজা খেতে চলে যাই রেস্টুরেন্টে। কিন্তু ঘরে বসেই আমরা ফাস্টফুডের মত মুখরোচক পিৎজা বানাতে...

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি
চা – নাস্তা

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি

ইফতারের প্লেটে খুব সাধারণ খাবারগুলোর মধ্যে অন্যতম এই আলুর চপ। প্রায় প্রতিটি ঘরেই রোজার প্রায় প্রতিদিনই আলুর চপ তৈরি করা হয়। আজকে শিখে নিন নিত্য দিনের...

বিকেলের নাশতায় গরম গরম কিমা মোগলাই
চা – নাস্তা

বিকেলের নাশতায় গরম গরম কিমা মোগলাই

ছুটির দিনটিকে একটু বেশি উপভোগ্য করে তুলতে পরিবারের সকলকে নিয়ে আড্ডার টেবিলে চায়ের পাশাপাশি রাখতে পারেন গরম গরম মজাদার কিমা মোগলাই। দেখে নিন, তৈরির পুর...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

চা – নাস্তা

সুস্বাদু আলু পরোটা

ইন্ডিয়ান এই খাবারটি আমার খুব পছন্দের একটি খাবার। বিকেলের নাশতায় বা বন্ধুদের ঘরোয়া আড্ডায় আলু পরোটা আর পছন্দের চাটনি কিন্তু বেশ ভাল কম্বিনেশন। দেখে নিন...

…