পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি

মোঃ রাশেদ আহমেদ · Jun 15, 2016 · 1 min read

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি

ইফতারের প্লেটে খুব সাধারণ খাবারগুলোর মধ্যে অন্যতম এই আলুর চপ। প্রায় প্রতিটি  ঘরেই রোজার প্রায় প্রতিদিনই আলুর চপ তৈরি করা হয়। আজকে শিখে নিন নিত্য দিনের এই আলুর চপের একটু অন্যরকম একটি স্বাদ। খুব স্বল্প সময়ে প্রতিদিনের আলুর চপে নিয়ে আসুন দারুণ একটি টুইস্ট। তবে দেখে নিন পুর ভরা আলুর চপ কিভাবে বানানো যায়!

পুর ভরা আলুর চপ বানানোর নিয়ম

পুরের জন্য‬ উপকরণ

১. আধা কাপ মাংস কিমা (খাসি/গরু/মুরগি) কিমা না থাকলে মাংস ছোটো খণ্ড করে নিয়েও কাজ চালাতে পারেন

২. পেঁয়াজ কুচি- ৩টি

৩. কাঁচা মরিচ কুচি-৫টি

৪. আধা চা চামচ হলুদ গুঁড়ো

৫. আধা চা চামচ জিরা গুঁড়ো

৬. আধা চা চামচ গরম মসলা গুঁড়ো

৭. আধা চা চামচ কাবাব মসলা

৮. ১ চা চামচ সয়াসস

৯. ১ চা চামচ আদা-রসুন বাটা

১০. ২ চা চামচ ধনে পাতা কুচি

১১. ২ টেবিল চামচ তেল

১২. লবণ স্বাদমতো

আলুর চপের জন্য উপকরণ

১. ২ কাপ সেদ্ধ আলু

২. ২ টি পেঁয়াজ কুচি বা বাটা

৩. ৩-৪ টি মরিচ বাটা বা কুচি

৪. সামান্য সরিষার তেল

৫.  লবণ স্বাদ বুঝে

৬. খুব সামান্য ময়দা (প্রয়োজন হলে)

৭. ১ টি ডিম ফেটানো

৮. ব্রেডক্রাম্ব

৯. তেল ভাজার জন্য

প্রণালী

(১) পুর ভরা আলুর চপ বানানোর জন্য প্রথমে প্যান-এ তেল দিয়ে গরম করে এতে পেয়াঁজ কুচি দিয়ে নরম না হওয়া পর্যন্ত নেড়ে নিন। এরপর এতে দিন আদা-রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, কাঁচা মরিচ কুচি। কিছুক্ষণ নেড়ে মসলা কষে এলে মাংস দিয়ে নেড়ে মিশিয়ে নিন।

(২) এরপর সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে ঢাকনা খুলে দিয়ে কিমা ভাজা ভাজা করে নিন। এভাবে ঝরঝরে মাংসের পুর তৈরি করে নিন।

(৩) সেদ্ধ আলু হাতে চটকে এতে পেঁয়াজ, মরিচ,  লবণ, ধনে পাতা কুচি ও সরিষার তেল দিয়ে মেখে ভর্তার মতো তৈরি করে নিন। যদি ভর্তা একটু বেশি নরম হয় তাহলে ময়দা দিয়ে ভালো করে মেখে নিন। এতে পুর ভরা আলুর চপ শেইপ দিতে সহজ হবে।

(৪) আলু ছোটো ছোটো অংশে ভাগ করে নিয়ে হাতের তালুতে রেখে বাটির মতো তৈরি করে ভেতরে পুর দিয়ে ঢেকে দিন। এরপর একটু চাপ দিয়ে চপের আকার দিন। এভাবে সব চপ তৈরি করে ফেলুন।

(৫) একটি প্যান-এ ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করে নিন। ডিম সামান্য  লবন দিয়ে ফেটিয়ে নিন। এরপর একটি করে চপ ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্ব-এ গড়িয়ে নিন। এরপর ডুবো তেলে ছেড়ে লালচে করে ভেজে নিন। চাইলে অল্প তেলে হালকা করেও ভেজে নিতে পারেন।

(৬) চপ ভেজে একটি কিচেন টিস্যুতে রেখে বাড়তি তেল ঝড়িয়ে নিন।

ব্যস, ইফতারে পরিবেশন করুন মজাদার পুর ভরা আলুর চপ!

 ছবি- সংগৃহীত: Shutterstock

সম্পর্কিত লেখা

কাবাবি ডিম-আলুর চপ
রেসিপি

কাবাবি ডিম-আলুর চপ

ডিম এবং আলু দিয়ে তৈরি রেসিপি আমাদের সবারই খুবই পছন্দের, তাই না? আর যদি এই দুটি উপকরণ একসাথে থাকে, তাহলে তো কোনো কথাই নেই! সাধারণত হালকা ক্ষুধা মেটাতে...

ঝটপট মালাই চপ মিষ্টি
ডেজার্ট

ঝটপট মালাই চপ মিষ্টি

মিষ্টির আইটেমের মধ্যে মালাই চপ বানাতে সবচেয়ে কম সময় লাগে বলে আমার মনে হয়। মজার এই মিষ্টি প্রায়ই বাসায় বানাই,আজ আপনাদের সাথে ঝটপট মালাই চপ মিষ্টি আমি ক...

রূপচর্চায় আলুর গুণাগুণ
ত্বকের যত্ন

রূপচর্চায় আলুর গুণাগুণ

শুধুই কি ফ্রেঞ্চফ্রাই?নাহ! আলুর আছে আরো নানান গুণ। তাও রুপচর্চায়! ভিটামিন বি আর সি সমৃদ্ধ আলু আপনার স্কিন, বডি আর চুলকে করবে উজ্জ্বল, শীতল আর ঝলমলে। স...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

আরও পড়ুন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

মুচমুচে আলুর চিপস বাসাতেই বানিয়ে নিন মাত্র ২০ মিনিটে!
রেসিপি

মুচমুচে আলুর চিপস বাসাতেই বানিয়ে নিন মাত্র ২০ মিনিটে!

পটেটো চিপস আমাদের সবারই খুব পছন্দের। বাইরে থেকে সবসময় কিনে না খেয়ে অল্প উপকরণ দিয়ে বাসাতেই বানানো যায় মুচমুচে আলুর চিপস! আর বাচ্চারা তো চিপস খাওয়ার জন...

নুডলস চপ 
চা – নাস্তা

নুডলস চপ 

বিকেলের নাস্তায় গরম গরম চায়ের সাথে হয়ে যাক নুডলস চপ ! রান্নাঘরে আর কিছু না থাকলেও এই নুডলস কিন্তু থাকেই। রান্না ঘরে থাকা সব উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে...

মিনি‬ কিমা মোগলাই পরোটা
চা – নাস্তা

মিনি‬ কিমা মোগলাই পরোটা

ডিম যাদের ভালো লাগে নিশ্চয়ই মোগলাই পরোটাও তাদের অনেক প্রিয়। কিন্তু আপনি কি জানেন, আমরা সবসময় ডিম দিয়ে তৈরি যে মোগলাই পরোটা খাই তার থেকে ভিন্ন স্বাদ নি...

ভিডিও

বিফ চপ

ইফতারে প্রতিদিন কি একরকম আলুর চপ খেতে ভাল লাগে? চাইলে আজ বানিয়ে নিয়ে পারেন বিফ কিমার পুরে ভরা মজাদার আলুর চপ। দেখে নিন রেসিপিটি - উপকরণ (১) গরুর মাং...

গার্লিক পটেটো
৩০ মিনিটের রান্না

গার্লিক পটেটো

স্বাদে নতুনত্ব আনতে খাবার নিয়ে একটু আধটু এক্সপেরিমেন্ট করতে আমরা সবাই ভালবাসি। একইরকমভাবে আলু খেতে খেতে একঘেয়েমি লাগছে? সবচেয়ে সহজলভ্য সবজিগুলোর মধ্য...

…