ঝটপট মালাই চপ মিষ্টি

sub-editor · Feb 12, 2018 · 1 min read

ঝটপট মালাই চপ মিষ্টি

মিষ্টির আইটেমের মধ্যে মালাই চপ বানাতে সবচেয়ে কম সময় লাগে বলে আমার মনে হয়। মজার এই মিষ্টি প্রায়ই বাসায় বানাই,আজ আপনাদের সাথে ঝটপট মালাই চপ মিষ্টি আমি কীভাবে বানাই সেই রেসিপি শেয়ার করতে এলাম। দেখে নিন তাহলে কী কী লাগছে এবং কীভাবে বানাবেন মালাই চপ মিষ্টি।

চপ তৈরির জন্য উপকরণ
  • ফুল ক্রিম গুঁড়া দুধ-১ কাপ
  • বেকিং পাউডার-হাফ টেবিল চামচ
  • ময়দা-হাফ টেবিল চামচ
  • চিনি-১ টেবিল চামচ
  • ডিম-১ টি
  • ঘি-হাফ টেবিল চামচ
  • এলাচ গুঁড়া-৪ ভাগের ১ ভাগ
মালাই তৈরির জন্য উপকরণ
  • তরল দুধ- ১ লিটার
  • চিনি- ১ কাপ
  • এলাচ-৩ টি
  • গোলাপ জল-হাফ টেবিল চামচ
  • কেওড়ার জল-হাফ টেবিল চামচ
  • কাজুবাদাম- স্বাদ মতো
প্রণালী 

- প্রথমে একটি বাটিতে গুঁড়া দুধ, ময়দা,বেকিং পাউডার, এলাচ গুঁড়া একত্রে নিন, আরেকটি বাটিতে চিনি, ডিম, ঘি মিক্স করে নিন এবং এবার সবকিছু একসাথে মিশিয়ে ময়দার ডো বানিয়ে নিন। হাতে তেল নিয়ে মিষ্টির আকারের গোল গোল হালকা চ্যাপ্টা আকারের বল বানান।

- এবার একটি প্যান চুলায় দিন, এতে তরল দুধ, চিনি, এলাচ দিয়ে দিন। চুলার আঁচ মিডিয়াম রেখে ১০ মিনিট দুধ জ্বাল দিন। ১০ মিনিট পর দুধ ফুটে আসলে এতে আগেই তৈরি করে রাখা ময়দার চপ ছেড়ে দিন। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু বেশি রাখুন এবার এবং ঢাকনা দিয়ে এই ময়দার চপ ঢেকে দিন। ঢাকনায় যদি কোন ছিদ্র থাকে, টিস্যু দিয়ে বা ময়দার ডো দিয়ে বন্ধ করে দিন। ৫ মিনিট সময় দিন রান্না হতে।

- ৫ মিনিট পর ঢাকনা খুলে দেখবেন মিষ্টিগুলো ফুলে উঠেছে, চামচ দিয়ে নাড়বেন না, মিষ্টি ভেঙ্গে যাবে। এবার গোলাপ জল, কেওড়ার জল দিয়ে দিন। ঢাকনা দিয়ে দিন এবং আবার ৫ মিনিট রান্না হতে দিন।

- এরপর চুলা নিভিয়ে দিন এবং ঢাকনা না খুলে আরও ৭/৮ মিনিট রেখে দিন। ৭/৮ মিনিট পর ঢাকনা খুলে আলতো হাতে চামচ দিয়ে মিষ্টিগুলো তুলে নিন এবং পরিবেশ করুন মিষ্টির উপর অল্প কাজুবাদাম ছিটিয়ে।

ছবি – ক্লিপজুই  ডট কম

রেসিপি – তাবাসসুম বিন্তি

সম্পর্কিত লেখা

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি
চা – নাস্তা

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি

ইফতারের প্লেটে খুব সাধারণ খাবারগুলোর মধ্যে অন্যতম এই আলুর চপ। প্রায় প্রতিটি ঘরেই রোজার প্রায় প্রতিদিনই আলুর চপ তৈরি করা হয়। আজকে শিখে নিন নিত্য দিনের...

বাদামের ফ্লেবারে কুলফি মালাই
ডেজার্ট

বাদামের ফ্লেবারে কুলফি মালাই

গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে? কুলফি মালাই আমাদের সবারই পছন্দের! বাদামের ফ্লেবারে কুলফি মালাই বাসাতেই বানিয়ে নেওয়া যায়। আর এ...

ত্বকের যত্নে ও নিখুঁত মেকআপ পেতে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে জানেন কি?
বিউটি টিপস

ত্বকের যত্নে ও নিখুঁত মেকআপ পেতে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে জানেন কি?

প্রাচীনকাল থেকেই রূপচর্চায় গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে। প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে গোলাপ জলের জুড়ি নেই। ত্বকের যত্ন থেকে শুরু করে চুলের যত্নেও গ...

কাবাবি ডিম-আলুর চপ
রেসিপি

কাবাবি ডিম-আলুর চপ

ডিম এবং আলু দিয়ে তৈরি রেসিপি আমাদের সবারই খুবই পছন্দের, তাই না? আর যদি এই দুটি উপকরণ একসাথে থাকে, তাহলে তো কোনো কথাই নেই! সাধারণত হালকা ক্ষুধা মেটাতে...

আরও পড়ুন

জিভে জল আনা মজাদার 'ছানার মালাই কোফতা'!
মেহমানদারী

জিভে জল আনা মজাদার 'ছানার মালাই কোফতা'!

বাঙালি হিন্দুদের দুর্গা পূজা। সে যেন এক বিশাল আয়োজন। ৫ দিন ব্যাপি এই পূজাতে রকমারি মজাদার রান্নার যেন কোন শেষ নেই। আর এই উৎসবে আনন্দে মেতে উঠে সবাই। প...

মিষ্টি কুমড়ার ফুলের চপ
চা – নাস্তা

মিষ্টি কুমড়ার ফুলের চপ

অনেক ধরণের চপ তো আপনারা খেয়েছেন। কখনো মিষ্টি কুমড়ার ফুলের চপ খেয়েছেন? হাতের কাছে থাকা জিনিস দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় মজাদার কুমড়ার ফুলের চপ। তাহ...

কাচ্চি বিরিয়ানি
মেহমানদারী

কাচ্চি বিরিয়ানি

ঈদে কাচ্চি ছাড়া কি চলে, বলুন তো? যারা ভাবছেন ঘরে কীভাবে রেস্টুরেন্টের মতো পারফেক্ট কাচ্চি রান্না করা যায়, তাদের জন্যই আজকের ফিচার। কাচ্চির বেস্ট রেসিপ...

শাহী গোলাপ জাম
ডেজার্ট

শাহী গোলাপ জাম

বাঙালিদের শেষ পাতে একটু মিষ্টি কিছু না হলে চলে না! মিষ্টির দুনিয়ায় গোলাপ জাম খুবই পরিচিত একটি নাম। বাসাতেই মনের মত করে এই ডেজার্টটি বানিয়ে নেওয়া যায়।...

নুডলস চপ 
চা – নাস্তা

নুডলস চপ 

বিকেলের নাস্তায় গরম গরম চায়ের সাথে হয়ে যাক নুডলস চপ ! রান্নাঘরে আর কিছু না থাকলেও এই নুডলস কিন্তু থাকেই। রান্না ঘরে থাকা সব উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে...

চিকেন ক্যাশনাট সালাদ
চা – নাস্তা

চিকেন ক্যাশনাট সালাদ

বাড়ির সবাই অথবা নিজেরও অনেক সময় সেই শসা, গাজর, টমেটোর সালাদ খেতে খেতে বোরিং লাগতেই পারে। শসা,টমেটোর সাথেই যদি আরও কিছু উপাদান যোগ করা যায়, তাহলে খেতে...

…