শাহী গোলাপ জাম

sub-editor · Jul 26, 2018 · 1 min read

শাহী গোলাপ জাম

বাঙালিদের শেষ পাতে একটু মিষ্টি কিছু না হলে চলে না! মিষ্টির দুনিয়ায় গোলাপ জাম খুবই পরিচিত একটি নাম।  বাসাতেই মনের মত করে এই ডেজার্টটি বানিয়ে নেওয়া যায়। আজকে মিষ্টি যারা খেতে ভালবাসেন তাদের জন্য নিয়ে এলাম গোলাপ জামের রেসিপি। চলুন দেখে নেই শাহী গোলাপ জাম রেসিপিটি।

শাহী গোলাপ জাম বানানোর নিয়ম 

উপকরণ

  • ময়দা- ২ টেবিল চামচ
  • গুঁড়ো দুধ- ১ টেবিল চামচ
  • সুজি- ১ টেবিল চামচ
  • ঘি- ১ টেবিল চামচ
  • বেকিং পাউডার- ১ চা চামচ
  • ডিম- ছোট সাইজের ২ টি

চিনির শিরার জন্য-

  • চিনি- ২ কাপ
  • পানি- ২ কাপ
  • এলাচ- ৩ টি
  • জাফরান- ১ চিমটি ( অপশনাল )
  • লেবুর রস- ১ চা চামচ

প্রনালী

- প্রথমেই ডিম খুব ভালভাবে ফেটে নিন। এবার ময়দা, সুজি, বেকিং পাউডার একসাথে নিয়ে মিশিয়ে নিন।

- এরপর এর মধ্যে ঘি দিয়ে দিন। ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে ফেটানো ডিম ঢালুন আর মাখতে থাকুন। মাখতে মাখতেই আপনি বুঝবেন মিষ্টির ডো তৈরি করার জন্য কতটুকু ডিম লাগবে।

- খুব ভাল মত মাখানোর পর দেখবেন একটি আঠালো ধরনের ডো তৈরি হয়েছে। এখন মিষ্টি বানানোর পালা। হাতে অল্প তেল বা ঘি মাখিয়ে ছোট ছোট বল আকারে মিষ্টি বানিয়ে নিন।

- এখন চুলায় একটি প্যান নিয়ে তার মধ্যে চিনি ও পানি দিয়ে দিন। চুলা মিডিয়াম হিটে রেখে বলক উঠা পর্যন্ত অপেক্ষা করুন। বলক উঠলে তাতে এলাচ ও জাফরান দিয়ে দিন। লেবুর রস দিয়ে দিন। নেড়েচেড়ে নিন ও চুলার আঁচ একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন।

- এর মধ্যে মিষ্টি গুলো ভেঁজে নিন। চুলায় তেল দিয়ে তাতে একটা একটা করে বলগুলো ছেড়ে দিন। চুলার আঁচ কম রেখে মিষ্টিগুলো উলটে পাল্টে চারিদিক খয়েরি করে নিন। খেয়াল রাখুন যাতে কোনদিকে কমবেশি ভাঁজা না হয়।

- ভাঁজা হয়ে যাওয়ার পর তেল থেকে তুলে মিষ্টিগুলো চিনির সিরায় দিয়ে দিন। সিরার চুলা কিন্তু জলন্ত অবস্থায় থাকবে। চুলার আঁচ কম থেকে বাড়িয়ে মিডিয়াম হিটে দিয়ে দিন। ৫-৬ মিনিটের জন্য ঢেকে দিন। মিষ্টিগুলো ততক্ষনে ফুলে আরও বড় হয়ে যাবে।

- হয়ে যাওয়ার পর নামিয়ে নিন চুলা থেকে। ঠাণ্ডা হলে বাটিতে নিয়ে পরিবেশন করুন।

 

লিখেছেন- তাহসিন তারান্নুম

ছবি- yourfoodfantasy

সম্পর্কিত লেখা

ত্বকের যত্নে ও নিখুঁত মেকআপ পেতে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে জানেন কি?
বিউটি টিপস

ত্বকের যত্নে ও নিখুঁত মেকআপ পেতে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে জানেন কি?

প্রাচীনকাল থেকেই রূপচর্চায় গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে। প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে গোলাপ জলের জুড়ি নেই। ত্বকের যত্ন থেকে শুরু করে চুলের যত্নেও গ...

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?
মা ও শিশু

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?

প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল আমরা বাবা-মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্...

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম
ত্বকের যত্ন

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম

আমরা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং পারফিউম-এর পেছনে প্রায় অনেক টাকাই খরচ করি। কিন্তু কতটুকু লাভ হয়? রাতারাতি কি আপনার রঙ উজ্জ্বল হয়ে যাচ্ছে? বর...

জামের পুষ্টিগুণ | গ্রীষ্মকালীন এই ফল কেন খাবেন?
সুস্থতা

জামের পুষ্টিগুণ | গ্রীষ্মকালীন এই ফল কেন খাবেন?

জাম এশিয়ার একটি পরিচিত মৌসুমি ফল। জাম গ্রীষ্মকালীন ফল হলেও এটি জুন, জুলাই বা আগস্ট মাসেও পাওয়া যায়। এটি ভিটামিন, খনিজ পদার্থসমৃদ্ধ এবং এতে অনেক ঔষধ...

আরও পড়ুন

ঝটপট মালাই চপ মিষ্টি
ডেজার্ট

ঝটপট মালাই চপ মিষ্টি

মিষ্টির আইটেমের মধ্যে মালাই চপ বানাতে সবচেয়ে কম সময় লাগে বলে আমার মনে হয়। মজার এই মিষ্টি প্রায়ই বাসায় বানাই,আজ আপনাদের সাথে ঝটপট মালাই চপ মিষ্টি আমি ক...

ত্বকের যত্নে মিষ্টি কুমড়া
ত্বকের যত্ন

ত্বকের যত্নে মিষ্টি কুমড়া

হয়তো অনেকেই আর্টিকেলের শিরোনাম দেখে অবাক হচ্ছেন, ভাবছেন রান্না ঘরের মিষ্টি কুমড়াকে নিয়ে আবার রূপচর্চায় টানাটানি কেন? কিন্তু আমরা অনেকেই জানিনা সাধারণ...

মিষ্টি আলুর হালুয়া
ডেজার্ট

মিষ্টি আলুর হালুয়া

অবাক হচ্ছেন? “মিষ্টি আলুর আবার হালুয়া হয় নাকি!”- আমি নিজেও প্রথম এই কথাই বলেছিলাম। তাই, বুঝতে পারছি আপনাদের এখন কেমন চোখ কপালে উঠে রয়েছে। সাধারণত আমরা...

ত্বকের যত্নে ঘি কতটা কার্যকর?
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ঘি কতটা কার্যকর?

ধোঁয়া ওঠা, গরম গরম ভাতে ঘি, সঙ্গে বেগুন ভাজা খেতে যতটা ভাল লাগে, ততটাই উপকার মেলে মুখে ঘি লাগিয়ে ম্যাসাজ করলেও। একাধিক স্টাডিতে ইতিমধ্যেই একথা প্রমাণ...

ইদের ২টি মিষ্টি আইটেম!
ডেজার্ট

ইদের ২টি মিষ্টি আইটেম!

ইদের মিষ্টি ফুড আইটেম নিয়ে কিন্তু একটা মাথাব্যথা থাকে! প্রত্যেক ইদে সেই একই সেমাই খেতে কার ভালো লাগে, বলুন? একটু ভিন্নতা তো আনতেই হয়। তাই আজ দুটো স্প...

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

…