জাফরান লাচ্ছি রেসিপি!

তাবাসসুম · Mar 18, 2018 · 1 min read

জাফরান লাচ্ছি রেসিপি!

আমি যখনই বাইরে ঘুরে গরমে অস্থির হয়ে যাই, দোকানে গিয়ে এক গ্লাস ঠাণ্ডা লাচ্ছি খেয়ে নেই। কি শান্তি যে লাগে! ঘরেই কিন্তু লাচ্ছি বানিয়ে ফেলা যায় খুব সহজেই। মেহমান আসলে তাদের খেতে দেয়ার জন্যও খুব সুন্দর একটি আইটেম এটি। এর আগেও বিভিন্ন ফ্লেভারের লাচ্ছির রেসিপি দেওয়া হয়েছে। এবার আপনাদের জন্য দেওয়া হল জাফরান লাচ্ছি রেসিপি। চলুন জেনে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে কি কি লাগবে এবং কিভাবে বানাতে হবে।

জাফরান লাচ্ছি রেসিপি

উপকরণ

  • টক দই- ১.৫ কাপ
  • জাফরান- ১/৪ টেবিল চামচ
  • চিনি- ৩টেবিল চামচ
  • এলাচ গুঁড়ো- ১/৪ টেবিল চামচ
  • বরফ- ৪ টি কিউব
  • চিনা বাদাম, পেস্তা বাদাম কুঁচি অথবা কাঠ বাদাম (সাজানোর জন্য)
প্রণালী

১. ৩-৪ টা জাফরান ১.৫ টে.চা. পানিতে ১৫-২০ মিঃ ভিজিয়ে রাখুন

২. ব্লেন্ডারে টক দই, জাফরান, চিনি ও এলাচ গুঁড়ো ব্লেন্ড করুন।

৩. এখন বরফের কিউব দিন এবং আবারও ব্লেন্ড করুন।

৪. একটি গ্লাসে ঢেলে উপরে বাদাম কুঁচি দিয়ে সাজিয়ে পরিবেষণ করুন জাফরান লাচ্ছি।

আশা করি জাফরান লাচ্ছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।

 

ছবি - সংগৃহীত: বিডিটাইমস২৪.কম

সম্পর্কিত লেখা

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?
ত্বকের যত্ন

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?

আমরা সবাই কিন্তু স্যাফরন অথবা জাফরান সম্পর্কে শুনি বা জানি। কেউ কেউ ব্যবহারও করি। কিন্তু এটি এতোটাই ব্যয়বহুল যে সবার পক্ষে ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে...

বাদাম লাচ্ছি
পানীয়

বাদাম লাচ্ছি

শরীর ও মনে প্রশান্তি পেতে ঠাণ্ডা ঠাণ্ডা লাচ্ছি হলে কেমন হয়, বলুন তো? হাতের কাছে থাকা উপকরণ দিয়েই খুব সহজে বাসাতে বাদাম লাচ্ছি বানিয়ে নিতে পারেন। এতে ব...

দারুচিনি আপেলের লাচ্ছি!
পানীয়

দারুচিনি আপেলের লাচ্ছি!

এই প্রচন্ড গরমে এক গ্লাস ঠান্ডা লাচ্ছি এনে দিবে প্রশান্তি!! ঘরে বসেই কিন্তু বানিয়ে নিতে পারেন বিভিন্ন ফ্লেভারের লাচ্ছি। অনেক ফ্লেভারের লাচ্ছির রেসিপি...

এলাচ ফ্লেভার লাচ্ছি
পানীয়

এলাচ ফ্লেভার লাচ্ছি

গরমের তীব্রতা দিন দিন যেন বেড়েই চলেছে! দৈনন্দিন ব্যস্ততার কারণে না চাইলেও ঘরের বাইরে যেতেই হয়। এই তীব্র গরমে আপনাকে একটু প্রশান্তি এনে দিবে এক গ্লাস ল...

আরও পড়ুন

ম্যাংগো বানানা লাচ্ছি
পানীয়

ম্যাংগো বানানা লাচ্ছি

লাচ্ছি তো আমাদের সবারই কম বেশি পছন্দের, তাই না? আমের সিজনে আজকে আমরা দেখাবো 'ম্যাংগো বানানা লাচ্ছি' এর রেসিপি। তো চলুন দেখে নেই কীভাবে খুব সহজেই বানান...

কাঠ বাদামের ২২টি বিউটি বেনেফিটস!
বিউটি টিপস

কাঠ বাদামের ২২টি বিউটি বেনেফিটস!

কাঠ বাদামের উপকারিতা সীমাহীন। এটা কে ঠিক বাদাম বলা যাবে না, এটা এক ধরনের খাদ্য বীজ। ভালো মানের কাঠবাদাম পাওয়া যায় উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়াতে। কাঠ ব...

মজার জাফরানি বরফি
ডেজার্ট

মজার জাফরানি বরফি

সাধারণ সুজি তৈরি বরফিতে সামান্য পরিবর্তন এনে নিজেই করে ফেলতে পারেন জাফরানি বরফি। বাদাম কুঁচি, কিসমিস বা টুটিফ্রুটি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুন্দর এই...

ভ্যানিলা ফ্লেভারড কাঠবাদামের বরফি
ডেজার্ট

ভ্যানিলা ফ্লেভারড কাঠবাদামের বরফি

শুধু শবে বরাতের সময় নয়, যেকোনো সময় ডেজার্ট হিসেবে খাওয়ার জন্য, এমনকি বাচ্চাদের স্কুলের টিফিনে দেয়ার জন্য ও খুব মজার আর পুষ্টিকর একটি আইটেম হলো কাঠবাদা...

জাফরান পোলাও
মেহমানদারী

জাফরান পোলাও

আজকের রেসিপিতে রয়েছে জাফরান পোলাও। তবে চলুন শিখে নেয়া যাক, কীভাবে তৈরি করা হয় জাফরান পোলাও। উপকরণ পোলাওর চাল ৪ কাপ ঘি ১/২ কাপ পেয়াজ কু...

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে টক দইয়ের পাঁচটি ফেসপ্যাক
ত্বকের যত্ন

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে টক দইয়ের পাঁচটি ফেসপ্যাক

টক দই প্রায় সব ধরনের ত্বকের জন্যই খুব ভালো। এটা ত্বকে যেমন ব্যবহার করে ভালো ফল পাওয়া যায়, তেমনি খুব সহজে ঘরে থাকা অন্যান্য উপকরণের সাথে মিশিয়ে ব্যবহার...

…