ভ্যানিলা ফ্লেভারড কাঠবাদামের বরফি

sub-editor · May 17, 2017 · 1 min read

ভ্যানিলা ফ্লেভারড কাঠবাদামের বরফি

শুধু শবে বরাতের সময় নয়, যেকোনো সময় ডেজার্ট হিসেবে খাওয়ার জন্য, এমনকি বাচ্চাদের স্কুলের টিফিনে দেয়ার জন্য ও খুব মজার আর পুষ্টিকর একটি আইটেম হলো কাঠবাদামের (almond) বরফি। এতে যদি একটু ভ্যানিলা ফ্লেভার থাকে আর একটু চকলেটের টাচ, তাহলে তো কথাই নেই। চলুন তাহলে দেখে নেয়া যাক কীভাবে বাসায় খুব সহজেই কাঠবাদামের ভ্যানিলা ফ্লেভারড বরফি বানানো যায়।  

ভ্যানিলা ফ্লেভারড কাঠবাদামের বরফি বানাতে যা যা লাগবে - 

(১) ১ কাপ কাঠবাদাম

(২) ১ কাপ ঘন দুধ

(৩) ১ টেবিল চামচ ফ্রেশ ক্রিম (দুধের স্বর হলেও চলবে)

(৩) এক চিমটি জাফরান

(৪) পৌনে এক কাপ চিনি (বাড়াতে/কমাতে পারেন ইচ্ছেমত)

(৫) এক চিমটি লবন

(৬) সামান্য জাফরান

(৭) দেড় টেবিল চামচ ঘি

(৮) ৭-৮ ফোঁটা ভ্যানিলা এসেন্স

(৯) সাজানোর জন্য চকলেটের টুকরো (আমি কিটক্যাট আর ডেইরি মিল্ক সিল্ক ভেঙে দেই)

(১০) ২ কাপ ফুটন্ত গরম পানি

[picture]

যেভাবে বানাতে হবে - 

- ২ কাপ ফুটন্ত পানিতে ১ কাঠবাদাম ঢেলে চুলা নিভিয়ে হাড়িটা ঢেকে রেখে দিন, ১ ঘণ্টা পর ঢাকনা খুলে বাদামগুলো বের করতে খুব সহজেই এর খোসা ছাড়িয়ে নিতে পারবেন।

- সামান্য জাফরান নিয়ে ১ কাপ ঘন দুধে ভিজিয়ে রেখে দিন ১ ঘণ্টা।

- এবার খোসা ছাড়ানো বাদামগুলো , এক চিমটি লবন , ৭-৮ ফোঁটা ভ্যানিলা এসেন্স, জাফরান দেয়া সেই ১ কাপ ঘন দুধ , ১ টেবিল চামচ ফ্রেশ ক্রিম (দুধের স্বর/মালাই হলেও চলবে) ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন।

 - চুলায় কম আঁচে কড়াই/প্যানে দেড় টেবিল চামচ খাঁটি গাওয়া ঘি দিয়ে তাতে ঐ ব্লেন্ড করা মিশ্রণ ঢেলে দিয়ে ঘন ঘন নাড়তে থাকুন, এবং তাতে পৌনে এক কাপ চিনি আর ৩ টেবিল চামচ পানি যোগ করুন। ঘন ঘন নাড়তে থাকুন। আঠালোভাব হয়ে এলে চুলা নিভিয়ে দিন।

- এবার ট্রেতে ঘি ব্রাশ করে তাতে সমান করে ছড়িয়ে মিশ্রণটি ঢেলে দিন। রুম টেম্পারেচারে ঠাণ্ডা হবার পর ফ্রিজে রেখে দিন সেট হবার জন্য কমপক্ষে ২-৩ ঘণ্টা।

- এবার বের করে বরফির আকারে কেটে নিন এবং প্রতিটা বরফির টুকরোর উপর ছোট ছোট চকলেটের টুকরো দিয়ে পরিবেশন করুন মজাদার কাঠবাদামের ভ্যানিলা ফ্লেভারড বরফি উইথ চকলেট। আমি মাঝেমাঝে বরফির উপরে একটু Hershey's Chocolate Syrup ও ঢেলে দেই।

আশা করি সবাই বাসায় বানানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ছবি - অ্যারোমেটিক কুকিং ডট কম

রেসিপি - ফারহানা প্রীতি

সম্পর্কিত লেখা

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?
ত্বকের যত্ন

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?

আমরা সবাই কিন্তু স্যাফরন অথবা জাফরান সম্পর্কে শুনি বা জানি। কেউ কেউ ব্যবহারও করি। কিন্তু এটি এতোটাই ব্যয়বহুল যে সবার পক্ষে ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে...

অরেঞ্জ বরফি
ডেজার্ট

অরেঞ্জ বরফি

নারকেল বরফি, সুজির বরফি, ডাল কিংবা কাজু বরফি তো আমরা কমবেশি সবাই খেয়েছি! কিন্তু অরেঞ্জ ফ্লেবারের বরফি কি ট্রাই করেছেন কখনো? যেকোনো সময় ডেজার্ট হিসেবে...

মজার জাফরানি বরফি
ডেজার্ট

মজার জাফরানি বরফি

সাধারণ সুজি তৈরি বরফিতে সামান্য পরিবর্তন এনে নিজেই করে ফেলতে পারেন জাফরানি বরফি। বাদাম কুঁচি, কিসমিস বা টুটিফ্রুটি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুন্দর এই...

স্কিনকেয়ারে চকলেট? উজ্জ্বল ত্বক পাবেন চকলেটের ৩টি ফেইসমাস্ক দিয়ে!
ত্বকের যত্ন

স্কিনকেয়ারে চকলেট? উজ্জ্বল ত্বক পাবেন চকলেটের ৩টি ফেইসমাস্ক দিয়ে!

চকলেট খেতেতো আমরা সবাই ভালোবাসি, কিন্তু আপনি কি জানেন যে আপনার ত্বক ও কিন্তু চকলেট ভালোবাসে! অবাক হচ্ছেন? হ্যাঁ, কারণ ডার্ক চকলেটে আছে এমন সব উপাদান য...

আরও পড়ুন

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং
বেকিং

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং

কেক হচ্ছে সকলের প্রিয় এবং খুশির মুহূর্তকে উদযাপন করার একটি বিশেষ খাবার। কেক তৈরির জন্য ওভেন-এর কোন বিকল্প নেই। তবে মাইক্রোওয়েভ ওভেন দিয়েও অনেক বিশেষ ক...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

বেসনের বরফি
ডেজার্ট

বেসনের বরফি

নারকেলের বরফি তো আমরা সবাই খেয়েছি, তাই না? চলুন আজকে আরেক প্রকারের একটি বরফি বানিয়ে ফেলি, যা হচ্ছে বেসনের বরফি। এই খাবারটি ইন্ডিয়ান মিষ্টির দোকানগুলোত...

ভ্যানিলা ফ্লেভারড কর্নফ্লেক্স
চা – নাস্তা

ভ্যানিলা ফ্লেভারড কর্নফ্লেক্স

বাহিরে প্রচুর গরম। এই গরমে ইফতারের সময় ভাজাপোড়া খেয়ে মানুষ আরও অসুস্থ হয়ে যায়। তাই, হেলদি ইফতার করতে ভ্যানিলা ফ্লেভারড কর্নফ্লেক্স বেছে নিতে পারেন। তা...

ডেজার্ট

দারুণ সুস্বাদু ডেজার্ট 'চকো ভ্যানিলা পুডিং'!

পুডিং অনেকেরই খুব প্রিয় ডেজারট। মুখ মিষ্টি করতে কার নাহ ভালো লাগে ! আমরা অনেকেই পুডিং বানাতে জানি । এই পুডিং আবার অনেক রকমভাবেই তৈরি করা যায়, সেটা হয়...

ডার্ক চকলেট খাওয়া কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো?
সুস্থতা

ডার্ক চকলেট খাওয়া কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো?

ডার্ক চকলেট নিয়ে প্রচলিত আছে নানা মিথস। কেউ বলেন ''এটা খেলে ঘুম হবে না!'' কেউ আবার বলেন, ''চকলেট মানেই খারাপ, খেলে দাঁত নষ্ট হয়ে যাবে!'' ডার্ক চকলেট খ...

…