বেসনের বরফি

তারান্নুম তাহসিন · Jul 25, 2018 · 1 min read

বেসনের বরফি

নারকেলের বরফি তো আমরা সবাই খেয়েছি, তাই না? চলুন আজকে আরেক প্রকারের একটি বরফি বানিয়ে ফেলি, যা হচ্ছে বেসনের বরফি। এই খাবারটি ইন্ডিয়ান মিষ্টির দোকানগুলোতে খুবই চলে, আমাদের দেশেও এটি এখন বড় বড় মিষ্টির দোকানগুলোতে পাওয়া যায়। আর এটি খুব কম সময়েই কিন্তু বানিয়ে নেয়া যায়। তাহলে চলুন রেসিপিটি জেনে নেই।

বেসনের বরফি তৈরির পদ্ধতি 

উপকরণ

  • বেসন- ১.৫কাপ
  • ঘি- ১/৩কাপ
  • শুঁকনো বাদাম কুঁচি (আলমন্ড, পেস্তা)- ২টেবিল চামচ
  • পাউডার চিনি- ১/২কাপ
  • এলাচ গুঁড়ো- ১/২চা চামচ

প্রস্তুত প্রণালী 

১) একটি প্যানে ঘি নিয়ে নিন। তাতে বেসন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিহি করে নিন।

২) এবার এতে শুকনো বাদাম কুঁচি দিয়ে দিন। কিছুক্ষণ নেড়েচেড়ে পাউডার চিনি দিয়ে দিন। এরপর ৫-৬ মিনিট ভালো করে মিশিয়ে নিন। চুলার আঁচ মিডিয়াম রাখতে ভুলবেন না। নাইলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।

৩) সবশেষে এলাচ গুঁড়ো দিয়ে দিন। একটি চ্যাপ্টা বাটিতে ঘি দিয়ে গ্রিজ করে নিন। এতে করে বরফি পরে কেটে তুলতে সুবিধা হবে।

৪) নেড়েচেড়ে নামিয়ে নিন বাটিতে। চামচের উল্টো পাশ দিয়ে চারিদিক সমান করে নিন। আবার এর উপরে কিছু বাদাম ছিটিয়ে দিন। এরপর ফ্রিজে রেখে দিন জমার জন্য।

৫) ফ্রিজ থেকে বের করে ছুরি দিয়ে সমান সাইজে কেটে নিন।

তৈরি হয়ে গেলো মজাদার বেসনের বরফি। মেহমানদারী কিংবা চা নাস্তায় পরিবেশন করতে পারেন সুস্বাদু এই আইটেমটি।

 

ছবি- সংগৃহীত: কুকপেড.কম

সম্পর্কিত লেখা

অরেঞ্জ বরফি
ডেজার্ট

অরেঞ্জ বরফি

নারকেল বরফি, সুজির বরফি, ডাল কিংবা কাজু বরফি তো আমরা কমবেশি সবাই খেয়েছি! কিন্তু অরেঞ্জ ফ্লেবারের বরফি কি ট্রাই করেছেন কখনো? যেকোনো সময় ডেজার্ট হিসেবে...

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?
মা ও শিশু

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?

প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল আমরা বাবা-মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্...

মজার জাফরানি বরফি
ডেজার্ট

মজার জাফরানি বরফি

সাধারণ সুজি তৈরি বরফিতে সামান্য পরিবর্তন এনে নিজেই করে ফেলতে পারেন জাফরানি বরফি। বাদাম কুঁচি, কিসমিস বা টুটিফ্রুটি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুন্দর এই...

সেমাই সুজির বরফি
চা – নাস্তা

সেমাই সুজির বরফি

বিকেলের চায়ের সাথে একটা নাস্তা না হলেই না। কিন্তু সবসময়ই চায়ের সাথে বিস্কিট খেতে ভালো লাগে না। নাস্তায়ও চাই ভিন্নতা। তাই আজকে আমরা আপনাদের জানাবো চায়ে...

আরও পড়ুন

রূপচর্চায় বেসন
বিউটি টিপস

রূপচর্চায় বেসন

আমাদের কিচেনে থাকা কয়েকটা কমন জিনিসের মধ্যে বেসন হচ্ছে একটি। কিন্তু এর কাজ যে শুধু ভাজাপোড়া বা বিভিন্ন খাবার তৈরিতে তা কিন্তু নয়, এর বাইরেও বেসনের রয়ে...

ভ্যানিলা ফ্লেভারড কাঠবাদামের বরফি
ডেজার্ট

ভ্যানিলা ফ্লেভারড কাঠবাদামের বরফি

শুধু শবে বরাতের সময় নয়, যেকোনো সময় ডেজার্ট হিসেবে খাওয়ার জন্য, এমনকি বাচ্চাদের স্কুলের টিফিনে দেয়ার জন্য ও খুব মজার আর পুষ্টিকর একটি আইটেম হলো কাঠবাদা...

কাজু বাদামের বরফি
ডেজার্ট

কাজু বাদামের বরফি

মিষ্টি জাতীয় খাবারের আইটেমগুলোর মধ্যে কাজু বাদামের বরফি সবার পছন্দের হয়ে থাকে। বেশির ভাগ সময়ই দেখা যায়, এই সুইট আইটেমটি বাসায় না বানিয়ে, কোন দোক...

কাঠ বাদামের ২২টি বিউটি বেনেফিটস!
বিউটি টিপস

কাঠ বাদামের ২২টি বিউটি বেনেফিটস!

কাঠ বাদামের উপকারিতা সীমাহীন। এটা কে ঠিক বাদাম বলা যাবে না, এটা এক ধরনের খাদ্য বীজ। ভালো মানের কাঠবাদাম পাওয়া যায় উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়াতে। কাঠ ব...

চিতল মাছের কোপ্তা
মেহমানদারী

চিতল মাছের কোপ্তা

বিদেশি সব রান্নার ভিড়ে দেশীয় রান্না কি হারিয়ে যাচ্ছে? স্বাদে পরিবর্তন আনার জন্য মাঝে মধ্যে বিদেশি খাবারের দিকে ঝুঁকলেও মন পড়ে থাকে দেশীয় খাবারে। তাই আ...

নেসেস্তার হালুয়া বা বরফি!
ডেজার্ট

নেসেস্তার হালুয়া বা বরফি!

এর নাম কি কেউ বলতে পারবেন? প্রচ্ছদের মিষ্টি এই খাবারটির নাম নেসেস্তার হালুয়া বা বরফি! হ্যা আজকের রেসিপি আয়োজনে রয়েছে নেসেস্তার হালুয়া দিয়ে তৈরি বরফি।...

…