অরেঞ্জ বরফি

তানিজা ইসলাম · Apr 05, 2020 · 1 min read

অরেঞ্জ বরফি

নারকেল বরফি, সুজির বরফি, ডাল কিংবা কাজু বরফি তো আমরা কমবেশি সবাই খেয়েছি! কিন্তু অরেঞ্জ ফ্লেবারের বরফি কি ট্রাই করেছেন কখনো? যেকোনো সময় ডেজার্ট হিসেবে খাওয়ার জন্য কমলালেবুর বরফির কোনো তুলনা হয় না! আর এটা বানানোও বেশ সহজ। আমরা অনেকেই জানি, কমলালেবু ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট, ফাইবারসহ আরও অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ। সুস্বাদু মিষ্টান্নে যদি পুষ্টিও পাওয়া যায়, তাহলে তো ভালোই হয়, তাই না? তাহলে দেরি না করে অরেঞ্জ বরফি বানানোর রেসিপিটি জেনে নিন!

অরেঞ্জ বরফি বানানোর পদ্ধতি

উপকরণ

  • কমলালেবুর পাল্প- ১ কাপ
  • মিল্ক পাউডার- ১ কাপ
  • চিনি- ১/২ কাপ
  • তরল দুধ- ১ কাপ
  • এলাচ গুঁড়ো- ১/২ চা চামচ
  • বেসন- ১/২ কাপ
  • ঘি- ৩ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী

১) প্রথমে বড় একটি কড়াইয়ে তরল দুধ জ্বাল দিন। দুধ ভালোভাবে ফুটে ঘন হয়ে আসলে এর মধ্যে পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিন।

২) এবার কমলালেবুর পাল্প ও চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। চুলার আঁচ কমিয়ে জ্বাল দিন।

৩) তারপর বেসন ও ঘি দিয়ে দিন এবং ক্রমাগত নাড়তে থাকুন। এভাবে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

৪) সবশেষে এলাচ গুঁড়ো দিয়ে দিন। বরফির মিশ্রণটি শুকনো ও আঠালো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে নিন।

৫) এবার বরফি বানানোর জন্য একটি ট্রেতে ঘি ব্রাশ করে নিন। তারপর মিশ্রণটি ঢেলে সমান করে বিছিয়ে দিন।

৬) এক ঘণ্টার জন্য এটিকে ফ্রিজে রেখে দিন যাতে জমাট বেঁধে যায়! ভালোভাবে জমে গেলে আপনার পছন্দমতো শেইপে বরফি কেটে পরিবেশন করুন।

দেখলেন তো, খুব সহজে আর অল্প উপকরণ দিয়ে মজাদার অরেঞ্জ বরফি বানিয়ে নেওয়া যায়! এই বরফি ফ্রিজে রেখে ১ সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। হাতের কাছে উপকরণগুলো থাকলে আজই বানিয়ে নিন সুস্বাদু ও ভিন্ন স্বাদের এই ডেজার্টটি!

 

ছবি- সংগৃহীত: কিভাফ্লেবারস.কম

সম্পর্কিত লেখা

বেসনের বরফি
ডেজার্ট

বেসনের বরফি

নারকেলের বরফি তো আমরা সবাই খেয়েছি, তাই না? চলুন আজকে আরেক প্রকারের একটি বরফি বানিয়ে ফেলি, যা হচ্ছে বেসনের বরফি। এই খাবারটি ইন্ডিয়ান মিষ্টির দোকানগুলোত...

মজার জাফরানি বরফি
ডেজার্ট

মজার জাফরানি বরফি

সাধারণ সুজি তৈরি বরফিতে সামান্য পরিবর্তন এনে নিজেই করে ফেলতে পারেন জাফরানি বরফি। বাদাম কুঁচি, কিসমিস বা টুটিফ্রুটি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুন্দর এই...

ভ্যানিলা ফ্লেভারড কাঠবাদামের বরফি
ডেজার্ট

ভ্যানিলা ফ্লেভারড কাঠবাদামের বরফি

শুধু শবে বরাতের সময় নয়, যেকোনো সময় ডেজার্ট হিসেবে খাওয়ার জন্য, এমনকি বাচ্চাদের স্কুলের টিফিনে দেয়ার জন্য ও খুব মজার আর পুষ্টিকর একটি আইটেম হলো কাঠবাদা...

সেমাই সুজির বরফি
চা – নাস্তা

সেমাই সুজির বরফি

বিকেলের চায়ের সাথে একটা নাস্তা না হলেই না। কিন্তু সবসময়ই চায়ের সাথে বিস্কিট খেতে ভালো লাগে না। নাস্তায়ও চাই ভিন্নতা। তাই আজকে আমরা আপনাদের জানাবো চায়ে...

আরও পড়ুন

চিতল মাছের কোপ্তা
মেহমানদারী

চিতল মাছের কোপ্তা

বিদেশি সব রান্নার ভিড়ে দেশীয় রান্না কি হারিয়ে যাচ্ছে? স্বাদে পরিবর্তন আনার জন্য মাঝে মধ্যে বিদেশি খাবারের দিকে ঝুঁকলেও মন পড়ে থাকে দেশীয় খাবারে। তাই আ...

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?
মা ও শিশু

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?

প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল আমরা বাবা-মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্...

কাজু বাদামের বরফি
ডেজার্ট

কাজু বাদামের বরফি

মিষ্টি জাতীয় খাবারের আইটেমগুলোর মধ্যে কাজু বাদামের বরফি সবার পছন্দের হয়ে থাকে। বেশির ভাগ সময়ই দেখা যায়, এই সুইট আইটেমটি বাসায় না বানিয়ে, কোন দোক...

নেসেস্তার হালুয়া বা বরফি!
ডেজার্ট

নেসেস্তার হালুয়া বা বরফি!

এর নাম কি কেউ বলতে পারবেন? প্রচ্ছদের মিষ্টি এই খাবারটির নাম নেসেস্তার হালুয়া বা বরফি! হ্যা আজকের রেসিপি আয়োজনে রয়েছে নেসেস্তার হালুয়া দিয়ে তৈরি বরফি।...

শবে বরাত স্পেশাল | আমের বরফি হালুয়া‬
ডেজার্ট

শবে বরাত স্পেশাল | আমের বরফি হালুয়া‬

শবে বরাতের জন্য কোন প্রস্তুতি নেয়া হয়নি? মোটামুটি সবার ঘরেই থাকে সুজি। আর এই আমের মৌসুমে আম তো ঘরে থাকেই। তাহলে আর দেরি কেন? এই অসাধারণ দুটি উপাদান দি...

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল এর বেনিফিটস জানা আছে তো?
রিভিউ

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল এর বেনিফিটস জানা আছে তো?

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল, এই অয়েলের কথা আমরা অনেকেই জানি না। যুগ যুগ ধরে এই অয়েল আরোমাথ্যারাপিতে ব্যবহার হয়ে আসছে, সাথে স্কিন বা হেয়ার কেয়ারেও ব...

…