ঝটপট ডেজার্ট আইটেম কাজু আপেল!

sub-editor · Jul 22, 2016 · 1 min read

ঝটপট ডেজার্ট আইটেম কাজু আপেল!

[topbanner]

আপেলের পুষ্টিগুণের কথা কারো অজানা নয়। তবে এই আপেল খেতে যারা ভালোবাসেন না বা ভিন্নতা এনে খেতে চান তাদের জন্য আজকের রেসিপিটি কিন্তু খুবই সহজ এবং ঝটপট তৈরি কারার মতো। তবে চলুন শিখে নিই কীভাবে তৈরি করতে হবে দারুণ এই ডেজার্টটি।

 [picture]

উপকরণ

  • কাজু গুঁড়া করা -১ কাপ (ব্লেন্ডারে গুঁড়া করতে পারেন)
  • চিনি -১/২ কাপ
  • পানি -১/৩ কাপ
  • ঘি-২ চা চামচ
  • সাদা এলাজ -২ টি
  • খাবার রং -১/২ চা চামচ (লাল)
  • লবঙ্গ -যতগুলো লাগে
  • ব্রাশ -১ টি
  • কনডেন্সড মিল্ক -যতটুকু লাগে (অপশনাল, তবে কাজু হালুয়া যদি বেশি শুকনো হয় তাহলে কনডেন্সড মিল্ক অবশ্যই লাগবে)
  • পেস্তা,কাজু বাদাম-কুচি করা কয়েকটি

প্রণালী

১. একটি প্যান এ চিনি, এলাজ দিয়ে পানি দিতে হবে।

২. এরপর চিনি গলিয়ে গেলে বা সিরা হয়ে এলে (আঠা আঠা ভাব হবে) কাজুর গুঁড়া দিতে হবে।

৩. এখন ভালোভাবে নাড়তে হবে আর চুলোর আঁচ হাল্কা থাকবে আর ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়।

৪. এখন ১ চা চামচ ঘি দিতে হবে এরপর ভালোভাবে হয়ে এলে নামিয়ে হাল্কা ঠান্ডা হলে পেস্তা কাজু কুচি ভিতরে দিয়ে হাতে ঘি লাগিয়ে ছোট ছোট গোল করতে হবে।

৫. এখন একটি বল নিয়ে একটি লবঙ্গ বলের উপরে ঢুকিয়ে দিতে হবে আর হাল্কা করে চারপাশে ব্রাশ দিয়ে রং লাগিয়ে দিতে হবে।

৬. এভাবে সবগুলো বল করে সাজিয়ে পরিবেশন করুন।

ছবি এবং রেসিপি - মৌ আহমেদ

সম্পর্কিত লেখা

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?
মা ও শিশু

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?

প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল আমরা বাবা-মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্...

ঘরে বসেই তৈরি করুন তিন স্বাদের আইসক্রিম
ডেজার্ট

ঘরে বসেই তৈরি করুন তিন স্বাদের আইসক্রিম

আইসক্রিম খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না! ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দের আইসক্রিম। এটি যে কত সহজে ঘরে বসে তৈরি করা যায়...

ত্বক ও চুলের যত্নে কোকোনাট মিল্কের জাদু!
চুলের যত্ন

ত্বক ও চুলের যত্নে কোকোনাট মিল্কের জাদু!

কোকোনাট বা নারিকেল! সৌন্দর্যের জগতে পরিচিত একটি নাম। কোকোনাট অয়েলের গুণের কথা তো আমরা সবাই-ই জানি। কোকোনাট থেকে যে মিল্ক পাওয়া যায় সেটা অনেকে জানলেও এ...

আরও পড়ুন

চিড়ার পায়েস | মনোলোভা মিষ্টি স্বাদ পাবেন ঘরে বসেই
ডেজার্ট

চিড়ার পায়েস | মনোলোভা মিষ্টি স্বাদ পাবেন ঘরে বসেই

চিড়া মানেই চিড়ার মোয়া অথবা মিষ্টি দই আর চিড়া। বাঙালির খাবারে চিড়ার দৌড় এই দু’ভাবেই মূলত ছিল। কিন্তু চিড়া দিয়ে যে দারুণ মজার পায়েসও হয়, তা কি জানেন? সে...

ত্বকের যত্নে ঘি কতটা কার্যকর?
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ঘি কতটা কার্যকর?

ধোঁয়া ওঠা, গরম গরম ভাতে ঘি, সঙ্গে বেগুন ভাজা খেতে যতটা ভাল লাগে, ততটাই উপকার মেলে মুখে ঘি লাগিয়ে ম্যাসাজ করলেও। একাধিক স্টাডিতে ইতিমধ্যেই একথা প্রমাণ...

কাজু পান!
রেসিপি

কাজু পান!

কাজু বাদাম দিয়ে বানানো "কাজু পান"। এটা একটা মিঠাই জাতীয় খাবার। ছোট বাচ্চারা খুব পছন্দ করবে। আর বিয়ে বাড়ির গায়ে হলুদের অনুষ্ঠানে কাজু পান বানিয়ে চমক দ...

সজীব, উজ্জ্বল ত্বক এবং সুস্বাস্থ্যের সিক্রেট ড্রিংক!
ত্বকের যত্ন

সজীব, উজ্জ্বল ত্বক এবং সুস্বাস্থ্যের সিক্রেট ড্রিংক!

কিছুদিন ধরে স্কিন এর ডাল লাইফলেস ভাবটা একটু বেশি চোখে বাঁধছে? আগের মতো শাইন গ্লো কিছুই খুঁজে পাচ্ছেন না? রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না, সারাদিন টায়ার্ড লাগ...

দড়ি দিয়ে ঝুলন্ত বাতি
ক্র্যাফট

দড়ি দিয়ে ঝুলন্ত বাতি

উপরের ছবিটি দেখে আপনার বিশ্বাস করতে হয়ত কষ্ট হবে যে এতো সুন্দর বাতি আপনি নিজের হাতে বানাতে পারেন এমনকি আমাদের ঘরের কোনায় পড়ে থাকা বিভিন্ন সাইজের দড়ি অ...

…