হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানি

sub-editor · Jul 20, 2016 · 1 min read

হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানি

[topbanner] 

বিরিয়ানি নামটা শুনলেই ক্ষুধা পেটে নাড়াচাড়া দিয়ে ওঠে! মন চাইলেই যাতে নিজে তৈরি করে খেতে পারেন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানির রেসিপি।চলুন দেখে নিই, হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানি তৈরির পুরো প্রণালী।

[picture]

উপকরণ

  • বাসমতী চাল- ১ কেজি
  • মুরগি -১ কেজি
  • আদা বাটা-২ চা চামচ
  • রসুন বাটা- ২ চা চামচ
  • লবন-স্বাদ মত
  • পিঁয়াজ বেরেস্তা- দেড় কাপ
  • ধনিয়া-১ কাপ/গুঁড়া -১/২ চা চামচ
  • হলুদ গুঁড়া - ১/২ চা চামচ
  • জিরা গুঁড়া -১/২ চা চামচ
  • লেবুর রস-২ চা চামচ
  • টক দই-৪/৫ চা চামচ
  • সাদা এলাচ-৩/৪ টি
  • কালো এলাচ-২/৩টি
  • দারুচিনি-৩/৪ টি ছোট সাইজ
  • গোল মরিচ-৩/৪ টি
  • লবঙ্গ-৩/৪ টি
  • তেজপাতা-২ টি
  • লাল মরিচ গুঁড়া - ২ চা চামচ
  • কাঁচা মরিচ- ৪/৫ টি স্বাদ মত
  • আস্ত জিরা-অল্প পরিমান
  • তৈল-পরিমান মত
  • রং-অল্প(লাল , সবুজ)
  • আলু ভাজা দু ভাগ করে ৪-৫ টি
  • কাজু বাদাম বা যে কোন বাদাম-কয়েকটি
  • ঘি-পরিমান মত

প্রণালী

১. প্রথমে মুরগি ভাল করে ধুয়ে একটি পাত্রে আদা,রসুন,মরিচ গুঁড়া ,হলুদ,লেবুর রস,টক দই,লবন ,জিরা গুঁড়া ,ধনিয়া,সাদা এলাজ,কালো এলাজ, দারুচিনি, লবণ, কাঁচা মরিচ দিয়ে ভালো করে মেখে রেখে দিন ৩০ মিনিটের মত রেখে দিন।

২. এখন একটি বড় পাতিলে বেশি করে পানি দিয়ে একটু লবন, আস্ত জিরা, তেজপাতা, গোল মরিচ,দারুচিনি,একটু তৈল,লবঙ্গ দিতে হবে।

৩. পানি হাল্কা গরম হলে চাল ধুয়ে পাতিলে দিতে হবে।

৪. এরপর একটি বড় পাতিল বা ডিপ প্যানে  অর্ধেক তৈল আর অর্ধেক ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে একই তেলে আলু ভেজে নিতে হবে (আলু ভাজার সময় একটু রং দিয়ে মাখিয়ে নিলে ভাল হয়)

৫. এখন ম্যারিনেট করা মুরগি পাতিলে দিয়ে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা দিয়ে হাল্কা কষিয়ে নিতে হবে।

৬. এরপর হাল্কা সিদ্ধ হওয়া ভাত কষানো মাংসে দিতে হবে এখন পিঁয়াজ বেরেস্তা,আলু ,ধনিয়া পাতা,বাদাম দিতে হবে।

৭. এরপর আবার বাকি ভাত দিয়ে একটু পিঁয়াজ বেরেস্তা ,লাল,সবুজ রং ,ঘি দিয়ে ঢেকে দিতে হবে।৩০ মিনিট পর খুলে পরিবেশন করুন।

ছবি এবং রেসিপি - মৌ আহমেদ

সম্পর্কিত লেখা

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!
স্বাস্থ্য

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আমরা বিভিন্ন রকম খাবার ও পানীয় সম্পর্কে জানতে পারি, যেগুলো শরীরকে ডিটক্সিফাই করে, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, আবার ওজন কমাত...

আস্ত চিকেন রোস্ট!
মেহমানদারী

আস্ত চিকেন রোস্ট!

[topbanner] অতিথি আপ্যায়নে আস্ত চিকেন রোস্টের জুরি নেই। তবে অতিথি আপ্যায়ন ছাড়াও পরিবারের সদস্যদের তাক লাগিয়ে দিতে একটু সময় বের করে তৈরি করে ফেলতে পার...

সুস্বাস্থ্য আর সৌন্দর্যচর্চায় সুগন্ধি মশলা দারুচিনির যত গুণ
বিউটি টিপস

সুস্বাস্থ্য আর সৌন্দর্যচর্চায় সুগন্ধি মশলা দারুচিনির যত গুণ

আমাদের প্রায় সবার রান্নাঘরেই উপস্থিত থাকে এ দারুণ সুগন্ধি আর ঔষধি গুণযুক্ত মশলাটি - যার নাম দারুচিনি। ইংরেজিতে যাকে বলা হয় Cinnamon. মাংস রান্নায় হোক...

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

আরও পড়ুন

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক

শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আমাদের দাদী নানীদের সময় থেকেই আলু রূপচর্চায় ব্যবহার...

মেজবানী মাংস
মেহমানদারী

মেজবানী মাংস

পোলাও বা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন । এই উপকরণে ৫-৬ জনকে পরিবেশন করা যাবে। আপনাদের জন্য সহজ রেসিপি দেয়া হল। উপকরণ গরুর মাংস ১ কেজি...

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?
সুস্থতা

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?

কথা বলছিলাম ইন্টারনেট, ফেসবুকের গ্রুপ, নিউজ পোর্টাল এসব মাধ্যমে দেখা, শোনা এবং মাঝে মাঝেই আলাপ করা হয় এমন কিছু আধুনিক কুসংস্কার আর গুজব নিয়ে। আর গুজব...

তামিল নাড়ুর জনপ্রিয় রেসিপি চিকেন চেট্টিনাদ কারি!
মেহমানদারী

তামিল নাড়ুর জনপ্রিয় রেসিপি চিকেন চেট্টিনাদ কারি!

[topbanner] দেশি খাবারের ফাঁকে একটু বিদেশি ডিশ হলে কেমন হয়? আজকের রেসিপি আয়োজনে তামিল নারুর জনপ্রিয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। "Chicken...

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

…