মেজবানী মাংস

sub-editor · Sep 09, 2016 · 1 min read

মেজবানী মাংস

পোলাও বা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন । এই উপকরণে ৫-৬ জনকে পরিবেশন করা যাবে। আপনাদের জন্য সহজ রেসিপি দেয়া হল।

উপকরণ

  • গরুর মাংস ১ কেজি ( হাড়, চর্বি, কলিজা সবসহ )
  • টমেটো কুচি ১ কাপ
  • পেয়াজ বাটা আধা কাপ
  • আদা বাটা ২ চা চামচ
  • রসুন বাটা দেড় চা চামচ
  • মরিচ গুড়া ১ চা চামচ
  • হলুদ গুড়া ১ চা চামচ
  • ধনিয়া গুড়া ১ চা চামচ
  • গোলমরিচ গুড়া সামান্য
  • গরম মসলা গুড়া সামান্য
  • জায়ফল ও জয়ত্রী গুড়া একসাথে আধা চা চামচ
  • মেজবানী মসলা ১ চা চামচ ( মৌরি, রাঁধুনী, সরিষা,মেথি, তিল ও কাবাব চিনি একসাথে গুড়া করা )
  • কাঁচা মরিচ ৫-৬ টা
  • সাদা এলাচ ২ টা
  • তেজপাতা ১ টা
  •  দারুচিনি ২ টুকরা
  • পেয়াজ বেরেস্তা আধা কাপ
  •  লবন স্বাদমত
  • সয়াবিন + সরিষার তেল ১ কাপ
  • পানি পরিমানমত

প্রণালী

(১ ) প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে মাংসের সাথে পেয়াজ বাটা, আদা, রসুন, মরিচ, ধনিয়া, হলুদ, গোলমরিচ গুড়া, টমেটো কুচি, লবন ও সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে ।

( ২ ) এবার চুলায় একটি পাত্রে সয়াবিন তেল গরম করে তাতে এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে মসলা মাখানো মাংস দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে । চুলার আঁচ কম থাকবে ।

( ৩ ) এরপর মেজবানী মসলা ও জায়ফল- জয়ত্রী গুড়া দিয়ে মাংস কষাতে হবে । কষানো হলে ২ কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে । এখন চুলার আঁচ মাঝারি থাকবে ।

( ৪ ) মাংস সিদ্ধ করার জন্য প্রয়োজনে আরও পানি দেয়া যাবে । মাংস সিদ্ধ হলে পেয়াজ বেরেস্তা, গরম মসলা গুড়া ও কাঁচা মরিচ দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে । তেল উপরে উঠে এলে নামিয়ে ফেলুন । ব্যস, এবার তৈরী আপনার মেজবানী গরুর মাংস ।

ছবি ও রেসিপি - আফরুজা শিল্পী

সম্পর্কিত লেখা

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

আরও পড়ুন

ছুটির দিনে দারুণ মজাদার খাসির রেজালা
মেহমানদারী

ছুটির দিনে দারুণ মজাদার খাসির রেজালা

পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাওয়ার আনন্দ কেবল ছুটির দিনগুলোতেই মেলে। কাজেই আজকে পরিবারের জন্য রান্না করে ফেলুন দারুণ মজাদার খাসির রেজালা। দে...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

ক্রিস্পি ফ্রায়েড চিকেন
চা – নাস্তা

ক্রিস্পি ফ্রায়েড চিকেন

রেষ্টুরেন্টের মত ক্রিস্পি ফ্রায়েড চিকেন । বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই। আমার রেসিপি ফলো করলে দারুন টেষ্টি আর ক্রিস্পি চিকেন ফ্রাই খেতে আর রেষ্টুর...

চিকেন সেমাই চাপ
চা – নাস্তা

চিকেন সেমাই চাপ

চিকেন চাপ শুনেছেন কিন্তু চিকেন সেমাই চাপ এই প্রথম দেখলেন? অবাক না হয়ে ঝটপট রেসিপি দেখে তৈরি করে ফেলুন চিকেন সেমাই চাপ। উপরটা কুড়মুড়ে সেমাইয়ের উপস্থিতি...

গার্লিক বিফ
১ ঘণ্টার রান্না

গার্লিক বিফ

গরুর মাংস খেতে সবাই-ই কম বেশি পছন্দ করে। সচরাচর খুব বেশি মসলা দিয়েই গরুর মাংস রান্না করা হয়। কিন্তু অনেক মানুষ আছে যারা বেশি মসলা খেতে পছন্দ করে না। ত...

…