গার্লিক বিফ

তাহসিন অর্না · Dec 02, 2019 · 1 min read

গার্লিক বিফ

গরুর মাংস খেতে সবাই-ই কম বেশি পছন্দ করে। সচরাচর খুব বেশি মসলা দিয়েই গরুর মাংস রান্না করা হয়। কিন্তু অনেক মানুষ আছে যারা বেশি মসলা খেতে পছন্দ করে না। তাই বলে কি গরুর মাংস খাবেন না? অল্প মসলা দিয়ে খুব সহজেই রান্না করে খেতে পারেন মজাদার গার্লিক বিফ। ঝাল খেতে যারা খুব পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে এই ডিশটি। তাই আজকে আমরা আপনাদের কম মসলা দিয়ে কিভাবে সহজেই তৈরি করবেন স্পাইসি গার্লিক বিফ তার পদ্ধতি জানাবো। চলুন তাহলে জেনে নেই পুরো প্রণালীটি।

গার্লিক বিফ তৈরির পদ্ধতি  

উপকরণ

  • গরুর মাংস- ১ কেজি
  • পেঁয়াজ কুঁচি- ১ কাপ
  • মরিচ গুড়া- ১ কাপ
  • হলুদ গুড়া- ১ কাপ
  • রসুন বাটা- ১/২ চা চামচ
  • আদা বাটা- ১/২ চা চামচ
  • রসুনের কোয়া- ৫/৬টি
  • ধনে গুড়া- ১ চা চামচ
  • জিরা গুড়া- ১/২ চা চামচ
  • তেল- ১/২ কাপ
  • মাংসের মসলা- ১/২ চা চামচ
  • টক দই- ১ কাপ
  • টমেটো সস- ১/২ কাপ
  • গরম মসলা গুড়া- ১/২ চা চামচ
  • লবণ- স্বাদমতো

প্রস্তুত প্রণালী

১) প্রথমে গরুর মাংস ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে।

২) এবার একটি পাত্রে মাংস নিয়ে তাতে একে একে তেল, টকদই, হলুদ, মরিচ, রসুন, আদা, পেঁয়াজ, লবণ দিয়ে ভালোভাবে মেখে মেরিনেট করে ৩০ মিনিট রাখতে হবে।

৩) এবার একটি প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজকুঁচি দিয়ে বাদামী করে ভেজে নিতে হবে।

৪) তারপর এতে মাংস দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। কষানো হলে সামান্য পানি দিয়ে নেড়ে অল্প আঁচে ঢেকে দিতে হবে।

৫) মাংস সিদ্ধ হয়ে এলে টমেটো সস, রসুনের কোয়া ও কাঁচামরিচ ফালি দিয়ে আরো ১০ মিনিট দমে রাখতে হবে।

হয়ে গেলে নামিয়ে ভাত, পোলাও, রুটি কিংবা নানের সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার গার্লিক বিফ।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ;লর্ডবাইরংকিচেন.কম

সম্পর্কিত লেখা

বিফ তেহারি
রেসিপি

বিফ তেহারি

গরুর মাংস দিয়ে যত ধরনের খাবার তৈরি করা হয় তার মধ্যে বিফ তেহারি কমবেশি সবারই পছন্দের। ঘরোয়া যে কোনো আয়োজন হোক অথবা উৎসব, খাবার টেবিলে এই খাবারটি যোগ কর...

মেজবানী মাংস
মেহমানদারী

মেজবানী মাংস

পোলাও বা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন । এই উপকরণে ৫-৬ জনকে পরিবেশন করা যাবে। আপনাদের জন্য সহজ রেসিপি দেয়া হল। উপকরণ গরুর মাংস ১ কেজি...

মজাদার বিফ রেজালা রেসিপি
রেসিপি

মজাদার বিফ রেজালা রেসিপি

বিফ দিয়ে কত রকমের রান্না যে হয় বাঙালির হেঁসেলে। আলু দিয়ে ঝোল, কালাভুনা, কাবাব আরও কত কী! স্পেশাল দিনে বা যেকোনো অকেশনে একটু ভিন্ন স্বাদের রেসিপি ট্রাই...

গরুর মাংস খাচ্ছেন? জেনে নিন মুদ্রার এপিঠ-ওপিঠ!
সুস্থতা

গরুর মাংস খাচ্ছেন? জেনে নিন মুদ্রার এপিঠ-ওপিঠ!

সামনেই আসছে কোরবানির ঈদ। কোরবানির ঈদ মানেই হল কিছুদিন টানা মাংস খাওয়া। কারো কারো কাছে এই খাবারটা অনেক আনন্দের আবার একই জিনিস কারো কাছে ভয়ংকর হয়ে উঠে।...

আরও পড়ুন

ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!
রেসিপি

ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!

আমার বড় আপু খোশ মেজাজে আছে, কেন জানেন? আপুর সাথে নতুন কোনো মানুষের পরিচয় হলে, যখন সে ময়মনসিংহের লোক খুঁজে পায়, তখন খুশিতে ডগমগ করতে থাকে। কেমন যেন উচ্...

বিফ অ্যান্ড মিক্সড ভেজিটেবল স্যালাড
১ ঘণ্টার রান্না

বিফ অ্যান্ড মিক্সড ভেজিটেবল স্যালাড

আমরা বাংলাদেশিরা অনেকেই বিফ (গরুর গোশত) খেতে খুব ভালোবাসি। গরুর গোশতে আছে প্রোটিন, জিংক, ফসফরাস ও আয়রন প্রচুর পরিমাণে। প্রোটিন মাংসপেশিকে শক্তিশালী ও...

সম্পূর্ণ ভিন্ন স্বাদের গরুর মাংস ভুনা!
মেহমানদারী

সম্পূর্ণ ভিন্ন স্বাদের গরুর মাংস ভুনা!

গরুর মাংস রান্নার একটি ভিন্ন ধাঁচ রয়েছে যা ছেড়ে আমরা অন্যভাবে রান্না খুব কমই করি। বিশেষ করে ঈদের সময়টাতে ট্র্যাডিশনাল রান্নাই করা হয়ে থাকে। কিন্তু একট...

চুলায় তৈরি গার্লিক নান!
রেসিপি

চুলায় তৈরি গার্লিক নান!

বিভিন্ন রকম নানের মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ গার্লিক নান! আমার মতো অনেকেই আছে যারা রেস্টুরেন্টে গেলে গার্লিক নান অর্ডার করবেই। কাবাব, গ্রিল কিংবা বা...

বিফ চাপ গ্রেভি
চা – নাস্তা

বিফ চাপ গ্রেভি

[topbanner] প্রায়শই এই খাবারটি খেতে রেস্টুরেন্টে যাওয়াই হয়। গরুর চাপ লুচি, নান দিয়ে খাওয়ায় একটু ভিন্নতা আনলে কেমন হয়? হ্যাঁ আজকে এমনই একটি রেসিপি হাজ...

বিফ নাগেট
চা – নাস্তা

বিফ নাগেট

ছোট-বড় সবারই প্রিয় একটি খাবার হলো নাগেট। তানিয়া তার বাচ্চাকে নাস্তায় কী স্কুলের টিফিন-এ প্রায় সবসময়ই ঘরে বানানো চিকেন নাগেট দেয়। একদিন চিকেন নাগেট বান...

…