ত্বকের যত্নে টকদই | সহজেই বানিয়ে নিন ৪টি হোমমেড মাস্ক!

সাদিয়া · Aug 21, 2014 · 1 min read

ত্বকের যত্নে টকদই | সহজেই বানিয়ে নিন ৪টি হোমমেড মাস্ক!

যখনই আমাদের মাথায় স্কিন কেয়ারের কথা আসে, তখন একই সাথে চলে আসে না জানি কত নামিদামী ব্রান্ডের ক্রিমের নাম। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার রান্নাঘর বা ফ্রিজের এককোণে কত কিছুই না অবহেলায় অযত্নে পড়ে আছে যা কিনা হতে পারে আপনার ত্বকের একান্ত বন্ধু। এমনই এক অসাধারণ উপাদান হচ্ছে টকদই। এই পরম উপকারী খাবারটি শুধু খাবার হিসেবেই নয়, বরং বহুকাল আগে থেকেই উপমহাদেশের বিভিন্ন এলাকায় রূপচর্চার একটি জরুরী উপাদান হিসেবে এর ব্যবহার হয়ে আসছে। এটি যেমন সরাসরি ত্বকে লাগানো যায়, তেমনি অন্যান্য উপাদানের সাথে মিশিয়েও ব্যবহার করা যায়। চলুন তাহলে জেনে নেই ত্বকের যত্নে টকদই এর কার্যকরী কিছু মাস্ক সম্পর্কে।

ত্বকের যত্নে টকদই এর মাস্ক 

বহুকাল আগে থেকেই উপমহাদেশের বিভিন্ন এলাকায় রূপচর্চার একটি জরুরী উপাদান হিসেবে টকদই ব্যবহৃত হচ্ছে। চলুন জেনে নেই টকদই এর কার্যকরী মাস্কগুলো সম্পর্কে।

১) শুধুই টকদই

 

যারা রূপচর্চার পেছনে খুব বেশি সময় ব্যয় করতে চান না, অথচ সুস্থ ও সুন্দর ত্বক চান তারা নিশ্চিন্তে নির্ভর করতে পারেন টকদই এর উপর। এটি ত্বকের রোদে পোড়া ভাব দূর করে এবং সেই সাথে ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে। শুধু তাই নয়, এটি ত্বককে ময়েশ্চারাইজও করে। প্রত্যেকদিন মুখে ও গলায় টকদই লাগান এবং অপেক্ষা করুন ২০ থেকে ২৫ মিনিট। এরপর একটি ভেজা কাপড় বা তোয়ালে দিয়ে ভালো করে মুখ ও গলা মুছে নিন। যদি আপনার বাইরে যাবার তাড়া থাকে তবে ফেইসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন কারণ টকদই দেয়ার পর আপনার মুখ থেকে বেশ কিছুক্ষণ এর গন্ধ বের হবে। তবে দ্রুত ফল পেতে হলে টকদই দেবার পর এক থেকে দেড় ঘণ্টা রোদে বের না হলেই ভালো। যেহেতু রূপচর্চার এই পদ্ধতিটি অনেক সহজ, আপনি শরীরের অন্যান্য খোলা অংশ যেমন হাত, পায়ের পাতা, ঘাড় ও পিঠের খোলা অংশে এটি ব্যবহার করতে পারেন।

২) টকদই, চন্দন ও গোলাপজল 

ত্বকের যত্নে টকদই, চন্দন ও গোলাপজল - shajgoj.com

ত্বক ফর্সাকারী উপাদান হিসেবে চন্দনের কথা আমরা বহু আগে থেকেই শুনে আসছি। রাজা মহারাজার সময় থেকেই এর কদর নারীমহলে চলে আসছে। এই চন্দন ও টকদই এর মিশ্রণ আমাদের মুখের ত্বকের জন্য খুবই উপকারী। দুই চা চামচ চন্দন গুঁড়ার সাথে পরিমাণমতো টকদই মিশিয়ে একটি প্যাক তৈরি করতে হবে। এই প্যাক মুখে ও গলায় লাগিয়ে কমপক্ষে ২৫ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর ভালো মতো ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি মুলত শুষ্ক ও মিশ্র ত্বকের জন্য। যাদের ত্বক তৈলাক্ত তারা এই প্যাকে সাথে সামান্য গোলাপজল মিশিয়ে নেবেন যা আপনাকে দিনভর ফ্রেশ রাখবে।

৩) টকদই, ওটস ও মধু

ত্বকের যত্নে টকদই, ওটস ও মধু - shajgoj.com

টকদই এর সাথে ওটস এবং মধু মিশিয়েও চমৎকার প্যাক তৈরি করা যায়। সমপরিমাণ ওটস, মধু এবং টকদই নিয়ে একসাথে একটি পেস্ট তৈরি করুন। আপনার মুখে ও গলায় লাগিয়ে অপেক্ষা করুন ২০ মিনিট। তারপর ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে দুইদিন ব্যবহার করুন।

৪) টকদই ও টমেটো

ত্বকের যত্নে টকদই ও টমেটো - shajgoj.com

যদি আপনার ত্বকে রোদেপোড়া ভাব থাকে, তবে এই প্যাকটি আপনার জন্য ম্যাজিকের মত কাজ করবে। সমপরিমাণ টমেটোর রস ও টকদই মিশিয়ে আক্রান্ত স্থানে নিয়মিত লাগান। কিছুদিন পর আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। চাইলে অ্যালোভেরা জেলও মিশিয়ে নিতে পারেন। এতে দ্রুত রোদেপোড়া ভাব কমে আসবে।

জেনে নিলেন ত্বকের যত্নে টকদই কতোটা উপকারী। এই প্যাকগুলো ব্যবহার করলে আপনি নিজের ত্বকের সঠিক যত্ন নিতে পারবেন। তবে মনে রাখবেন, আপনার স্কিনে যদি অ্যালার্জির সমস্যা হয়, তাহলে সেই নির্দিষ্ট উপকরণটি ব্যবহার করা বাদ দিতে হবে। নিয়মিত নিজের যত্ন নিন ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন।

ছবি- সংগৃহীত:আরচিভ১.ইত্তেফাক.কম, সাটারস্টক

Products in this article

Rajkonna Multani Mati

Rajkonna Multani Mati

(4)
80gm
৳ 120.00

সম্পর্কিত লেখা

টকদই কাস্টার্ড
ডেজার্ট

টকদই কাস্টার্ড

দই বাঙালিদের একটি ট্র্যাডিশনাল ডেজার্ট। ছোট বড় কোনো সেলিব্রেশনে বা ঘরোয়া অনুষ্ঠানে ডেজার্টের মেন্যুতে দই মানিয়ে যায় খুব সহজেই। দই দিয়ে কাস্টার্ড ট্রাই...

সাধারণ ত্বকের ক্লেনজার | ৫টি প্রাকৃতিক উপায়ে স্কিন রাখুন সুন্দর ও উজ্জ্বল!
নরমাল স্কিন

সাধারণ ত্বকের ক্লেনজার | ৫টি প্রাকৃতিক উপায়ে স্কিন রাখুন সুন্দর ও উজ্জ্বল!

সাধারণ ত্বকের ক্লেনজার নিয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে বকবকটা শুরু করে দেই কেমন? রুপচর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ত...

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে টক দইয়ের পাঁচটি ফেসপ্যাক
ত্বকের যত্ন

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে টক দইয়ের পাঁচটি ফেসপ্যাক

টক দই প্রায় সব ধরনের ত্বকের জন্যই খুব ভালো। এটা ত্বকে যেমন ব্যবহার করে ভালো ফল পাওয়া যায়, তেমনি খুব সহজে ঘরে থাকা অন্যান্য উপকরণের সাথে মিশিয়ে ব্যবহার...

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক!
ত্বকের যত্ন

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক!

নিখুঁত সুন্দর উজ্জ্বল ত্বক কে না চাই? আর এই ত্বকের সৌন্দর্য বাড়াতে যুগ যুগ ধরে নানাভাবে চন্দন ব্যবহৃত হয়ে আসছে। এই আর্টিকেলটিতে চন্দন দিয়ে বানানো যে...

আরও পড়ুন

ত্বকের যত্ন

সানট্যান দূর করার ৬টি ঘরোয়া পদ্ধতি

গ্রীষ্মের তীব্র রোদে ঘর থেকে বাইরে পা ফেলাই দায়। দরজা খুলে এক পা বের হলেই ত্বক যেন পুড়ে যায়।তাই বলে কি বাইরে যাওয়া বন্ধ করা সম্ভব ? ফলাফল ত্বক পুড়ে কা...

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে
ত্বকের যত্ন

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে

নববর্ষ প্রায় এলো বলে। নতুন বছরকে বরণ করার জন্য নতুন শাড়ি, চুড়ি, সব রেডি। আপনি তো রেডি কিন্তু আপনার ত্বকও কি রেডি? বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে...

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

ত্বকের যত্নে কলার জাদু!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে কলার জাদু!

কলার স্বাস্থ্যগুণের কথা কমবেশি সবাই জানে। কিন্তু ত্বকের যত্নে কলার অসাধারণ উপকারিতার কথা জানা আছে এমন মানুষের সংখ্যা নেহাতই কম। কলা প্রাকৃতিকভাবেই গুর...

হলুদের ৫টি ফেইস প্যাক | এবার ঘরোয়া উপায়ে হবে ত্বকের যত্ন!
ত্বকের যত্ন

হলুদের ৫টি ফেইস প্যাক | এবার ঘরোয়া উপায়ে হবে ত্বকের যত্ন!

রান্নায় বহুল ব্যবহৃত মশলা হলো হলুদ। শুধু রান্নার স্বাদ বৃদ্ধির জন্য নয়, ত্বকের যত্নেও হলুদের জুড়ি নেই। নজরকাড়া নিখুঁত ত্বক কার না চাই? এবার এই কাজটি হ...

ত্বকের সুরক্ষায় দারুণ ৬ টি ওটস স্ক্রাব
ত্বকের যত্ন

ত্বকের সুরক্ষায় দারুণ ৬ টি ওটস স্ক্রাব

স্বাস্থ্য সুরক্ষায় ওটসের ভুমিকা আমরা সবাই জানি। ওজন কমাতে হলে সবার প্রথমে ভাত বাদ দিয়ে ওটসের কথাই বলা হয়। কিন্তু ত্বকের জন্যও ওটস একইরকম উপকারী এটা বো...

…