রূপচর্চার পাশাপাশি চাই মনের চর্চাও!

sub-editor · Nov 04, 2017 · 1 min read

রূপচর্চার পাশাপাশি চাই মনের চর্চাও!

আমাদের  যেখানে  শেষ,  আমার  কন্যার  শুরুটা হয়  সেখানে।

মাত্রই  টিভিতে  একটি  অনুষ্ঠান   শেষ  হল,  উপস্থাপক  "ভালো  থাকুন,  সুস্থ থাকুন,  সুন্দর  থাকুন"  বলে   বিদায়  নিলেন। আমরা ও   চ্যানেল  পাল্টালাম।

ওই  মুহূর্তে  কন্যার  প্রশ্ন  শুরু -"আচ্ছা মামনি, ভালো থাকুন, সুস্থ থাকুন বুঝলাম কিন্তু সুন্দর থাকুন  মানে  কি?"

আমার  পাল্টা প্রশ্ন - "তুমি বলো তো - সুন্দর থাকুন মানে কি?"

কন্যার উত্তর - মন ভালো থাকা!

সাত  বছর  বয়সী  কন্যার  মুখে , এমন  উত্তর  আশা  করিনি।  তার  উত্তর  শোনে  আমি  মুগ্ধ! আমি  নিশ্চিত  ওই  বয়সে  আমার  মাথায়  এমন  উত্তর  কখনোই  আসতো না।

আমার  আত্মবিশ্বাসী  উত্তর  হতো - সুন্দর  থাকা মানে  নায়িকাদের  মতো  সেজেগুজে থাকা।

তাহলে  'সুন্দর  থাকা'  আসলে  কি?  আমার  কন্যার  মতো বললে বলতে হয়  মন  ভালো থাকা। মন  ভালো  কি চাইলেই থাকা যায়?

এজন্য প্রতিনিয়ত  চেষ্টা  করতে  হয়। রূপচর্চার মতো করে  ঘষেমেজে  মনের চর্চা  করতে হয়। আমরা  কজন  তা  করি?

প্রতিনিয়ত  নিজেদের  কথার  তীরে  যখন  অন্যকে  বিদ্ধ  করে  একধরণের  আত্মউল্লাসে  মেতে  উঠি।  তখন  কি আমি  সত্যিই  সুন্দর  থাকি??

একসাথে  আড্ডা   আলোচনায়  হাসি আনন্দের  পাশাপাশি  যখন  অন্যের  সমালোচনায়  মুখরিত  হই,  তখন  আমি  আসলে কতটা সুন্দর??

আমার  কাছের  একজনের  খারাপ  সময়ে  আমি  যখন  ব্রজেশ্বর  এর  মতো  সকল  জঞ্জাল  পাশ  কাটিয়ে  চলি, তখন  আমার  চকচকে  মুখটা  কোন  সৌন্দর্যে  উদ্ভাসিত  হয়?

[picture]

সংসারের  চাওয়া  পাওয়ার  দোলাচলে  যখন  সকল  অপ্রাপ্তির  হিসেবের  খাতা খুলে  নিজের  কাছের  মানুষটিকে  অথবা  অন্যকোন পরিজনকে কাঠগড়ায়  দাড় করাই,  তখন  নামিদামি ব্রান্ডের  পরিধেয় ও সাজসজ্জায়  সত্যিই  কি  আমাকে  সুন্দর  দেখায়!

সবকিছু  নিজের  মতো করে,নিজের  ছাঁচে  ঢেলে  চাওয়াটাই  আমার  সুন্দর  থাকার  বড়  অন্তরায়।

যে পরিবারে  আমার  বাস  তার প্রতিটি  সদস্যকে  ভালো  না বেসে  আমি  সুন্দর  থাকতে পারি না।  সম্পর্কের  মাঝে  হিসেবের  খাতা  খুলে  বসলেই  সুন্দর  থাকা যায় না।  কে আমার জন্য কতটুকু  চুল  ভেজালো সেই  হিসেবের  খাতা ছুঁড়ে  ফেলে, যতটুকু  পারি  অন্যদের  জন্য  আমি  চুল ভেজাই, মনের  আনন্দে  যদি  ভেজাতে  পারি  সেটাই  আমার  সুন্দর  থাকা।

আমার পরিমিতিবোধ আমাকে সুন্দর  রাখবে, যেমনটি  আমার  পার্লার  আমার  ত্বকের  সৌন্দর্য  ধরে  রাখতে  সাহায্য  করে। চর্চা  করতে  হবে  প্রতিনিয়ত।  একদিনের  চেষ্টা  আমাকে  সেই  গন্তব্যে  পৌছে  দিবে না  যেখানে  পৌছলে  সত্যিই  আমি  সুন্দর  থাকবো।

আমার  কন্যার  প্রশ্নের  উত্তরটিকে  আরেকটু বুঝিয়ে বলতে গেলে বলতে হয় - সুন্দর  থাকা  মানে  মনের  ভেতর  থেকে  ভালো  লাগা, ভালো  থাকা। এবার এই কথার মর্ম বুঝতে না পেরে ইংলিশ  মিডিয়ামে  পড়ুয়া  কন্যার আবার প্রশ্ন - মানে?

মানে-  inner   good  feelings.

বুঝলাম  এইবার  কন্যার পছন্দ হয়েছে।

সেই  থেকে  আমি  ভাবছি  এই মনের  ভেতর  থেকে  ভালো  লাগা, ভালো  থাকা ( inner  good  feelings)  কীভাবে  বাড়ানো  যায়? ঘর  থেকেই  শুরু  করে  দেখেছি পথ  আছে অসংখ্য...

  • বাচ্চাদের  ছোটখাটো  ভুলে  রাগ  না  হয়ে  ওদের  বুঝিয়ে  বললে  মন  প্রফুল্ল   হয়।
  • ঘরের  কাজে  সাহায্য  কারী মেয়েটির  ভুল অথবা অনুপস্থিতি র  ঘটনায়  রেগে  না  গিয়ে   " তার  ভাগ্যের  সাথে  নিজের   সৌভাগ্যের   জন্য  সৃষ্টিকর্তা  কাছে  তাৎক্ষণিক  শুকরিয়া   চিত্তের  প্রশান্তি  যোগায়।
  • নিজের লোকটির সাথে  প্রচণ্ড  মনোমালিন্যের  মুহূর্তে  আগ  বাড়িয়ে  sorry  বলায়  ভালোবাসার  সময়টা   দীর্ঘায়ত  হয়।
  • পরিবারের  অন্যরা  আমার  জন্য  কি করলো  না ভেবে  আমি  নিজের  আয়ত্তাধীন  কতো বেশি  তাদের  জন্য  করতে পারি  সেই  চেষ্টা  সম্পর্কের  গভীরতা  বাড়ায়।
  • দূর্বলের  উপকার  করার  আগ্রহ   মনের  অন্ধকার  কমায়।
  • অন্যের  সমালোচনা  না করে প্রশংসা  করলে মনের গ্লানি দূর হয়।
  • প্রতিটি  মানুষের  ইতিবাচক  দিক  খুঁজে  বের  করার  চেষ্টা  মানুষটির  সাথে  সম্পর্কের  সৌন্দর্য  বাড়ায়।
  • নিজেকে  সুন্দর  রাখার  এই  চর্চা  প্রতিনিয়ত  যেমন   একজনকে  সুন্দর  রাখবে, সেই  সাথে  ভবিষ্যৎ  প্রজন্মকে  সুন্দর  থাকার  শিক্ষা  দিবে।

বয়সের সাথে সাথে ত্বকের সৌন্দর্য একদিন ম্লান হবে, কিন্তু  নিজের সুন্দর থাকা এবং সান্নিধ্যের সকলকে সুন্দর রাখার প্রক্রিয়া দিনে দিনে  তীক্ষ্ম  থেকে  তীক্ষ্ণতর হবে। এই সৌন্দর্য্য দেখার জন্য ঘরের আয়নায় চোখ রাখতে হবে না, ফুটে উঠবে সামনে থাকা প্রতিটি দৃষ্টিতে, সান্নিধ্যে থাকা প্রতিমুখের হাসিতে। রূপচর্চার পাশাপাশি মনের চর্চাও চলতে থাকুক একই সাথে। একজন থেকে প্রতিজন,সুন্দর থাকি সবাই মিলে।

মডেল – সামা মেহজাবিন রিনতি 

লিখেছেন - ইয়াসমিন আক্তার মনি  

সম্পর্কিত লেখা

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প
ফ্যাশন

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প

গহনা পরতে কে না ভালোবাসে? আর সে গহনা যদি হয় খুব ফ্যাশনেবল আর একেবারেই নিজের হাতে তৈরি করা, তবেতো কথাই নেই! চোখ জুড়ানো এমন সব গহনাই ডিজাইন করেন তাহমীনা...

ত্বকের জন্য আসলেই কতটা উপকারী আয়ুর অ্যাসট্রিনজেন্ট?
ত্বক

ত্বকের জন্য আসলেই কতটা উপকারী আয়ুর অ্যাসট্রিনজেন্ট?

আজ যে প্রোডাক্ট নিয়ে কথা বলব তার সাথে আমার সম্পর্ক প্রায় ৮-৯ বছরের পুরনো। আমার জীবনে প্রথম ব্যবহার করা টোনার এটি। একচুয়ালি টোনার নয়... অ্যাসট্রিনজেন্ট...

আমার ভালো থাকার গল্প!
লাইফ স্টাইল

আমার ভালো থাকার গল্প!

আমি খুবই পজেটিভ মাইন্ডের একজন মেয়ে। সবসময়ই হাসিখুশি থাকতে পছন্দ করি। শুধু পছন্দ করি বললে তা ভুল হবে। হাসিখুশি থাকিও আমি। সবাই আমার মুখে হাসি দেখেই অভ্...

আরও পড়ুন

'গৃহিণী' নাকি 'কর্মজীবী' নারী? সমাজ কি চায়?
লাইফ স্টাইল

'গৃহিণী' নাকি 'কর্মজীবী' নারী? সমাজ কি চায়?

ক্লাস থ্রিতে নতুন স্কুলে ভর্তি হয়েছি তখন। মনে পড়ে, যেদিন প্রথম ক্লাসে গেলাম সেদিন ছাত্রীদের প্রত্যেকের পরিচয়পর্ব চলছে। এদের মাঝে যারা ঠিকঠাক বলতে পারছ...

বিয়ের কনের যত্ন | কোকোনাট মিল্কেই হবে ত্বক, চুল ও হাত-পায়ের কেয়ার?
ব্রাইডাল

বিয়ের কনের যত্ন | কোকোনাট মিল্কেই হবে ত্বক, চুল ও হাত-পায়ের কেয়ার?

এই সময়ে যাদের বিয়ে হতে যাচ্ছে তাদের মনে একটাই প্রশ্ন সেটা হলো, "কীভাবে নিব বিয়ের আগে নিজের স্কিনের যত্ন?" আমার মনেও ছিল ঠিক এই প্রশ্নটিই। আমার বিয়ে হয়...

চুল

মাত্র ১ ঘণ্টায় একদম সাশ্রয়ী উপায়ে ৪টি সহজ ধাপে নিজেই করে নিন হেয়ার কালার

আর কিছুদিন পরই আসছে ঈদ। সবার কেনাকাটা ও নিশ্চয়ই শুরু হয়ে গিয়েছে পুরোদমে। ঈদের দিনটিতে নিজেকে সুন্দর এবং পারফেক্ট দেখানোর ইচ্ছে সবারই থাকে।এবং এই পারফে...

লাইলাক নিয়াসিনামাইড সিরাম ৫% | দাগমুক্ত গ্লোয়িং স্কিন পেতে প্রোডাক্টটি কতটা কার্যকরী?
রিভিউ

লাইলাক নিয়াসিনামাইড সিরাম ৫% | দাগমুক্ত গ্লোয়িং স্কিন পেতে প্রোডাক্টটি কতটা কার্যকরী?

ত্বকের যত্নে আমরা কতকিছুই না ব্যবহার করছি! তাইনা? কখনও বুঝে আবার কখনও না বুঝেই। যেকোন প্রোডাক্ট সিলেক্ট করার আগে আমাদের যে কমন একটি চিন্তার বিষয় থাকে,...

…