টকদই কাস্টার্ড

শাহরীন অনি · Jul 26, 2020 · 1 min read

টকদই কাস্টার্ড

দই বাঙালিদের একটি ট্র্যাডিশনাল ডেজার্ট। ছোট বড় কোনো সেলিব্রেশনে বা ঘরোয়া অনুষ্ঠানে ডেজার্টের মেন্যুতে দই মানিয়ে যায় খুব সহজেই। দই দিয়ে কাস্টার্ড ট্রাই করা হয়েছে কি? আমাদের কারো কাছে মিষ্টি দই পছন্দ, আবার অনেকের কাছেই টকদই বেশি পছন্দের। টকদই ব্যবহার করে সহজেই বানিয়ে ফেলা যায় খুবই আকর্ষণীয় মজাদার একটি আইটেম। রেসিপিটি সিম্পল এবং চট করেই রেডি করে নেওয়া যায়। কিন্তু খেতে ভীষণ মজা! আজকে আমরা জেনে নিবো কীভাবে টকদই দিয়ে ঘরে বসে বানিয়ে নেওয়া যায় টকদই কাস্টার্ড। তাহলে টকদই কাস্টার্ড রেসিপিটি দেখে নিন এখনই!

টকদই কাস্টার্ড বানানোর সবচেয়ে ইজি রেসিপি 

উপকরণ 

  • টকদই- ২ কাপ
  • কনডেন্সড মিল্ক- ১ কাপ
  • কয়েক রকমের ফল- ইচ্ছামতো (ছোট করে কাটা, যেমনঃ আপেল, কমলা, আম, বেদানা, আঙ্গুর, কলা ইত্যাদি)
  • ভ্যানিলা অথবা ম্যাংগো ফ্লেবারের আইসক্রিম- ১ কাপ

প্রস্তুত প্রণালী

১. প্রথমে একটি পরিষ্কার পাতলা সুতির কাপড়ে টকদই নিয়ে তা থেকে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে।

২. এখন একটি বাটিতে টকদই নিয়ে তাতে কনডেন্সড মিল্ক এবং আইসক্রিম দিয়ে মিক্স করে নিন। আপনার পছন্দমতো ফ্লেবারের আইসক্রিম ইউজ করতে পারেন।

৩. মিক্স করা হলে তাতে পছন্দ মতো টুকরো করে কেটে রাখা ফলগুলো দিয়ে আবারো ভালো ভাবে মিক্স করে নিন। যেভাবে কাস্টার্ড বানানোর সময় ফ্রুট দেওয়া হয়, সেভাবেও লেয়ার করে সাজিয়ে নিতে পারেন।

৪. এবার কমপক্ষে ১ ঘণ্টা ফ্রিজে সেট করার জন্যে রেখে দিন। ব্যস, টকদই কাস্টার্ড রেডি হয়ে গেলো! ঠাণ্ডা ঠাণ্ডা সার্ভ করে দিন।

যারা দই খেতে খুব বেশি ভালবাসেন, তারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ইজি এবং সিম্পল রেসিপি, তাই না? কিন্তু খেতে দারুণ লাগে! রেসিপিটির সাথে বিভিন্ন ফল যেমন আপেল, আম, কলা, আঙ্গুর ইত্যাদি মিশিয়ে বানানো হয় বলে এটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যর জন্যেও দারুণ উপকারী। ঠাণ্ডা হয়ে এলে উপরে বেদানা কিংবা পছন্দমতো ফল কুঁচি করে ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে পারেন এটি। চাইলে বাদামকুচি ও সিরাপও দিতে পারেন। সাজানোটা নির্ভর করছে আপনার পছন্দের উপর। তাহলে আজই ট্রাই করে ফেলুন ইয়াম্মি টকদই কাস্টার্ড!

ছবি- অর্চনাস কিচেন

সম্পর্কিত লেখা

ত্বকের যত্নে টকদই | সহজেই বানিয়ে নিন ৪টি হোমমেড মাস্ক!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে টকদই | সহজেই বানিয়ে নিন ৪টি হোমমেড মাস্ক!

যখনই আমাদের মাথায় স্কিন কেয়ারের কথা আসে, তখন একই সাথে চলে আসে না জানি কত নামিদামী ব্রান্ডের ক্রিমের নাম। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার রান্নাঘর বা...

আইসক্রিম ও আপেল কাস্টার্ড
ডেজার্ট

আইসক্রিম ও আপেল কাস্টার্ড

এই গরমে ঠাণ্ডা আইসক্রিম অথবা আপেল কাস্টার্ডের চেয়ে লোভনীয় খাবার কমই আছে। ছেলে বুড়ো সবাই এগুলোর ভক্ত। আসুন মজার একটি আইসক্রিম এবং আপেল কাস্টার্ড ঘরে...

সিম্পল প্লেট ট্রাইফল!
ডেজার্ট

সিম্পল প্লেট ট্রাইফল!

শর্ট নোটিসে বাসায় মেহমান আসলে এমন সহজ ভাবে বানিয়েই পরিবেশন করা যায় এই প্লেট ট্রাইফল ! যে কোন পছন্দের ফল দিয়েও এটা করতে পারেন। আম দিয়ে করলেও দারুন লা...

পেস্তা কাস্টার্ড ক্রিম টার্ট
ডেজার্ট

পেস্তা কাস্টার্ড ক্রিম টার্ট

খুব সহজে চুলায় তৈরি করুন রেস্টুরেন্ট স্বাদের ইয়াম্মি কাস্টার্ড ক্রিম টার্ট। এর জন্য দেখে নিন, কাস্টার্ড ক্রিম টার্ট তৈরির পুরো প্রণালী। উপকরণ পেস্ট্...

আরও পড়ুন

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং
ক্র্যাফট

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং

আইসক্রিম পছন্দ করে না, এমন মানুষ কি পাওয়া যায় বলুন তো? আমরা আজ অব্দি যত আইসক্রিম টেস্ট করেছি, আর সেই সাথে যতগুলো আইসক্রিম স্টিক পেয়েছি তা গণনা করলে সং...

ঘরে বসেই তৈরি করুন তিন স্বাদের আইসক্রিম
ডেজার্ট

ঘরে বসেই তৈরি করুন তিন স্বাদের আইসক্রিম

আইসক্রিম খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না! ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দের আইসক্রিম। এটি যে কত সহজে ঘরে বসে তৈরি করা যায়...

টেস্টি কাস্টার্ড
ডেজার্ট

টেস্টি কাস্টার্ড

খুব মিষ্টি কিছু খেতে ইচ্ছে হচ্ছে!! আচ্ছা, কাস্টার্ড হলে কেমন হয়? দারুণ!! কিন্তু কিভাবে তৈরি করবেন তা নিয়ে চিন্তিত? তাহলে আজকের এই মজাদার রেসিপিটি আপনা...

ত্বকের যত্ন

সানট্যান দূর করার ৬টি ঘরোয়া পদ্ধতি

গ্রীষ্মের তীব্র রোদে ঘর থেকে বাইরে পা ফেলাই দায়। দরজা খুলে এক পা বের হলেই ত্বক যেন পুড়ে যায়।তাই বলে কি বাইরে যাওয়া বন্ধ করা সম্ভব ? ফলাফল ত্বক পুড়ে কা...

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে টক দইয়ের পাঁচটি ফেসপ্যাক
ত্বকের যত্ন

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে টক দইয়ের পাঁচটি ফেসপ্যাক

টক দই প্রায় সব ধরনের ত্বকের জন্যই খুব ভালো। এটা ত্বকে যেমন ব্যবহার করে ভালো ফল পাওয়া যায়, তেমনি খুব সহজে ঘরে থাকা অন্যান্য উপকরণের সাথে মিশিয়ে ব্যবহার...

দইয়ের পুষ্টিগুণ | প্রতিদিনের খাদ্যতালিকায় কেন রাখবেন এই সুপারফুড?
সুস্থতা

দইয়ের পুষ্টিগুণ | প্রতিদিনের খাদ্যতালিকায় কেন রাখবেন এই সুপারফুড?

ভারতীয় উপমহাদেশে দইয়ের সাথে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর! ধর্মের রীতি-আচার হোক বা মেহমানের আগমন, দই আমাদের পাতে থাকা চাই-ই চাই! পোলাও, রোস্ট...

…