আইসক্রিম ও আপেল কাস্টার্ড

সাজগোজ সম্পাদক · Jun 02, 2013 · 1 min read

আইসক্রিম ও আপেল কাস্টার্ড

এই গরমে ঠাণ্ডা আইসক্রিম অথবা আপেল কাস্টার্ডের চেয়ে লোভনীয় খাবার কমই আছে। ছেলে বুড়ো সবাই এগুলোর ভক্ত। আসুন মজার একটি আইসক্রিম এবং আপেল কাস্টার্ড ঘরেই তৈরি করি।

১.আইসক্রিম

উপকরণ:

  • হুইপ ক্রিম - ২ কাপ
  • ফ্রেশ ক্রিম - ২কাপ
  • চিনি - ৪ টেবিল চামচ
  • ভ্যানিলা এসেন্স - ১ টেবিল চামচ

পদ্ধতি:

প্রথমে একটি পাত্রে হুইপ ক্রিম এবং ফ্রেশ ক্রিমে চিনি দিয়ে খুব ভালো করে ফেটে নিন,যতক্ষণ পর্যন্ত চিনি মিশে না যায়।এবার ভ্যানিলা এসেন্স দিন। ভালো করে বিট করুন। একটি বোলে মিশ্রণটি ঢেলে ঠাণ্ডা করতে ৩ ঘণ্টা ফ্রিজে রাখুন।মিশ্রণটি বের করে এবার খুব ভালো করে বিট করুন। মিশ্রণটি ফোম হয়ে গেলে আবার ৮ ঘণ্টার জন্য ফ্রিজে রাখুন।এইতো, তৈরি হয়ে গেল দারুণ মজার ভ্যানিলা আইসক্রিম। পছন্দ মতো বাদাম, স্ট্রবেরি অথবা চেরি দিয়ে সাজিয়ে সুন্দর স্বচ্ছ একটি বাটিতে পরিবেশন করুন।

২.আপেল কাস্টার্ড

খুব সহজ, ট্রাই করুন ।

উপাদান:

  • আপেল কুঁচি - ৪ টি
  • দুধ - ৬ কাপ
  • কাস্টার্ড পাউডার - ৪ টেবিল চামচ
  • চিনি - ৮ টেবিল চামচ
  • এলাচ গুঁড়া - ১ চা চামচ
  • কনডেন্সড মিল্ক - ৩ টেবিল চামচ
  • পেস্তাবাদাম ও পুদিনা পাতা সামান্য।
পদ্ধতি: একটি ছোট বাটিতে ১ কাপ দুধের মধ্যে কাস্টার্ড পাউডার দিয়ে মিশিয়ে নিন। এবার নন স্টিক পাত্রে বাকি দুধ দিয়ে জ্বাল দিয়ে ঘন হলে চিনি দিন। কাস্টার্ড পাউডার মেলানো দুধ ধীরে ধীরে ঢালুন, এসময় দ্রুত নাড়তে থাকুন। এলাচ গুঁড়া ও কনডেন্সড মিল্ক দিয়ে নামানোর সময় কেটে রাখা আপেলের টুকরোগুলো দিয়ে দিন।কাস্টার্ড ঠাণ্ডা করে ১ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে, পেস্তাবাদাম ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।ডেজার্ট হিসাবেও পরিবেশন করতে পারবেন।
লিখেছেনঃ অবনী 

সম্পর্কিত লেখা

টকদই কাস্টার্ড
ডেজার্ট

টকদই কাস্টার্ড

দই বাঙালিদের একটি ট্র্যাডিশনাল ডেজার্ট। ছোট বড় কোনো সেলিব্রেশনে বা ঘরোয়া অনুষ্ঠানে ডেজার্টের মেন্যুতে দই মানিয়ে যায় খুব সহজেই। দই দিয়ে কাস্টার্ড ট্রাই...

ঘরে বসেই তৈরি করুন তিন স্বাদের আইসক্রিম
ডেজার্ট

ঘরে বসেই তৈরি করুন তিন স্বাদের আইসক্রিম

আইসক্রিম খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না! ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দের আইসক্রিম। এটি যে কত সহজে ঘরে বসে তৈরি করা যায়...

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং
ক্র্যাফট

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং

আইসক্রিম পছন্দ করে না, এমন মানুষ কি পাওয়া যায় বলুন তো? আমরা আজ অব্দি যত আইসক্রিম টেস্ট করেছি, আর সেই সাথে যতগুলো আইসক্রিম স্টিক পেয়েছি তা গণনা করলে সং...

সিম্পল প্লেট ট্রাইফল!
ডেজার্ট

সিম্পল প্লেট ট্রাইফল!

শর্ট নোটিসে বাসায় মেহমান আসলে এমন সহজ ভাবে বানিয়েই পরিবেশন করা যায় এই প্লেট ট্রাইফল ! যে কোন পছন্দের ফল দিয়েও এটা করতে পারেন। আম দিয়ে করলেও দারুন লা...

আরও পড়ুন

পেস্তা কাস্টার্ড ক্রিম টার্ট
ডেজার্ট

পেস্তা কাস্টার্ড ক্রিম টার্ট

খুব সহজে চুলায় তৈরি করুন রেস্টুরেন্ট স্বাদের ইয়াম্মি কাস্টার্ড ক্রিম টার্ট। এর জন্য দেখে নিন, কাস্টার্ড ক্রিম টার্ট তৈরির পুরো প্রণালী। উপকরণ পেস্ট্...

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!
ত্বকের যত্ন

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!

“এসেন্স” শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত। ফেইসবুক বা ইউটিউবে এই নামটি এখন বেশ জনপ্রিয়। কিন্তু অনেকের মনেই প্রশ্ন আসে, কী এই এসেন্স? কেন এসেন্স ব্যবহার...

ভ্যানিলা কাস্টার্ড
ডেজার্ট

ভ্যানিলা কাস্টার্ড

গরমে প্রশান্তি এনে দিতে বা নাস্তায় কিংবা দাওয়াতে ডেজার্ট হিসেবে ঠান্ডা ঠাণ্ডা কাস্টার্ড কিন্তু একটি অসাধারণ ডিস। বাচ্চাদের সাথে সাথে আমরা বড়রাও কিন্তু...

পাকা ফলের ৫টি মজার জুস!
পানীয়

পাকা ফলের ৫টি মজার জুস!

গ্রীস্মকাল মানেই মধু মাস। হরেক রকমের ফলে বাজার সরগরম হয়ে ওঠে। এই গরমে মজার ফলের স্বাদ পেতে কিছু ঠান্ডা ঠান্ডা পানীয়র রেসিপি আপনাদের জন্য। ফলে...

ডেজার্ট

কাস্টার্ড স্নো বল

আজকে আমরা শিখব কীভাবে কাস্টার্ড স্নো বল তৈরি করতে হয়। প্রয়োজনীয় উপকরণ এবং প্রণালী দেয়া হল - উপকরণ দুধ - ১ লিটার কর্ণফ্লাওয়ার - ২ টেবিল চ...

টেস্টি কাস্টার্ড
ডেজার্ট

টেস্টি কাস্টার্ড

খুব মিষ্টি কিছু খেতে ইচ্ছে হচ্ছে!! আচ্ছা, কাস্টার্ড হলে কেমন হয়? দারুণ!! কিন্তু কিভাবে তৈরি করবেন তা নিয়ে চিন্তিত? তাহলে আজকের এই মজাদার রেসিপিটি আপনা...

…