পাকা ফলের ৫টি মজার জুস!

superman · May 15, 2013 · 1 min read

পাকা ফলের ৫টি মজার জুস!
গ্রীস্মকাল মানেই মধু মাস। হরেক রকমের ফলে বাজার সরগরম হয়ে ওঠে। এই গরমে মজার ফলের স্বাদ পেতে কিছু ঠান্ডা ঠান্ডা পানীয়র রেসিপি আপনাদের জন্য। Faluda ফলের ফালুদা উপকরণঃ আপেল, কলা, পেঁপে, আম টুকরো করে কাটা ২ কাপ, ঘন দুধ ১ কাপ, আইসক্রিম প্রয়োজনমতো, চিনি ২ টেবিল চামচ, মধু পরিমান মতো,পেস্তা কুচি ২ চা চামচ, রুহ আফজা পরিমাণমতো, বরফ ও কিসমিস সাজানোর জন্য, মাওয়া ২ চা চামচ।   প্রণালীঃ দুধ ঘন করে জ্বাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে। স্বাদ মতো চিনি দিতে হবে।ফলগুলো মধু দিয়ে মাখিয়ে নিতে হবে। গ্লাস সাজানোঃ ২টি গ্লাসে ফলগুলো দিয়ে তার ওপর ঘন দুধ দিতে হবে। আইসক্রিমের স্কুপ দিতে হবে। এর ওপর পেস্তা ও মাওয়া ছড়িয়ে দিতে রুহ আফজা দিতে হবে। এবার বরফ ও কিসমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।     কাঁচা আমের লাচ্ছি উপকরণ: আম ১ কা্প , লেবুর রস আধা কাপ,কমলার রস আধা কাপ, চিনি কোয়ার্টার কাপ, টক দই ২ টেবিল চামচ, বরফ কুচি ৪ টুকরা, গোলাপ ফুলের পাপড়ী ৪/৫ টা, মধু ২ চামচ। প্রস্তুত প্রণালী: কাঁচা আম ছিলে পরিস্কার করে ধুয়ে কিউব করে কেটে ব্লেন্ডারে অল্প পানি দিয়ে কিছুক্ষন ব্লেন্ড করুন। এবার বরফ কুচি, চিনি, টক দই, কমলার রস ও মধু মিশিয়ে আরো কিছুণ ব্লেন্ড করুন। গ্লাসে নিয়ে কিছুটা গোলাপের পাপড়ী ছিটিয়ে পরিবেশন করুন। Kacha Amer Lacchi           আইসক্রিম কমলার পানীয় উপকরণঃ ঠান্ডা পানি ২ কাপ, কমলার রসের পাউডার ৪ টেবিল চামচ, চকলেট আইসক্রিম ১ কাপ, চিনি স্বাদ মতো, ঠান্ডা আনারসের রস ২ কাপ, লবণ একচিমটি। প্রণালীঃ রসের পাউডার, আইসক্রিম, চিনি ও লবণ ব্লেন্ডারে নিয়ে পানি দিয়ে ব্লেন্ড করে আনারসের রস মেশাতে হবে। এবার গ্লাসে ঢেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন। আমের মুজ উপকরণঃ পাকা আমের টুকরা দুই কাপ, ম্যাঙ্গো আইসক্রিম ৪ টেবিল চামচ, চিনি পরিমান মতো,ম্যাঙ্গো জেল্লো এক প্যাকেট, পানি দুই কাপ, হুইপড ক্রিম প্রয়োজনমতো। প্রস্তুত প্রণালী: ফোটানো পানিতে জেল্লো গুলিয়ে নাড়তে নাড়তে ঠান্ডা করতে হবে।বড় কাচের বাটিতে আইসক্রিম, আমের টুকরো,চিনি, জেল্লো মিলিয়ে বরফের ওপর বাটি রেখে বিট করতে হবে। মিশ্রণ হাল্কা হয়ে এলে লম্বা গ্লাসে আমের মুজ ঢেলে হুইপড ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে। Amer Mouse                 ম্যাঙ্গো সেক উপকরণঃ পাকা আমের টুকরো তিন কাপ, ঘন তরল দুধ দুই কাপ, চিনি আধা কাপ, মধু ২ চা চামচ, ক্রিম ১৫০ গ্রাম, ম্যাঙ্গো আইসক্রিম ৩ টেবিল চামচ, হুইপড ক্রিম প্রয়োজনমতো। প্রস্তুত প্রণালী: আইসক্রিম বাদে সমস্ত উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে পরিবেশন পাত্রে ঢেলে আইসক্রিম দিয়ে হুইপড ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে। Mango Sek                   লিখেছেনঃ বৈশাখী

সম্পর্কিত লেখা

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং
ক্র্যাফট

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং

আইসক্রিম পছন্দ করে না, এমন মানুষ কি পাওয়া যায় বলুন তো? আমরা আজ অব্দি যত আইসক্রিম টেস্ট করেছি, আর সেই সাথে যতগুলো আইসক্রিম স্টিক পেয়েছি তা গণনা করলে সং...

ঘরে বসেই তৈরি করুন তিন স্বাদের আইসক্রিম
ডেজার্ট

ঘরে বসেই তৈরি করুন তিন স্বাদের আইসক্রিম

আইসক্রিম খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না! ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দের আইসক্রিম। এটি যে কত সহজে ঘরে বসে তৈরি করা যায়...

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?
সুস্থতা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?

গ্রীষ্মের আগেই বসন্তের ছোঁয়ায় আমগাছগুলো ভরে উঠে অসংখ্য মুকুলে। তার কিছুদিন পরই পাতার ফাঁকে ফাঁকে দেখা যাবে ছোট-বড় সবুজ রঙের কাঁচা আম। কাঁচা আমের নাম শ...

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!
সুস্থতা

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!

গ্রীষ্মকাল যেমন প্রচন্ড দাবদাহ নিয়ে আসে তেমনি নিয়ে আসে প্রাকৃতিক ঐশ্বর্য্যের ভান্ডার। আম হচ্ছে গ্রীষ্মের সবচেয়ে উপাদেয় উপহার। এ সময় প্রচুর পরিমাণে আম...

আরও পড়ুন

কাঁচা আমের ৩টি আচার
রেসিপি

কাঁচা আমের ৩টি আচার

কাঁচা আমের আচার সবারই পছন্দ। আমের আচার দেওয়ার উপযুক্ত সময় এখনই । কাঁচা আম বাজারে পাবেন আর মাত্র কিছুদিন। তাই বানিয়ে ফেলুন কাঁচা আমের কয়েকটি আচার,...

আইসক্রিম কেক
ডেজার্ট

আইসক্রিম কেক

গরমে আইসক্রিম শরীরের জন্য অমৃতের মত। কিন্তু আইসক্রিমের সাথে যদি কেক অ্যাড করি তাহলে মজাটা চট করে দ্বিগুণ হয়ে যায়। দুটি লোভনীয় খাবারের সমন্বয়ে আজকে চলু...

হোমমেড চকলেট আইসক্রিম
ডেজার্ট

হোমমেড চকলেট আইসক্রিম

'আইসক্রিম মেকার-ই তো নেই বাসায়, আইসক্রিম কীভাবে বানাবো?' এগুলো কিছুরই দরকার নেই! খুব সহজে অল্প উপকরণ দিয়ে মজাদার আইসক্রিম আপনি নিজেই বানিয়ে নিতে পারেন...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

ঘরেই ব্যানানা আইসক্রিম তৈরির সবচাইতে সহজ পদ্ধতি!
ডেজার্ট

ঘরেই ব্যানানা আইসক্রিম তৈরির সবচাইতে সহজ পদ্ধতি!

[topbanner] ঘরেই মজাদার আইসক্রিম তৈরির সবচাইতে "সহজ" পদ্ধতি এই গরমে হিমশীতল আইসক্রিমের চাইতে ভালো খেতে আর কি আছে? তবে আইসক্রিম মানেই কিনে খাওয়া। একে...

ম্যাংগো আইসক্রিম ও ম্যাংগো জেলি
ডেজার্ট

ম্যাংগো আইসক্রিম ও ম্যাংগো জেলি

এ সময় প্রচুর পরিমাণে আম পাওয়া যায়। আম খেতে যেমন মজা, তেমনি এর পুষ্টিগুণও অনেক। এজন্যই একে ‘ফলের রাজা’ বলা হয়ে থাকে। বাসাতেই মজাদার আইসক্রিম আর জেলি বা...

…