ম্যাংগো আইসক্রিম ও ম্যাংগো জেলি

sinthia · Jun 20, 2014 · 1 min read

ম্যাংগো আইসক্রিম ও ম্যাংগো জেলি

এ সময় প্রচুর পরিমাণে আম পাওয়া যায়। আম খেতে যেমন মজা, তেমনি এর পুষ্টিগুণও অনেক। এজন্যই একে ‘ফলের রাজা’ বলা হয়ে থাকে। বাসাতেই মজাদার আইসক্রিম আর জেলি বানাতে পারেন আম দিয়েই! আজকে আম দিয়ে বানানো দুইটি মজাদার ডেজার্ট দেখাবো, এখনই দেখে নিন তাহলে।

ম্যাংগো আইসক্রিম

উপকরণঃ
  • আমের ফালি- ১ কাপ
  • দুধ ( ঠাণ্ডা ) – ১ গ্লাস
  • ক্রিম- ১ কাপ (সুপারশপে পেয়ে যাবেন)
  • গুড়ো দুধ- ১ কাপ
  • চিনি- ১/২ কাপ

সব উপকরণ একসাথে মিশিয়ে ব্লেন্ডারে ভালো ভাবে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি স্মুথ হয়ে আসলে একটি বাটিতে করে ফ্রিজে রেখে দিন। আইসক্রিম তৈরি হয়ে গেলে স্কুপার দিয়ে উঠিয়ে পরিবেশন করুন। আম বেশি মিষ্টি হয়ে থাকলে চিনির পরিমাণ কমিয়ে দিতে পারেন।

ম্যাংগো জেলি

উপকরণঃ
  • আমের ফালি (ব্লেন্ড করা) - ২০০ গ্রাম
  • পাকা আম (খোসা ছাড়ানো ও কেটে নেয়া) – ১ টি
  • চিনি- ১৫০ গ্রাম
  • জেলাটিন(আনফ্লেভার্ড)-৬ চা চামচ
  • নারিকেল দুধ-২০০ মি. লি.
  • গুঁড়ো দুধ- ৬ টেবিল চামচ
  • পানি- ৫ কাপ

একটি প্যানে পানি ও চিনি নিয়ে, চিনি না গলা পর্যন্ত অল্প আঁচে জ্বাল দিন। এতে জেলাটিন যোগ করুন এবং চিনির সিরায় পুরোপুরি দ্রবীভূত না হওয়া পর্যন্ত জ্বাল দিন। এবার চুলো থেকে সরিয়ে নারিকেল দুধ, গুঁড়ো দুধ, ব্লেন্ড করা আমের ফালি ভালোভাবে মিশিয়ে নিন। এবার কেটে নেয়া আম যোগ করে নাড়ুন। একটি কন্টেইনারে উঠিয়ে ফ্রিজে রেখে দিন। তৈরি হয়ে গেল মজাদার ম্যাংগো জেলি।

লিখেছেনঃ ফারিন ছবিঃ thespruceeats

সম্পর্কিত লেখা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?
সুস্থতা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?

গ্রীষ্মের আগেই বসন্তের ছোঁয়ায় আমগাছগুলো ভরে উঠে অসংখ্য মুকুলে। তার কিছুদিন পরই পাতার ফাঁকে ফাঁকে দেখা যাবে ছোট-বড় সবুজ রঙের কাঁচা আম। কাঁচা আমের নাম শ...

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!
সুস্থতা

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!

গ্রীষ্মকাল যেমন প্রচন্ড দাবদাহ নিয়ে আসে তেমনি নিয়ে আসে প্রাকৃতিক ঐশ্বর্য্যের ভান্ডার। আম হচ্ছে গ্রীষ্মের সবচেয়ে উপাদেয় উপহার। এ সময় প্রচুর পরিমাণে আম...

কাঁচা আমের ৩টি আচার
রেসিপি

কাঁচা আমের ৩টি আচার

কাঁচা আমের আচার সবারই পছন্দ। আমের আচার দেওয়ার উপযুক্ত সময় এখনই । কাঁচা আম বাজারে পাবেন আর মাত্র কিছুদিন। তাই বানিয়ে ফেলুন কাঁচা আমের কয়েকটি আচার,...

কাঁচা আমের সস
রেসিপি

কাঁচা আমের সস

কাঁচা আমের ভর্তা, চাটনি, আচার আর শরবত খাচ্ছেন সবাই। তবে তেতুলের যদি সস হয়, কাঁচা আমের সস হবে না কেন? তাই এবার নিজেই কাঁচা আমের সস বানালাম। খেতে দারুণ...

আরও পড়ুন

ম্যাংগো পুডিং তৈরির রেসিপি!
রেসিপি

ম্যাংগো পুডিং তৈরির রেসিপি!

মিষ্টিজাতীয় কিছু খেতে ইচ্ছা করছে, কিন্তু খুব বেশি ঝামেলা করতে মন চাচ্ছে না! কম সময়ে অল্প উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন মজাদার ম্যাংগো পুডিং! ক্যা...

পাকা ফলের ৫টি মজার জুস!
পানীয়

পাকা ফলের ৫টি মজার জুস!

গ্রীস্মকাল মানেই মধু মাস। হরেক রকমের ফলে বাজার সরগরম হয়ে ওঠে। এই গরমে মজার ফলের স্বাদ পেতে কিছু ঠান্ডা ঠান্ডা পানীয়র রেসিপি আপনাদের জন্য। ফলে...

কাঁচা আমের ঝাল আচার রেসিপি
রেসিপি

কাঁচা আমের ঝাল আচার রেসিপি

এখন বাজারে পাওয়া যাচ্ছে কাঁচা আম। অনেকেই কাঁচা আম সংরক্ষণ করে রাখেন, তা দিয়েই পরবর্তীতে আচার বানান। কাঁচা আমের আচার আমরা কে না পছন্দ করি! ভাত, খিচুড়ি,...

সরিষা আমের আচার
রেসিপি

সরিষা আমের আচার

কাঁচা আমের গন্ধে মৌ মৌ করছে চারপাশ, আম দেখলেই যেন জ্বিভে জল চলে আসে। কাঁচা আমতো আছেই আমরা সকলেই ভালোবাসি আমের আচার। এ সময় সব খাবারের সাথে থাকা চাই আচা...

পাকা আমের ম্যুজ
ডেজার্ট

পাকা আমের ম্যুজ

এখন গরমের সময়। বাজারে অনেক পাকা আম উঠেছে। এই অস্থির গরমে মিষ্টি রসালো পাকা আম কেটে বা জুস করে খেতে আমাদের সবারই কমবেশি ভালো লাগে। কিন্তু একইভাবে খেতে...

কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার‬
রেসিপি

কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার‬

আমের মৌসুম চলে এসেছে। বাজারে কাঁচা আম উঠতে শুরু করেছে। কাঁচা আম নামটি শুনলে প্রথমে যে খাবারটির কথা মনে আসে তা হল টক ঝাল মিষ্টি আমের আচার। আমের আচার খে...

…