কাঁচা আমের ঝাল আচার রেসিপি

sub-editor · Aug 06, 2018 · 1 min read

কাঁচা আমের ঝাল আচার রেসিপি

এখন বাজারে পাওয়া যাচ্ছে কাঁচা আম। অনেকেই কাঁচা আম সংরক্ষণ করে রাখেন, তা দিয়েই পরবর্তীতে আচার বানান। কাঁচা আমের আচার আমরা কে না পছন্দ করি! ভাত, খিচুড়ি, বিরিয়ানি- সব কিছুর সাথেই এই আচারটি যায়। আজকে চলুন কীভাবে কাঁচা আমের ঝাল আচার বানাতে হয় তা জেনে নেই।

উপকরণ

  • কাঁচা আম- ১ কেজি
  • কালো সরিষা- ১ টেবিল চামচ
  • শুকনো মরিচ- ২ টি
  • কালো জিরা- ১/২ টেবিল চামচ
  • পাঁচফোড়ন- ১ টেবিল চামচ
  • মৌরি- ১ টেবিল চামচ
  • রসুন বাটা- ২ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া- ১ চা চামচ
  • সাদা ভিনেগার- ১/২ কাপ
  • সরিষার তেল- ১ কাপ
  • নাগা মরিচ ৫-৬ টি বড় টুকরো করা
  • লবণ- স্বাদমতো
  • চিনি- ১/৩ কাপ

প্রণালী

- আমগুলো ভালোভাবে ধুয়ে নিন। খোসা না ছাড়িয়ে  মাঝখান দিয়ে কেটে বীজ সরিয়ে নিতে হবে। এবার আমের টুকরোগুলোকে ছোট ছোট আপনাদের পছন্দমতো টুকরো করে কেটে নিন।

- একটি বড় বাটিতে পানি নিয়ে তাতে আমের টুকরোগুলো ভিজিয়ে রাখুন ১৫-২০ মিনিট।

- এরপর আমগুলো পানি বদলে ভালমতো ধুয়ে নিতে হবে। তারপর একটি শুকনো ট্রে-তে বিছিয়ে রাখতে হবে। তারপর আমের পানি না শুকানো পর্যন্ত রোদে শুকিয়ে নিন।

- একটি প্যানে মৌরি, কালো সরিষা, শুকনো মরিচ, কালো জিরা, পাঁচফোড়ন একসাথে দিয়ে টেলে নিন। তারপর নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিন।

- মসলা তৈরি হয়ে গেলে তাতে রসুন বাটা ও হলুদ গুঁড়ো দিয়ে দিন। সাদা ভিনেগার দিয়ে দিন। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিন।

- একটি হাড়িতে এক কাপের মতো সরিষার তেল নিয়ে তাতে মশলার মিশ্রণটি দিয়ে নিন। তারপর নাগা মরিচের টুকরোগুলো দিয়ে দিন। এবার এটিকে ১০ মিনিটের মতো কষিয়ে নিন।

- এবার এতে আমগুলো দিয়ে দিন। স্বাদমতো লবণ দিয়ে দিন। কিছুক্ষণ পর এতে চিনি দিয়ে দিন।

- চুলার আঁচ মিডিয়াম রেখে আঁচার জ্বাল দিতে হবে ৪০ মিনিটের মতো। এই সময়ে আম থেকে যে পানিটুকু বের হবে তাতেই আম সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা কোন পানি দিতে হবে না।

- ৪০-৫০ মিনিট পর যখন দেখবেন আম সিদ্ধ হয়ে গেছে তখন নিজের স্বাদমত লবণ-চিনি দিতে পারেন আরও। দিয়ে আরেকটু জ্বাল দিয়ে নিবেন।

- এবার কাঠি দিয়ে কিছু আমের টুকরো ভেঙ্গে দিন। এতে আমের টুকরোগুলোর ভেতর আঁচারের ফ্লেভার আরও ভালোমতো ঢুকবে।

দেখলেন তো কত সহজে আমের ঝাল আচার বানানো যায়। তাহলে ট্রাই করে ফেলুন!

লিখেছেন- তাহসিন তারান্নুম

সম্পর্কিত লেখা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?
সুস্থতা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?

গ্রীষ্মের আগেই বসন্তের ছোঁয়ায় আমগাছগুলো ভরে উঠে অসংখ্য মুকুলে। তার কিছুদিন পরই পাতার ফাঁকে ফাঁকে দেখা যাবে ছোট-বড় সবুজ রঙের কাঁচা আম। কাঁচা আমের নাম শ...

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!
সুস্থতা

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!

গ্রীষ্মকাল যেমন প্রচন্ড দাবদাহ নিয়ে আসে তেমনি নিয়ে আসে প্রাকৃতিক ঐশ্বর্য্যের ভান্ডার। আম হচ্ছে গ্রীষ্মের সবচেয়ে উপাদেয় উপহার। এ সময় প্রচুর পরিমাণে আম...

কাঁচা আমের ৩টি আচার
রেসিপি

কাঁচা আমের ৩টি আচার

কাঁচা আমের আচার সবারই পছন্দ। আমের আচার দেওয়ার উপযুক্ত সময় এখনই । কাঁচা আম বাজারে পাবেন আর মাত্র কিছুদিন। তাই বানিয়ে ফেলুন কাঁচা আমের কয়েকটি আচার,...

সরিষা আমের আচার
রেসিপি

সরিষা আমের আচার

কাঁচা আমের গন্ধে মৌ মৌ করছে চারপাশ, আম দেখলেই যেন জ্বিভে জল চলে আসে। কাঁচা আমতো আছেই আমরা সকলেই ভালোবাসি আমের আচার। এ সময় সব খাবারের সাথে থাকা চাই আচা...

আরও পড়ুন

কাঁচা আমের সস
রেসিপি

কাঁচা আমের সস

কাঁচা আমের ভর্তা, চাটনি, আচার আর শরবত খাচ্ছেন সবাই। তবে তেতুলের যদি সস হয়, কাঁচা আমের সস হবে না কেন? তাই এবার নিজেই কাঁচা আমের সস বানালাম। খেতে দারুণ...

কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার‬
রেসিপি

কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার‬

আমের মৌসুম চলে এসেছে। বাজারে কাঁচা আম উঠতে শুরু করেছে। কাঁচা আম নামটি শুনলে প্রথমে যে খাবারটির কথা মনে আসে তা হল টক ঝাল মিষ্টি আমের আচার। আমের আচার খে...

পাকা আমের স্মুদি
রেসিপি

পাকা আমের স্মুদি

এই সিজনে আম তো বেশ সহজলভ্য আর দামটাও হাতের নাগালেই। কাঁচা বা পাকা আম দিয়ে তৈরি স্মুদি শরীরের তাপ নিয়ন্ত্রণের পাশাপাশি ইম্যুনিটি সিস্টেম ভালো রাখতে কার...

পাকা আমের ম্যুজ
ডেজার্ট

পাকা আমের ম্যুজ

এখন গরমের সময়। বাজারে অনেক পাকা আম উঠেছে। এই অস্থির গরমে মিষ্টি রসালো পাকা আম কেটে বা জুস করে খেতে আমাদের সবারই কমবেশি ভালো লাগে। কিন্তু একইভাবে খেতে...

কাঁচা আম ও দই দিয়ে তৈরি মেল্ট ঘরোয়া স্টাইলে
পানীয়

কাঁচা আম ও দই দিয়ে তৈরি মেল্ট ঘরোয়া স্টাইলে

বাঙালী মানেই ভোজন রসিক। নানা পদ নানা স্বাদ। আর এখন তো আমের মাস। কাঁচা আমের গন্ধে ভরে আছে চারপাশ। শুধু কি আমের আচার? ডাল আম কিংবা আমের ভর্তা খেলেই কি শ...

ম্যাংগো আইসক্রিম ও ম্যাংগো জেলি
ডেজার্ট

ম্যাংগো আইসক্রিম ও ম্যাংগো জেলি

এ সময় প্রচুর পরিমাণে আম পাওয়া যায়। আম খেতে যেমন মজা, তেমনি এর পুষ্টিগুণও অনেক। এজন্যই একে ‘ফলের রাজা’ বলা হয়ে থাকে। বাসাতেই মজাদার আইসক্রিম আর জেলি বা...

…