কাঁচা আমের সস

শিফাত আরা সঞ্চা · Apr 25, 2019 · 1 min read

কাঁচা আমের সস

কাঁচা আমের ভর্তা, চাটনি, আচার আর শরবত খাচ্ছেন সবাই। তবে তেতুলের যদি সস হয়, কাঁচা আমের সস হবে না কেন? তাই এবার নিজেই কাঁচা আমের সস বানালাম। খেতে দারুণ লাগে! চলুন রেসিপি-টি দেখে নিন তাহলে!

কাঁচা আমের সস বানানোর নিয়ম

উপকরণ

  • কাঁচা আম- ১ কেজি
  • সাদা ভিনেগার- ১/২ কাপ
  • লবণ- স্বাদমতো
  • শুকনা মরিচ- ২/৩টি
  • রসুন- ৪ কোয়া
  • চিনি- ৩/৪ টেবিল চামচ (ইচ্ছানুযায়ী পরিবর্তন করা যাবে)
  • ফুড কালার- ২/৩ ফোটা (আবশ্যিক নয়)
  • পানি- প্রয়োজনমতো

প্রণালী

১. প্রথমে ১ কেজি কাঁচা আম খোসা ছাড়িয়ে নিন।

২. এরপর কাঁচা আমে যদি কোনো কষ লেগে থাকে, তাই পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে।

৩. এবার ছোট ছোট টুকরা করে আমগুলো কেটে নিন ও আবারও ধুয়ে নিন।

৪. একটি হাড়িতে আড়াই কাপ পানি ও সাদা ভিনেগার নিন। এরপর এতে কাটা কাঁচা আম, লবণ, রসুন, শুকনা মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিন।

৫. চুলায় মৃদু আঁচে এই আম ঢাকনা দিয়ে রেখে দিন যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে সিদ্ধ হয়। মাঝে মাঝে আম নেড়ে দিতে হবে।

৬. আম সেদ্ধ হয়ে গেলে তা চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা হতে দিন।

৭. সেদ্ধ আম ঠান্ডা হয়ে গেলে, ব্লেন্ডার-এ ভালোভাবে ব্লেন্ড করে নিন।

৮. এখন অপর একটি সসপ্যান-এ ব্লেন্ড করা আমের পেস্ট চুলায় বসিয়ে দিন।

৯. আমের পেস্ট-এ চিনি ঢেলে দিন ও নাড়তে থাকুন।

১০. যখন আমের পেস্ট ফুটে উঠবে, তখন এতে ২/৩ ফোটা সবুজ রঙের ফুড কালার যোগ করে নিন ও ভালোভাবে নাড়তে থাকুন।

ব্যস, হয়ে গেল আপনার মজাদার কাঁচা আমের সস! এবার কাঁচের বোতলে ভরে এই কাঁচা আমের সস সংরক্ষণ করুন। ফ্রিজ-এ রাখলে এই সস অনেক দিন ভালো থাকবে। যে কোনো কাবাব কী ফ্রেঞ্চ ফ্রাই যাই খান না কেন, এই সস খাবারের স্বাদ বাড়িয়ে দিবে দ্বিগুণ!

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?
সুস্থতা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?

গ্রীষ্মের আগেই বসন্তের ছোঁয়ায় আমগাছগুলো ভরে উঠে অসংখ্য মুকুলে। তার কিছুদিন পরই পাতার ফাঁকে ফাঁকে দেখা যাবে ছোট-বড় সবুজ রঙের কাঁচা আম। কাঁচা আমের নাম শ...

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!
সুস্থতা

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!

গ্রীষ্মকাল যেমন প্রচন্ড দাবদাহ নিয়ে আসে তেমনি নিয়ে আসে প্রাকৃতিক ঐশ্বর্য্যের ভান্ডার। আম হচ্ছে গ্রীষ্মের সবচেয়ে উপাদেয় উপহার। এ সময় প্রচুর পরিমাণে আম...

কাঁচা আমের ৩টি আচার
রেসিপি

কাঁচা আমের ৩টি আচার

কাঁচা আমের আচার সবারই পছন্দ। আমের আচার দেওয়ার উপযুক্ত সময় এখনই । কাঁচা আম বাজারে পাবেন আর মাত্র কিছুদিন। তাই বানিয়ে ফেলুন কাঁচা আমের কয়েকটি আচার,...

কাঁচা আমের ঝাল আচার রেসিপি
রেসিপি

কাঁচা আমের ঝাল আচার রেসিপি

এখন বাজারে পাওয়া যাচ্ছে কাঁচা আম। অনেকেই কাঁচা আম সংরক্ষণ করে রাখেন, তা দিয়েই পরবর্তীতে আচার বানান। কাঁচা আমের আচার আমরা কে না পছন্দ করি! ভাত, খিচুড়ি,...

আরও পড়ুন

সরিষা আমের আচার
রেসিপি

সরিষা আমের আচার

কাঁচা আমের গন্ধে মৌ মৌ করছে চারপাশ, আম দেখলেই যেন জ্বিভে জল চলে আসে। কাঁচা আমতো আছেই আমরা সকলেই ভালোবাসি আমের আচার। এ সময় সব খাবারের সাথে থাকা চাই আচা...

কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার‬
রেসিপি

কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার‬

আমের মৌসুম চলে এসেছে। বাজারে কাঁচা আম উঠতে শুরু করেছে। কাঁচা আম নামটি শুনলে প্রথমে যে খাবারটির কথা মনে আসে তা হল টক ঝাল মিষ্টি আমের আচার। আমের আচার খে...

পাকা আমের স্মুদি
রেসিপি

পাকা আমের স্মুদি

এই সিজনে আম তো বেশ সহজলভ্য আর দামটাও হাতের নাগালেই। কাঁচা বা পাকা আম দিয়ে তৈরি স্মুদি শরীরের তাপ নিয়ন্ত্রণের পাশাপাশি ইম্যুনিটি সিস্টেম ভালো রাখতে কার...

পাকা আমের ম্যুজ
ডেজার্ট

পাকা আমের ম্যুজ

এখন গরমের সময়। বাজারে অনেক পাকা আম উঠেছে। এই অস্থির গরমে মিষ্টি রসালো পাকা আম কেটে বা জুস করে খেতে আমাদের সবারই কমবেশি ভালো লাগে। কিন্তু একইভাবে খেতে...

কাঁচা আম ও দই দিয়ে তৈরি মেল্ট ঘরোয়া স্টাইলে
পানীয়

কাঁচা আম ও দই দিয়ে তৈরি মেল্ট ঘরোয়া স্টাইলে

বাঙালী মানেই ভোজন রসিক। নানা পদ নানা স্বাদ। আর এখন তো আমের মাস। কাঁচা আমের গন্ধে ভরে আছে চারপাশ। শুধু কি আমের আচার? ডাল আম কিংবা আমের ভর্তা খেলেই কি শ...

ম্যাংগো আইসক্রিম ও ম্যাংগো জেলি
ডেজার্ট

ম্যাংগো আইসক্রিম ও ম্যাংগো জেলি

এ সময় প্রচুর পরিমাণে আম পাওয়া যায়। আম খেতে যেমন মজা, তেমনি এর পুষ্টিগুণও অনেক। এজন্যই একে ‘ফলের রাজা’ বলা হয়ে থাকে। বাসাতেই মজাদার আইসক্রিম আর জেলি বা...

…