সরিষা আমের আচার

দিতি আহমেদ · Apr 04, 2019 · 1 min read

সরিষা আমের আচার
কাঁচা আমের গন্ধে মৌ মৌ করছে চারপাশ, আম দেখলেই যেন জ্বিভে জল চলে আসে। কাঁচা আমতো আছেই আমরা সকলেই ভালোবাসি আমের আচার। এ সময় সব খাবারের সাথে থাকা চাই আচার, নইলে যেন খাবার সম্পূর্ণ হয় না। তাই আজ আমি হাজির হয়েছি মজাদার সরিষা আমের আচার বানানোর রেসিপি নিয়ে। কথা দিচ্ছি এই আচারটি একবার বানালে বারবার বানাবেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই মজাদার সরিষা আমের আচার বানাবেন।

সরিষা আমের আচার বানানোর উপকরণ

  • ১ কেজি কাঁচা আম খোসা ছাড়িয়ে
  • ৬ টুকরা করে কেটে নিতে হবে
  • লবণ- পরিমাণমত
  • পাঁচফোড়ন- সামান্য
  • শুকনা মরিচ, ধনিয়া, হলুদ গুঁড়া- ১ চা চামচ
  • চিনি- স্বাদমত
  • সিরকা- আধা কাপ
  • তেল- পরিমাণমতো
  • সাদা সরিষা বাটা- ১ পোয়া

সরিষা আমের আচার বানানোর প্রণালী

১. আম কেটে লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে ১ ঘণ্টা। এরপর লবণ মাখানো আম পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।

২. এরপর একটি কড়াইতে পরিমাণ মত তেল দিয়ে এর মধ্যে সরিষা বাটা দিয়ে একে একে সব উপকরণ পানি ঝরানো আম দিয়ে মাঝারি আঁচে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না আমের পানি শুকিয়ে তেল ভেসে উঠে। তেল উঠে এলে নামিয়ে রাখতে হবে।

৩. পরের দিন আবার মৃদু আঁচে জ্বাল দিয়ে, নামিয়ে ঠান্ডা করে বয়ামে ভরে মজাদার সরিষা আমের আচার সারা বছর উপভোগ করুন ।

তবে বন্ধুরা, মাঝে মাঝে রোদে দিতে ভুলবেন না। তাহলে নিশ্চিত থাকবেন নষ্ট হবার হাত থেকে।

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?
সুস্থতা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?

গ্রীষ্মের আগেই বসন্তের ছোঁয়ায় আমগাছগুলো ভরে উঠে অসংখ্য মুকুলে। তার কিছুদিন পরই পাতার ফাঁকে ফাঁকে দেখা যাবে ছোট-বড় সবুজ রঙের কাঁচা আম। কাঁচা আমের নাম শ...

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!
সুস্থতা

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!

গ্রীষ্মকাল যেমন প্রচন্ড দাবদাহ নিয়ে আসে তেমনি নিয়ে আসে প্রাকৃতিক ঐশ্বর্য্যের ভান্ডার। আম হচ্ছে গ্রীষ্মের সবচেয়ে উপাদেয় উপহার। এ সময় প্রচুর পরিমাণে আম...

কাঁচা আমের ৩টি আচার
রেসিপি

কাঁচা আমের ৩টি আচার

কাঁচা আমের আচার সবারই পছন্দ। আমের আচার দেওয়ার উপযুক্ত সময় এখনই । কাঁচা আম বাজারে পাবেন আর মাত্র কিছুদিন। তাই বানিয়ে ফেলুন কাঁচা আমের কয়েকটি আচার,...

কাঁচা আমের ঝাল আচার রেসিপি
রেসিপি

কাঁচা আমের ঝাল আচার রেসিপি

এখন বাজারে পাওয়া যাচ্ছে কাঁচা আম। অনেকেই কাঁচা আম সংরক্ষণ করে রাখেন, তা দিয়েই পরবর্তীতে আচার বানান। কাঁচা আমের আচার আমরা কে না পছন্দ করি! ভাত, খিচুড়ি,...

আরও পড়ুন

কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার‬
রেসিপি

কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার‬

আমের মৌসুম চলে এসেছে। বাজারে কাঁচা আম উঠতে শুরু করেছে। কাঁচা আম নামটি শুনলে প্রথমে যে খাবারটির কথা মনে আসে তা হল টক ঝাল মিষ্টি আমের আচার। আমের আচার খে...

কাঁচা আমের সস
রেসিপি

কাঁচা আমের সস

কাঁচা আমের ভর্তা, চাটনি, আচার আর শরবত খাচ্ছেন সবাই। তবে তেতুলের যদি সস হয়, কাঁচা আমের সস হবে না কেন? তাই এবার নিজেই কাঁচা আমের সস বানালাম। খেতে দারুণ...

পাকা আমের স্মুদি
রেসিপি

পাকা আমের স্মুদি

এই সিজনে আম তো বেশ সহজলভ্য আর দামটাও হাতের নাগালেই। কাঁচা বা পাকা আম দিয়ে তৈরি স্মুদি শরীরের তাপ নিয়ন্ত্রণের পাশাপাশি ইম্যুনিটি সিস্টেম ভালো রাখতে কার...

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!
রেসিপি

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!

আমরা কম বেশি সবাই রান্না জানি। কারোটা খুব ভালো হয়, কারোটা একটু কম। আজ কিছু টিপস নিয়ে কথা বলবো । অনেকেই হয়তো অনেক কিছু জানেন। তারপরও নতুন কিছু জানাবার...

পাকা আমের ম্যুজ
ডেজার্ট

পাকা আমের ম্যুজ

এখন গরমের সময়। বাজারে অনেক পাকা আম উঠেছে। এই অস্থির গরমে মিষ্টি রসালো পাকা আম কেটে বা জুস করে খেতে আমাদের সবারই কমবেশি ভালো লাগে। কিন্তু একইভাবে খেতে...

কাঁচা আম ও দই দিয়ে তৈরি মেল্ট ঘরোয়া স্টাইলে
পানীয়

কাঁচা আম ও দই দিয়ে তৈরি মেল্ট ঘরোয়া স্টাইলে

বাঙালী মানেই ভোজন রসিক। নানা পদ নানা স্বাদ। আর এখন তো আমের মাস। কাঁচা আমের গন্ধে ভরে আছে চারপাশ। শুধু কি আমের আচার? ডাল আম কিংবা আমের ভর্তা খেলেই কি শ...

…