টক-ঝাল-মিষ্টি জলপাইের আচার

sub-editor · Jan 29, 2018 · 1 min read

টক-ঝাল-মিষ্টি জলপাইের আচার

শীত চলে যাবার আগেই, বানিয়ে ফেলুন টক-ঝাল-মিষ্টি জলপাইের আচার। আর বছরের বাকিটা সময় খিচুড়ির সাথে মজা করে খান। ঝামেলাবিহীন সহজেই জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচারের রেসিপি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য । আসুন দেখে নেয়া যাক, কী কী লাগবে উপকরণ টক-ঝাল-মিষ্টি জলপাইের আচার বানাতে ।

উপকরণ
  • জলপাই - ১ কেজি
  • সরিষার তেল -১ কাপ
  •  বড় রসুন - ১ টা
  • পাঁচ ফোড়ন- ১ চা চামুচ
  • শুকনো মরিচ - ৫/৬ টি (প্রয়োজনে কম বেশী করতে পারেন)
  • লবণ - ২ চা চামুচ
  • শুকনো মরিচের গুঁড়া - ১ টেবিল চামুচ
  • আঁখের গুঁড় - ৫০০ গ্রাম (প্রয়োজনে কম বেশী করতে পারেন)
  • ভিনেগার - আধা কাপ
  • গরম মশলা গুঁড়া - ২ চা চামুচ
  • তেজপাতা -৩/৪ টা
  • মৌরী গুঁড়া - ১ চা চামুচ
[picture] প্রণালী

- প্রথমে একটি হাঁড়িতে জলপাই নিয়ে ভালো মতো ধুয়ে নিন, এরপর ঐ হাঁড়িতে পানি নিয়ে জলপাই সেদ্ধ হতে দিন। চুলার আঁচ বেশি রাখুন এইক্ষেত্রে। সেদ্ধ হয়ে গেলে জলপাইের রং পরিবর্তন হবে ।

- এরপর একটি হামান দিস্তা /শীল পাটাতে রসুন হালকা ছেঁচে নিন।

- এবার আরেকটি কড়াইয়ে তেল গরম করে নিন এবং ছেঁচা রসুন দিয়ে দিন। রসুন দেবার ফলে ফেনা হবে, অনবরত নাড়ুন এবং তেজপাতা দিয়ে দিন। রসুন একটু বাদামি হলে, পাঁচফোড়ন দিয়ে দিন। শুকনা মরিচ দিন এবার। আসতে আসতে চুলার আঁচ কমিয়ে দিন।মসলা গুলো ভেজে নিন ভালো মতো।

- মশলা ভাজা হয়ে গেলে, সেদ্ধ করে রাখা জলপাই দিয়ে দিন। জলপাই একটু ঠাণ্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, তাই চেষ্টা করুন সেদ্ধ করার পরপরই, মশলাতে দিয়ে দিতে। অনবরত নাড়তে থাকুন। একে একে লবণ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিন এবং নাড়ুন।

- আলাদা করে কোন পানি দিবেন না, এই অবস্থায় গুঁড় দিয়ে দিন। প্রথমে অল্প করে এরপর বেশি দিন। গুঁড় গলে যে সিরা হবে, এই সিরাতেই জলপাই সেদ্ধ হবে ।

- এভাবে কিছুক্ষণ রেখে, একটি ডাল ঘুঁটনি / মাস্যার দিয়ে জলপাই গুলো ছেঁচে দিতে হবে। আবার কিছুক্ষণ নাড়ুন এবং ছেঁচে দিন জলপাইগুলো। আসতে আসতে দেখবেন গুঁড় একটু শুকিয়ে আসবে, চুলার আঁচ এসময় মিডিয়াম রাখুন। নাড়তে থাকুন অনবরত, নাহলে পুড়ে যেতে পারে আচার ।

- এরপর আবার মাস্যার দিয়ে জলপাইগুলো ছেঁচে নিন। বেশ সময় নিয়ে জলপাই আঁচার নাড়তে হবে। একসময় দেখবেন, গুঁড় শুকিয়ে গেছে এবং জলপাই পুরোপুরি বাদামী হয়ে গেছে। এখন ভিনেগার দিয়ে দিন। ভিনেগার দেয়াতে যেই পানি পানি ভাবটা হবে, এই পানিটা শুকানোর জন্য নাড়তে থাকুন আবার।

- এখন অন্য একটি প্যানে মৌরি ভাজুন , বেশি ভাজবেন না। হালকা বাদামী হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়ে, হামান দিস্তা/ শীল পাটাতে একটু ছেঁচে নিন। মিহি না করে আধা ভাঙ্গা করে নিবেন মৌরিগুলো।

- এবার  আঁচারে ১ চামচ গরম মশলা দিন, নাড়তে থাকুন । বেশ কিছুক্ষণ নাড়ার পর আবার গরম মশলা দিন ১ চামচ। এভাবে ২ ভাগে মশলা দিলে , আঁচারে মশলা ভালো মতো ঢুকবে। এখন মৌরি দিন হাফ চা চামচ , নাড়ুন আবার কিছুক্ষণ। আবার হাফ চা চামচ মৌরি দিন। নাড়তে নাড়তে দেখবেন একসময় তেল উঠে এসেছে , মানে আঁচার হয়ে যাচ্ছে। এখন টেস্ট করে নিন মিষ্টি  ঠিক আছে কিনা। আরও কিছুক্ষণ নেড়ে নামিয়ে ফেলুন আঁচার চুলা থেকে।

- সবশেষে আঁচার ঠাণ্ডা করে, কাঁচের বয়ামে সংরক্ষণ করুন।

ছবি – পিন্টারেস্ট ডট কম রেসিপি – তাবাসসুম বিন্তি

সম্পর্কিত লেখা

গুড়ের যত গুন !
সুস্থতা

গুড়ের যত গুন !

এইতো, আর কিছুদিন পরেই চলে আসবে গুড়ের সময়!! পিঠা পুলির ঘ্রানে ম ম করবে চারদিক!! চিন্তা করতেই মুখে পানি চলে আসে, তাই না? আর আমাদের এই শীতের রসনার প্রধান...

চালতার ঝাল আচার
রেসিপি

চালতার ঝাল আচার

চালতার আচার পছন্দ করে না এমন বাঙালী কমই আছেন। খিচুড়ি/পোলাও/ ডাল/ ভাতের সাথে একটু চালতার আচার হলে কথাই তো নেই। এবার আমার মায়ের কাছ থেকে শেখা চালতার আচ...

কাটা জলপাই আচার
রেসিপি

কাটা জলপাই আচার

জলপাই এর টক-ঝাল এই আচার খিচুড়ি বা ভাতের সাথে খাওয়ার জন্য পারফেক্ট । যারা জলপাই পছন্দ করেন, তারা এই আচার বেশি করে বানিয়ে রেখে সারা বছর জলপাই এর মজা নিত...

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!
রেসিপি

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!

আমরা কম বেশি সবাই রান্না জানি। কারোটা খুব ভালো হয়, কারোটা একটু কম। আজ কিছু টিপস নিয়ে কথা বলবো । অনেকেই হয়তো অনেক কিছু জানেন। তারপরও নতুন কিছু জানাবার...

আরও পড়ুন

বরইয়ের ঝাল-মিষ্টি আচার
রেসিপি

বরইয়ের ঝাল-মিষ্টি আচার

খিচুড়ি বা ভর্তা ভাতের সাথে বরই-এর ঝাল-মিষ্টি আচার না হলে তৃপ্তি আসে না! হাতে সময় এবং উপকরণগুলো কাছাকাছি থাকলে তৈরি করে ফেলতে পারেন মজাদার বরইয়ের ঝা...

কাঁচা আমের ৩টি আচার
রেসিপি

কাঁচা আমের ৩টি আচার

কাঁচা আমের আচার সবারই পছন্দ। আমের আচার দেওয়ার উপযুক্ত সময় এখনই । কাঁচা আম বাজারে পাবেন আর মাত্র কিছুদিন। তাই বানিয়ে ফেলুন কাঁচা আমের কয়েকটি আচার,...

টক-ঝাল-মিস্টি স্বাদে জলপাই আচার!
রেসিপি

টক-ঝাল-মিস্টি স্বাদে জলপাই আচার!

আচারের নাম শুনলেই জিভে জল চলে আসে। এই মৌসুম জলপাইয়ের আচার তৈরির জন্য একেবারে পারফেক্ট সময়।আজ কোনরকম বাড়তি ঝামেলা ছাড়াই জলপাইয়ের আচার তৈরির একটি রেসিপ...

চালতার আচার
রেসিপি

চালতার আচার

শীতের সময় জলপাইয়ের আচারের সাথে সাথে বানিয়ে ফেলতে পারেন মৌসুমি ফল চালতার আচার। বানাতে সহজ কিন্তু খেতে খুব মজার এই চালতার আচার খিচুরির সাথে খেতে দারুণ...

গুড টাচ ও ব্যাড টাচ এর পার্থক্য শিশুকে কীভাবে বোঝাবেন?
মা ও শিশু

গুড টাচ ও ব্যাড টাচ এর পার্থক্য শিশুকে কীভাবে বোঝাবেন?

পরিবারে নতুন সদস্যের আগমন সবসময়ই আনন্দের বার্তা নিয়ে আসে। কিন্তু বাচ্চা যত বড় হয়, বাবা মায়ের মনের ভিতরে নতুন ভয়ের জন্ম নেয়। আমার বাচ্চাটা সেইফ আছে তো,...

জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচার
রেসিপি

জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচার

ভীষন মজার জলপাই এর টক-ঝাল- মিষ্টি আচার। আমার মায়ের রেসিপিতে বানানো এত মজার একটা আচার যে এমনি এমনিই খেয়ে শেষ হয়ে যাবে। খিচুরি, গরম ভাত বা যেকোন ধরনের খ...

…