বরইয়ের ঝাল-মিষ্টি আচার

sub-editor · Nov 02, 2016 · 1 min read

বরইয়ের ঝাল-মিষ্টি আচার

খিচুড়ি বা ভর্তা ভাতের সাথে  বরই-এর ঝাল-মিষ্টি আচার না হলে তৃপ্তি আসে না! হাতে সময় এবং উপকরণগুলো কাছাকাছি থাকলে তৈরি  করে ফেলতে পারেন মজাদার বরইয়ের  ঝাল-মিষ্টি আচার। দেখে নিন  বরইয়ের  ঝাল-মিষ্টি আচার তৈরির পুরো প্রণালী।

[picture]

উপকরণ

  • শুকনো বরই ১ কেজি
  • চিনি বা গুড় ৪০০ গ্রাম
  • শুকনা মরিচ ৫-৬ টা
  • আস্ত জিরা ১ টেবিল চামচ
  • আস্ত মৌরি ২ চা চামচ
  • আস্ত ধনিয়া ১ টেবিল চামচ
  • কালো জিরা ১ টেবিল চামচ
  • লবণ- স্বাদমতো
  • সরিষার তেল ৪০০ মিলি
  • তেজপাতা ২ টি
  • রসুন কুচি ২ টেবিল চামচ
প্রণালী
( ১ ) প্রথমে শুকনো বরইগুলো বোঁটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন ৪-৫ ঘন্টা । তারপর বরইগুলো থেকে পানি ভালোভাবে ঝড়িয়ে রাখুন । ( ২ ) একটি তাওয়ায় মরি টেলে নিয়ে গুঁড়া করে রাখুন । এরপর আস্ত জিরা, ধনিয়া, মৌরি ও কালো জিরা টেলে মিহি গুঁড়া করে রেখে দিন ।( ৩ ) এবার চুলায় একটি পাত্রে তেল গরম হয়ে এলে এতে রসুন কুঁচি ও তেজপাতা দিয়ে দিন। ১ মিনিট পর এর সাথে বরইগুলো দিয়ে দিন । এখন এতে লবন ও শুকনা ভাজা মরিচ গুঁড়া দিন এবং ভালোভাবে নাড়ুন । ঘন ঘন নেড়ে দিন । ( ৪ ) এখন এতে টেলে গুঁড়া করে রাখা সব মসলা দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন । বরইগুলো নরম হয়ে ভেঙ্গে ভেঙ্গে থকথকে হয়ে এলে সব শেষে চিনি বা গুড় দিয়ে দিন । গুড় দিলে ভালোভাবে ঝুরা করে দিতে হবে । চিনি বা গুড় বরইয়ের সাথে ভালোভাবে মিশে গেলে লবন আর মিষ্টি চেক করে দেখুন, লাগলে দিন । তারপর নামিয়ে ফেলুন । ( ৫ ) আচার একটা চওড়াট্রেতে করে ২-৩ দিন রোদে দিয়ে ঠাণ্ডা হলে বয়ামে তুলে রাখুন। এই আচার বয়ামে রেখে সারা বছর খাওয়া যাবে। ছবি- ফিফটিনমিনিট ডট আইটি রেসিপি - আফরুজা শিল্পী

সম্পর্কিত লেখা

গুড়ের যত গুন !
সুস্থতা

গুড়ের যত গুন !

এইতো, আর কিছুদিন পরেই চলে আসবে গুড়ের সময়!! পিঠা পুলির ঘ্রানে ম ম করবে চারদিক!! চিন্তা করতেই মুখে পানি চলে আসে, তাই না? আর আমাদের এই শীতের রসনার প্রধান...

চালতার ঝাল আচার
রেসিপি

চালতার ঝাল আচার

চালতার আচার পছন্দ করে না এমন বাঙালী কমই আছেন। খিচুড়ি/পোলাও/ ডাল/ ভাতের সাথে একটু চালতার আচার হলে কথাই তো নেই। এবার আমার মায়ের কাছ থেকে শেখা চালতার আচ...

টক-ঝাল-মিষ্টি জলপাইের আচার
রেসিপি

টক-ঝাল-মিষ্টি জলপাইের আচার

শীত চলে যাবার আগেই, বানিয়ে ফেলুন টক-ঝাল-মিষ্টি জলপাইের আচার। আর বছরের বাকিটা সময় খিচুড়ির সাথে মজা করে খান। ঝামেলাবিহীন সহজেই জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচ...

কাটা জলপাই আচার
রেসিপি

কাটা জলপাই আচার

জলপাই এর টক-ঝাল এই আচার খিচুড়ি বা ভাতের সাথে খাওয়ার জন্য পারফেক্ট । যারা জলপাই পছন্দ করেন, তারা এই আচার বেশি করে বানিয়ে রেখে সারা বছর জলপাই এর মজা নিত...

আরও পড়ুন

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!
রেসিপি

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!

আমরা কম বেশি সবাই রান্না জানি। কারোটা খুব ভালো হয়, কারোটা একটু কম। আজ কিছু টিপস নিয়ে কথা বলবো । অনেকেই হয়তো অনেক কিছু জানেন। তারপরও নতুন কিছু জানাবার...

জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচার
রেসিপি

জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচার

ভীষন মজার জলপাই এর টক-ঝাল- মিষ্টি আচার। আমার মায়ের রেসিপিতে বানানো এত মজার একটা আচার যে এমনি এমনিই খেয়ে শেষ হয়ে যাবে। খিচুরি, গরম ভাত বা যেকোন ধরনের খ...

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!
স্বাস্থ্য

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আমরা বিভিন্ন রকম খাবার ও পানীয় সম্পর্কে জানতে পারি, যেগুলো শরীরকে ডিটক্সিফাই করে, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, আবার ওজন কমাত...

কাঁচা আমের ৩টি আচার
রেসিপি

কাঁচা আমের ৩টি আচার

কাঁচা আমের আচার সবারই পছন্দ। আমের আচার দেওয়ার উপযুক্ত সময় এখনই । কাঁচা আম বাজারে পাবেন আর মাত্র কিছুদিন। তাই বানিয়ে ফেলুন কাঁচা আমের কয়েকটি আচার,...

কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার‬
রেসিপি

কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার‬

আমের মৌসুম চলে এসেছে। বাজারে কাঁচা আম উঠতে শুরু করেছে। কাঁচা আম নামটি শুনলে প্রথমে যে খাবারটির কথা মনে আসে তা হল টক ঝাল মিষ্টি আমের আচার। আমের আচার খে...

পাকা তেঁতুলের টক মিষ্টি আচার
রেসিপি

পাকা তেঁতুলের টক মিষ্টি আচার

তেতুলের নাম শুনতেই জিভে জল এসে যায়। আর এর তৈরি আচার তো আরো মজাদার। খিচুড়ি,পোলাও, বিরিয়ানি এমনকি চাটনি হিসেবে সিঙ্গারা ,সমুচার সাথে পরিবেশন করতে পারবেন...

…