জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচার

sub-editor · Nov 15, 2016 · 1 min read

জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচার

ভীষন মজার জলপাই এর টক-ঝাল- মিষ্টি আচার। আমার মায়ের রেসিপিতে বানানো এত মজার একটা আচার যে এমনি এমনিই খেয়ে শেষ হয়ে যাবে। খিচুরি, গরম ভাত বা যেকোন ধরনের খাবারের সাথে পরিবেশন করা যায় ভীষন মজার টক-ঝাল-মিষ্টি এই আচার। 

[picture]

উপকরণ - জলপাই ২ কেজি - চিনি বা গুড় দেড় কাপ - আস্ত শুকনা মরিচ ৪-৫ টি - আস্ত ধনিয়া দেড় চা চামচ - আস্ত জিরা ২ চা চামচ - আস্ত মৌরি দেড় চা চামচ - আস্ত কালোজিরা দেড় চা চামচ - হলুদ গুঁড়া আধা চা চামচ - রসুন কুঁচি ২ চা চামচ - তেজপাতা ২ টি - দারুচিনি ২-৩ টুকরা - লবন স্বাদ মত - ৪ কাপ পানি - ভিনেগার বা সিরকা আধা কাপ - সরিষার তেল আধা কাপ

প্রণালী ( ১ ) প্রথমে জলপাইগুলো ভালোভাবে ধুয়ে পরিস্কার করে একটি পাত্রে নিয়ে ৪ কাপ পানি ও আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ৮-১০ মিনিট সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে নরম হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে হাত দিয়ে ভেঙ্গে চটকে ভর্তা বানিয়ে নিতে হবে।

( ২ ) এরপর সব আস্ত মসলা আলাদাভাবে অল্প আঁচে তাওয়ায় হালকা টেলে নিতে হবে। একসাথে সব দেয়া যাবে না, এতে কিছু মসলা পুড়ে যেতে পারে । খেয়াল রাখতে হবে যেন মসলাগুলো কিছুতেই বেশি ভাজা না হয় বা পুড়ে না যায় , তাহলে স্বাদ খারাপ হয়ে যাবে । টেলে নেয়া মসলাগুলো গ্রাইন্ডারে বা পাটায় মিহি করে গুঁড়া করে নিতে হবে ।

( ৩ ) এবার একটি প্যানে তেল গরম করে তেজপাতা ও দারুচিনি দিয়ে একটু নেড়ে রসুন কুঁচি দিতে হবে । মিডিয়াম আঁচে রান্না করতে হবে । রসুন কুঁচি হালকা বাদামি হলে চটকে রাখা জলপাইগুলো দিয়ে দিতে হবে । এখন লবন, চিনি, ভিনেগার, টেলে গুঁড়া করে রাখা সব মসলা দিয়ে দিতে হবে । তারপর ভালোভাবে আচারের পানি শুকিয়ে ভাজা ভাজা করে ভেজে নামিয়ে ফেলতে হবে । নামানোর আগে অবশ্যই লবন আর চিনি টেষ্ট করে লাগলে দিয়ে দিবেন ।

সংরক্ষণ 

ভিনেগার দিলে আচার অনেক দিন ভালো থাকে , যেহেতু আমি ভিনেগার দিয়েছি এই আচার পরিস্কার কাঁচের বয়ামে ভরে বাইরে বা নরমেল ফ্রিজে রেখে অনেকদিন সংরক্ষন করতে পারবেন ।

ছবি ও রেসিপি - আফরুজা শিল্পী

সম্পর্কিত লেখা

কাটা জলপাই আচার
রেসিপি

কাটা জলপাই আচার

জলপাই এর টক-ঝাল এই আচার খিচুড়ি বা ভাতের সাথে খাওয়ার জন্য পারফেক্ট । যারা জলপাই পছন্দ করেন, তারা এই আচার বেশি করে বানিয়ে রেখে সারা বছর জলপাই এর মজা নিত...

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!
রেসিপি

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!

আমরা কম বেশি সবাই রান্না জানি। কারোটা খুব ভালো হয়, কারোটা একটু কম। আজ কিছু টিপস নিয়ে কথা বলবো । অনেকেই হয়তো অনেক কিছু জানেন। তারপরও নতুন কিছু জানাবার...

বরইয়ের ঝাল-মিষ্টি আচার
রেসিপি

বরইয়ের ঝাল-মিষ্টি আচার

খিচুড়ি বা ভর্তা ভাতের সাথে বরই-এর ঝাল-মিষ্টি আচার না হলে তৃপ্তি আসে না! হাতে সময় এবং উপকরণগুলো কাছাকাছি থাকলে তৈরি করে ফেলতে পারেন মজাদার বরইয়ের ঝা...

কাঁচা আমের ৩টি আচার
রেসিপি

কাঁচা আমের ৩টি আচার

কাঁচা আমের আচার সবারই পছন্দ। আমের আচার দেওয়ার উপযুক্ত সময় এখনই । কাঁচা আম বাজারে পাবেন আর মাত্র কিছুদিন। তাই বানিয়ে ফেলুন কাঁচা আমের কয়েকটি আচার,...

আরও পড়ুন

টক-ঝাল-মিষ্টি জলপাইের আচার
রেসিপি

টক-ঝাল-মিষ্টি জলপাইের আচার

শীত চলে যাবার আগেই, বানিয়ে ফেলুন টক-ঝাল-মিষ্টি জলপাইের আচার। আর বছরের বাকিটা সময় খিচুড়ির সাথে মজা করে খান। ঝামেলাবিহীন সহজেই জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচ...

চুলের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার কীভাবে ব্যবহার করবেন?
চুলের যত্ন

চুলের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার কীভাবে ব্যবহার করবেন?

অনেকের মুখেই আক্ষেপ করে বলতে শোনা যায়, ‘ইশ! যদি এমন একটা ম্যাজিকাল উপাদান পেতাম, যা চুলের সব সমস্যা সমাধান করবে!’ তাদের জন্য বলছি, এমন একটা উপাদান কিন...

পাকা তেঁতুলের টক মিষ্টি আচার
রেসিপি

পাকা তেঁতুলের টক মিষ্টি আচার

তেতুলের নাম শুনতেই জিভে জল এসে যায়। আর এর তৈরি আচার তো আরো মজাদার। খিচুড়ি,পোলাও, বিরিয়ানি এমনকি চাটনি হিসেবে সিঙ্গারা ,সমুচার সাথে পরিবেশন করতে পারবেন...

চালতার ঝাল আচার
রেসিপি

চালতার ঝাল আচার

চালতার আচার পছন্দ করে না এমন বাঙালী কমই আছেন। খিচুড়ি/পোলাও/ ডাল/ ভাতের সাথে একটু চালতার আচার হলে কথাই তো নেই। এবার আমার মায়ের কাছ থেকে শেখা চালতার আচ...

সরিষা আমের আচার
রেসিপি

সরিষা আমের আচার

কাঁচা আমের গন্ধে মৌ মৌ করছে চারপাশ, আম দেখলেই যেন জ্বিভে জল চলে আসে। কাঁচা আমতো আছেই আমরা সকলেই ভালোবাসি আমের আচার। এ সময় সব খাবারের সাথে থাকা চাই আচা...

মেজবানী মাংস
মেহমানদারী

মেজবানী মাংস

পোলাও বা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন । এই উপকরণে ৫-৬ জনকে পরিবেশন করা যাবে। আপনাদের জন্য সহজ রেসিপি দেয়া হল। উপকরণ গরুর মাংস ১ কেজি...

…