কাঁচা আমের ৩টি আচার

সাজগোজ সম্পাদক · May 19, 2013 · 1 min read

কাঁচা আমের ৩টি আচার
কাঁচা আমের আচার সবারই পছন্দ। আমের আচার দেওয়ার উপযুক্ত সময় এখনই । কাঁচা আম বাজারে পাবেন আর মাত্র কিছুদিন। তাই বানিয়ে ফেলুন কাঁচা আমের কয়েকটি আচার, যা খেতে পারবেন সারাটি বছর। ১) টক-ঝাল-মিষ্টি আমের আচার উপকরণঃ
  • কাঁচা আম ১ কেজি
  • সিরকা আধা কাপ
  • সরিষার তেল এক কাপ
  • রসুনবাটা দুই চা-চামচ
  •  আদাবাটা দুই চা-চামচ
  • হলুদ্গুড়া দুই চা-চামচ
  • চিনি তিন টেবিল-চামচ
  • লবণ পরিমাণমতো।
মসলার জন্যঃ মেথি গুঁড়া এক চা-চামচ, জিরা গুঁড়া দুই চা-চামচ, মৌরি গুঁড়া এক চা-চামচ, রাঁধুনি গুঁড়া দুই চা-চামচ,সরষেবাটা তিন টেবিল-চামচ, শুকনা মরিচ গুঁড়া দুই টেবিল-চামচ, কালো জিরা গুঁড়া এক চা-চামচ। প্রণালিঃ খোসাসহ কাঁচা আম টুকরো করে লবণ দিয়ে মেখে একরাত রেখে দিতে হবে। পরের দিন ধুয়ে আদা, হলুদ, রসুন মাখিয়ে কিছুক্ষণ রোদে রাখুন। এরপর সসপ্যানে আধা কাপ তেল দিয়ে আমগুলো নাড়া-চাড়া করতে থাকুন, গলে গেলে নামিয়ে ফেলুন। অন্য একটি  সসপ্যানে বাকি তেল দিয়ে চিনিটা গলিয়ে ফেলুন। কম আঁচে চিনি গলে গেলে সব মসলা দিয়ে (মৌরি,মেথি গুঁড়া ছাড়া) আম কষিয়ে নিতে হবে। আম গলে গেলে মৌরি গুঁড়া, মেথি গুঁড়া দিয়ে নামিয়ে ফেলতে হবে। ২) আম-রসুনের আচার উপকরণঃ
  • খোসা ছাড়া কাঁচা আমের টুকরা দুই কাপ
  • সরিষার তেল এক কাপ
  • রসুনছেঁচা এক কাপ
  • মেথি এক টেবিল-চামচ
  • মৌরি এক টেবিল-চামচ
  • জিরা এক টেবিল-চামচ
  • কালো জিরা দুই চা-চামচ
  • সিরকা আধা কাপ
  • হলুদগুঁড়া দুই চা-চামচ
  • শুকনা মরিচ ১০-১২টি
  • চিনি দুই টেবিল-চামচ
  • লবণ পরিমাণমতো।
প্রণালীঃ আমের টুকরো গুলোতে লবণ মাখিয়ে একরাত রেখে দিতে হবে। পরের দিন ধুয়ে কয়েক ঘণ্টা রোদে দিতে হবে। রেসিপির সব মসলা মিহি করে বেটে নিতে হবে। এরপর চুলায় সসপ্যানে তেল দিয়ে বসাতে হবে। তেল গরম হলে রসুন দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে, তারপর বাটা মসলা দিয়ে নাড়তে হবে। তারপর আম দিয়ে নাড়িয়ে নিতে হবে। কিছুক্ষণ রান্না করার পর আম নরম হলে, চিনি দিয়ে নাড়িয়ে নামাতে হবে। এরপর আচার ঠাণ্ডা হলে বোতলে ভরে, বোতলের মুখ পর্যন্ত তেল দিয়ে ঢাকতে হবে। এরপর কয়েকদিন রোদে দিতে হবে। ৩) আম-পেঁয়াজের ঝুরি আচার উপকরণঃ
  • কাঁচা আমের ঝুরি এক কাপ
  • পেঁয়াজ কুচি এক কাপ
  • জিরাগুঁড়া দুই চা-চামচ
  • কালো জিরাগুঁড়া আধা চা-চামচ
  • সরষেগুঁড়া এক টেবিল-চামচ
  • মরিচগুঁড়া দুই চা-চামচ
  • সরিষার তেল আধা কাপ
  • লবণ পরিমাণ মতো।
প্রণালীঃ  আমের ঝুরি এবং পেঁয়াজের কুচি আলাদাভাবে একদিন রোদে ভালোভাবে শুঁকিয়ে নিতে হবে। তারপরের দিন বাকি সব উপকরণগুলি দিয়ে, ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে বোতলে ভরে কয়েক দিন রোদে দিতে হবে।   লিখেছেনঃ ফারহানা     

সম্পর্কিত লেখা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?
সুস্থতা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?

গ্রীষ্মের আগেই বসন্তের ছোঁয়ায় আমগাছগুলো ভরে উঠে অসংখ্য মুকুলে। তার কিছুদিন পরই পাতার ফাঁকে ফাঁকে দেখা যাবে ছোট-বড় সবুজ রঙের কাঁচা আম। কাঁচা আমের নাম শ...

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!
সুস্থতা

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!

গ্রীষ্মকাল যেমন প্রচন্ড দাবদাহ নিয়ে আসে তেমনি নিয়ে আসে প্রাকৃতিক ঐশ্বর্য্যের ভান্ডার। আম হচ্ছে গ্রীষ্মের সবচেয়ে উপাদেয় উপহার। এ সময় প্রচুর পরিমাণে আম...

কাঁচা আমের ঝাল আচার রেসিপি
রেসিপি

কাঁচা আমের ঝাল আচার রেসিপি

এখন বাজারে পাওয়া যাচ্ছে কাঁচা আম। অনেকেই কাঁচা আম সংরক্ষণ করে রাখেন, তা দিয়েই পরবর্তীতে আচার বানান। কাঁচা আমের আচার আমরা কে না পছন্দ করি! ভাত, খিচুড়ি,...

সরিষা আমের আচার
রেসিপি

সরিষা আমের আচার

কাঁচা আমের গন্ধে মৌ মৌ করছে চারপাশ, আম দেখলেই যেন জ্বিভে জল চলে আসে। কাঁচা আমতো আছেই আমরা সকলেই ভালোবাসি আমের আচার। এ সময় সব খাবারের সাথে থাকা চাই আচা...

আরও পড়ুন

কাঁচা আমের সস
রেসিপি

কাঁচা আমের সস

কাঁচা আমের ভর্তা, চাটনি, আচার আর শরবত খাচ্ছেন সবাই। তবে তেতুলের যদি সস হয়, কাঁচা আমের সস হবে না কেন? তাই এবার নিজেই কাঁচা আমের সস বানালাম। খেতে দারুণ...

কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার‬
রেসিপি

কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার‬

আমের মৌসুম চলে এসেছে। বাজারে কাঁচা আম উঠতে শুরু করেছে। কাঁচা আম নামটি শুনলে প্রথমে যে খাবারটির কথা মনে আসে তা হল টক ঝাল মিষ্টি আমের আচার। আমের আচার খে...

পাকা আমের স্মুদি
রেসিপি

পাকা আমের স্মুদি

এই সিজনে আম তো বেশ সহজলভ্য আর দামটাও হাতের নাগালেই। কাঁচা বা পাকা আম দিয়ে তৈরি স্মুদি শরীরের তাপ নিয়ন্ত্রণের পাশাপাশি ইম্যুনিটি সিস্টেম ভালো রাখতে কার...

পাকা আমের ম্যুজ
ডেজার্ট

পাকা আমের ম্যুজ

এখন গরমের সময়। বাজারে অনেক পাকা আম উঠেছে। এই অস্থির গরমে মিষ্টি রসালো পাকা আম কেটে বা জুস করে খেতে আমাদের সবারই কমবেশি ভালো লাগে। কিন্তু একইভাবে খেতে...

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মেথি | ঘরে বসে সহজেই করে নিন চুলের পরিচর্যা!
চুলের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মেথি | ঘরে বসে সহজেই করে নিন চুলের পরিচর্যা!

যুগ যুগ ধরে রান্নার গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে মেথি। সময়ের সাথে সাথে বিভিন্ন শারীরিক সমস্যার ঘরোয়া সমাধান হিসেবেও এটি ব্যবহার কর...

কাঁচা আম ও দই দিয়ে তৈরি মেল্ট ঘরোয়া স্টাইলে
পানীয়

কাঁচা আম ও দই দিয়ে তৈরি মেল্ট ঘরোয়া স্টাইলে

বাঙালী মানেই ভোজন রসিক। নানা পদ নানা স্বাদ। আর এখন তো আমের মাস। কাঁচা আমের গন্ধে ভরে আছে চারপাশ। শুধু কি আমের আচার? ডাল আম কিংবা আমের ভর্তা খেলেই কি শ...

…