কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার‬

sub-editor · Apr 21, 2016 · 1 min read

কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার‬

আমের মৌসুম চলে এসেছে। বাজারে কাঁচা আম উঠতে শুরু করেছে। কাঁচা আম নামটি শুনলে প্রথমে যে খাবারটির কথা মনে আসে তা হল টক ঝাল মিষ্টি আমের আচার। আমের আচার খেতে সবাই পছন্দ করে, কিন্তু ঝামেলার কারণে এটি অনেকে তৈরি করতে চায় না। যদি অল্প সময়ে টক মিষ্টি ঝাল মিষ্টি আমের আচার তৈরি করা যায়, তবে কেমন হয় বলুন তো? অল্প কিছু উপাদানে স্বল্প সময়ে তৈরি করে ফেলুন মজাদার কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার।

উপকরণ

  • আম ৬টা
  • গুড় ১/২ কাপ
  • সরিষা তেল ১ কাপ
  • পাঁচফোড়ন ২/৩ চা চামচ
  • হলুদ গুঁড়া ১ চামচ
  • মরিচ গুঁড়া ১ চা চামচ
  • শুকনা মরিচ কুঁচি ২ চা চামচ
  • তেজ পাতা ২ টা
  • টালা জিরা গুড়া ১ চা চামচ
  • সরিষা বাটা ১ চা চামচ
  • লবণ ১ চামচ

প্রণালী

– আম খোসাসহ ছোট করে টুকরা করে কেটে সামান্য হলুদ ও লবন মেখে রোদে শুকাতে হবে ২ দিন। – এবার প্যানে তেল দিয়ে তাতে সব মশলা দিয়ে কষিয়ে গুড় দিয়ে দিন। কসানো হলে আম দিয়ে চুলার আঁচ কমিয়ে দিন। হালকা আচে আস্তে আস্তে নেড়ে বেশ খানিকটা সময় ধরে রান্না করুন। – আম নরম হলে নামিয়ে নিন। ঠান্ডা করে কাচের বোয়ামে ভরুন, ফ্রিজে রেখে বেশ কিছুদিন খাওয়া যায়। – চাইলে বেশি করে তেল দিয়েও সংরক্ষণ করা যায় দারুণ স্বাদের কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার।

ছবি -  সাটারস্টক

রেসিপি -  ‪নাদিয়া নাতাশা

সম্পর্কিত লেখা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?
সুস্থতা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?

গ্রীষ্মের আগেই বসন্তের ছোঁয়ায় আমগাছগুলো ভরে উঠে অসংখ্য মুকুলে। তার কিছুদিন পরই পাতার ফাঁকে ফাঁকে দেখা যাবে ছোট-বড় সবুজ রঙের কাঁচা আম। কাঁচা আমের নাম শ...

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!
সুস্থতা

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!

গ্রীষ্মকাল যেমন প্রচন্ড দাবদাহ নিয়ে আসে তেমনি নিয়ে আসে প্রাকৃতিক ঐশ্বর্য্যের ভান্ডার। আম হচ্ছে গ্রীষ্মের সবচেয়ে উপাদেয় উপহার। এ সময় প্রচুর পরিমাণে আম...

কাঁচা আমের ৩টি আচার
রেসিপি

কাঁচা আমের ৩টি আচার

কাঁচা আমের আচার সবারই পছন্দ। আমের আচার দেওয়ার উপযুক্ত সময় এখনই । কাঁচা আম বাজারে পাবেন আর মাত্র কিছুদিন। তাই বানিয়ে ফেলুন কাঁচা আমের কয়েকটি আচার,...

সরিষা আমের আচার
রেসিপি

সরিষা আমের আচার

কাঁচা আমের গন্ধে মৌ মৌ করছে চারপাশ, আম দেখলেই যেন জ্বিভে জল চলে আসে। কাঁচা আমতো আছেই আমরা সকলেই ভালোবাসি আমের আচার। এ সময় সব খাবারের সাথে থাকা চাই আচা...

আরও পড়ুন

কাঁচা আমের ঝাল আচার রেসিপি
রেসিপি

কাঁচা আমের ঝাল আচার রেসিপি

এখন বাজারে পাওয়া যাচ্ছে কাঁচা আম। অনেকেই কাঁচা আম সংরক্ষণ করে রাখেন, তা দিয়েই পরবর্তীতে আচার বানান। কাঁচা আমের আচার আমরা কে না পছন্দ করি! ভাত, খিচুড়ি,...

কাঁচা আমের সস
রেসিপি

কাঁচা আমের সস

কাঁচা আমের ভর্তা, চাটনি, আচার আর শরবত খাচ্ছেন সবাই। তবে তেতুলের যদি সস হয়, কাঁচা আমের সস হবে না কেন? তাই এবার নিজেই কাঁচা আমের সস বানালাম। খেতে দারুণ...

পাকা আমের স্মুদি
রেসিপি

পাকা আমের স্মুদি

এই সিজনে আম তো বেশ সহজলভ্য আর দামটাও হাতের নাগালেই। কাঁচা বা পাকা আম দিয়ে তৈরি স্মুদি শরীরের তাপ নিয়ন্ত্রণের পাশাপাশি ইম্যুনিটি সিস্টেম ভালো রাখতে কার...

পাকা আমের ম্যুজ
ডেজার্ট

পাকা আমের ম্যুজ

এখন গরমের সময়। বাজারে অনেক পাকা আম উঠেছে। এই অস্থির গরমে মিষ্টি রসালো পাকা আম কেটে বা জুস করে খেতে আমাদের সবারই কমবেশি ভালো লাগে। কিন্তু একইভাবে খেতে...

কাঁচা আম ও দই দিয়ে তৈরি মেল্ট ঘরোয়া স্টাইলে
পানীয়

কাঁচা আম ও দই দিয়ে তৈরি মেল্ট ঘরোয়া স্টাইলে

বাঙালী মানেই ভোজন রসিক। নানা পদ নানা স্বাদ। আর এখন তো আমের মাস। কাঁচা আমের গন্ধে ভরে আছে চারপাশ। শুধু কি আমের আচার? ডাল আম কিংবা আমের ভর্তা খেলেই কি শ...

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!
রেসিপি

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!

আমরা কম বেশি সবাই রান্না জানি। কারোটা খুব ভালো হয়, কারোটা একটু কম। আজ কিছু টিপস নিয়ে কথা বলবো । অনেকেই হয়তো অনেক কিছু জানেন। তারপরও নতুন কিছু জানাবার...

…