পাকা আমের স্মুদি

শাহরীন অনি · Jul 08, 2020 · 1 min read

পাকা আমের স্মুদি

এই সিজনে আম তো বেশ সহজলভ্য আর দামটাও হাতের নাগালেই। কাঁচা বা পাকা আম দিয়ে তৈরি স্মুদি শরীরের তাপ নিয়ন্ত্রণের পাশাপাশি ইম্যুনিটি সিস্টেম ভালো রাখতে কার্যকরী ভূমিকা রাখে। আজকে আমরা জেনে নিবো পাকা আম দিয়ে কীভাবে খুব সহজেই তৈরি করা যায় মজাদার ড্রিংকস। পাকা আমের স্মুদি বানানোর রেসিপিটি জেনে নেই চলুন!

পাকা আমের স্মুদি বানানোর নিয়ম

উপকরণ

  • বড় পাকা আম- ২টি
  • বিট লবণ- ১/২ চা চামচ
  • চিনি- স্বাদমতো
  • পুদিনা পাতা কুঁচি- ১ টেবিল চামচ
  • ধনিয়া পাতা কুচি- ১ টেবিল চামচ
  • কাঁচামরিচ কুঁচি- সামান্য
  • লেবুর রস- ২ টেবিল চামচ
  • ঠান্ডা পানি- প্রয়োজন অনুযায়ী
  • বরফ- ৫-১০ টুকরো
এই উপকরণ ব্যবহার করে সহজেই ৪ থেকে ৫ জনের জন্যে আমের শরবত বানাতে পারবেন।

প্রস্তুত প্রণালী

১. আম ধুয়ে নিয়ে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার ১ ইঞ্চি পরিমাপে টুকরো করে কেটে নিন।

২. এবার আমের টুকরোগুলো ব্লেন্ডারের জগে দিয়ে দিন। আমের ফালিগুলো দিয়ে আগে কয়েক সেকেন্ড বিট করে নিতে পারেন।

৩. এই পর্যায়ে এতে একে একে পরিমাপমতো পানি, বিট লবণ, স্বাদমতো চিনি, পুদিনা পাতা কুঁচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুঁচি, লেবুর রস এ সকল উপকরণ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে।

৪. সব উপকরণ একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে গ্লাসে ঢেলে ২/৩ টুকরো বরফ দিয়ে পরিবেশন করুন।

আপনারা চাইলে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে এই পাকা আমের শরবত পরিবেশন করতে পারেন। দেখলেন তো, খুব সহজেই তৈরি হয়ে গেলো একদম প্রাকৃতিক উপায়ে দোকানের মতো ম্যাংগো স্মুদি যা স্বাস্থের জন্যেও অনেক উপকারী! তাহলে উপকরণগুলো হাতের কাছে থাকলে আজই বানিয়ে ফেলুন পাকা আমের স্মুদি।

ছবি- কুক ফর ইয়োর লাইফ

সম্পর্কিত লেখা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?
সুস্থতা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?

গ্রীষ্মের আগেই বসন্তের ছোঁয়ায় আমগাছগুলো ভরে উঠে অসংখ্য মুকুলে। তার কিছুদিন পরই পাতার ফাঁকে ফাঁকে দেখা যাবে ছোট-বড় সবুজ রঙের কাঁচা আম। কাঁচা আমের নাম শ...

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!
সুস্থতা

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!

গ্রীষ্মকাল যেমন প্রচন্ড দাবদাহ নিয়ে আসে তেমনি নিয়ে আসে প্রাকৃতিক ঐশ্বর্য্যের ভান্ডার। আম হচ্ছে গ্রীষ্মের সবচেয়ে উপাদেয় উপহার। এ সময় প্রচুর পরিমাণে আম...

পাকা আমের ম্যুজ
ডেজার্ট

পাকা আমের ম্যুজ

এখন গরমের সময়। বাজারে অনেক পাকা আম উঠেছে। এই অস্থির গরমে মিষ্টি রসালো পাকা আম কেটে বা জুস করে খেতে আমাদের সবারই কমবেশি ভালো লাগে। কিন্তু একইভাবে খেতে...

কাঁচা আমের ৩টি আচার
রেসিপি

কাঁচা আমের ৩টি আচার

কাঁচা আমের আচার সবারই পছন্দ। আমের আচার দেওয়ার উপযুক্ত সময় এখনই । কাঁচা আম বাজারে পাবেন আর মাত্র কিছুদিন। তাই বানিয়ে ফেলুন কাঁচা আমের কয়েকটি আচার,...

আরও পড়ুন

কাঁচা আমের সস
রেসিপি

কাঁচা আমের সস

কাঁচা আমের ভর্তা, চাটনি, আচার আর শরবত খাচ্ছেন সবাই। তবে তেতুলের যদি সস হয়, কাঁচা আমের সস হবে না কেন? তাই এবার নিজেই কাঁচা আমের সস বানালাম। খেতে দারুণ...

কাঁচা আমের ঝাল আচার রেসিপি
রেসিপি

কাঁচা আমের ঝাল আচার রেসিপি

এখন বাজারে পাওয়া যাচ্ছে কাঁচা আম। অনেকেই কাঁচা আম সংরক্ষণ করে রাখেন, তা দিয়েই পরবর্তীতে আচার বানান। কাঁচা আমের আচার আমরা কে না পছন্দ করি! ভাত, খিচুড়ি,...

সরিষা আমের আচার
রেসিপি

সরিষা আমের আচার

কাঁচা আমের গন্ধে মৌ মৌ করছে চারপাশ, আম দেখলেই যেন জ্বিভে জল চলে আসে। কাঁচা আমতো আছেই আমরা সকলেই ভালোবাসি আমের আচার। এ সময় সব খাবারের সাথে থাকা চাই আচা...

কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার‬
রেসিপি

কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার‬

আমের মৌসুম চলে এসেছে। বাজারে কাঁচা আম উঠতে শুরু করেছে। কাঁচা আম নামটি শুনলে প্রথমে যে খাবারটির কথা মনে আসে তা হল টক ঝাল মিষ্টি আমের আচার। আমের আচার খে...

কাঁচা আম ও দই দিয়ে তৈরি মেল্ট ঘরোয়া স্টাইলে
পানীয়

কাঁচা আম ও দই দিয়ে তৈরি মেল্ট ঘরোয়া স্টাইলে

বাঙালী মানেই ভোজন রসিক। নানা পদ নানা স্বাদ। আর এখন তো আমের মাস। কাঁচা আমের গন্ধে ভরে আছে চারপাশ। শুধু কি আমের আচার? ডাল আম কিংবা আমের ভর্তা খেলেই কি শ...

ফ্রেশ ও গ্লোয়িং স্কিন পেতে ডায়েটে রাখুন পুষ্টিকর পানীয়
বিউটি টিপস

ফ্রেশ ও গ্লোয়িং স্কিন পেতে ডায়েটে রাখুন পুষ্টিকর পানীয়

‘কী ব্যাপার! তোমার স্কিন তো অনেক গ্লোয়িং আর ফ্ললেস হচ্ছে!’ এরকম কথা কে না শুনতে চায়। এই ব্যস্ত জীবনে সবাই এখন স্কিন নিয়ে কনসার্ন। স্কিন সুন্দর রাখার জ...

…