পাকা আমের ম্যুজ

sub-editor · May 04, 2017 · 1 min read

পাকা আমের ম্যুজ

এখন গরমের সময়। বাজারে অনেক পাকা আম উঠেছে। এই অস্থির গরমে মিষ্টি রসালো পাকা আম কেটে বা জুস করে খেতে আমাদের সবারই কমবেশি ভালো লাগে। কিন্তু একইভাবে খেতে কি আর সব সময় ভালো লাগে? আম দিয়ে যদি মজার কোনো ডেজার্ট তৈরি করা যায়, তাহলে কেমন হয় বলুন তো? চলুন দেখে নিই, কীভাবে এই গরমে মজাদার ঠান্ডা ঠান্ডা পাকা আমের ম্যুজ তৈরি করা যায়। যেটা বাচ্চা থেকে বড় সবারই বেশ ভালো লাগবে।

পাকা আমের ম্যুজ তৈরি করতে যা যা লাগবে

  • পাকা আমের ক্বাথ (পাকা আম কেটে হাতে চটকে নিন)
  • ২ চা চামচ লেবুর রস
  • ২ টা ডিমের সাদা অংশ
  • ১ টেবিল চামচ আনফ্লেভারড জেলাটিন
  • ৪ কাপ পানি
  • ৬ টেবিল চামচ চিনি
  • ১ চিমটি লবণ
  • ২ কাপ হেভি ক্রিম (আমি ডানো ব্যবহার করেছি, যেকোন সুপারশপ/বড় গ্রোসারি শপে পাওয়া যায়)

কীভাবে তৈরি করবেন

১) ৫ কাপ পাকা আমের ক্বাথে ২ চা চামচ লেবুর রস এবং ৬ টেবিল চামচ চিনি মিশিয়ে ভালো করে মিক্স করুন।

২) আরেকটি পাত্রে ১ টেবিল চামচ আনফ্লেভারড জেলাটিন নিয়ে তাতে ৪ কাপ ফুটন্ত গরম পানি ঢেলে মিক্স করে নিন। ঐ মিশ্রণটি পাকা আমের মিশ্রণে ঢেলে দিয়ে ইলেকট্রনিক বিটার দিয়ে ১ মিনিট ধরে ভালো করে মিক্স করে নিন।

৩) এবার অন্য একটি পাত্রে দুটো ডিমের সাদা অংশ নিয়ে তাতে এক চিমটি লবণ দিয়ে ২ মিনিট ধরে ভালো করে বিট করে নিন।

৪) আরেকটি পাত্রে ২ কাপ হেভি ক্রিম নিয়ে সেটিও ১ মিনিট ধরে বিট করে নিন।

৫) এবার একটি বড় পাত্রে সবগুলো মিশ্রণ একে একে ঢেলে নিয়ে ২ মিনিট ধরে ভালো করে বিট করে নিন।

৬) ছোট ছোট ডেজার্ট পরিবেশনের পাত্রে মিশ্রণটি পাত্রগুলোর দুই-তৃতীয়াংশ জুড়ে ঢেলে দিন এবং কমপক্ষে দুই ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন।

৭) দুই ঘন্টা পর বের করে উপরে আপনার পছন্দের টুকরো করা ফল দিয়ে পরিবেশন করুন এই গরমে প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা পাকা আমের ম্যুজ।

সব সময় পাকা আম তো একভাবেই খাওয়া হয়। একদিন এভাবে বানিয়েই দেখুন। স্বাদেও আসবে নতুনত্ব, বাড়ির সকলেও খেতে বেশ পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শরীর সুস্থ রাখতে এই গরমে বেশি বেশি পানি পান করবেন।

ছবি - সাটারস্টক রেসিপি -  ফারহানা প্রীতি

সম্পর্কিত লেখা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?
সুস্থতা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?

গ্রীষ্মের আগেই বসন্তের ছোঁয়ায় আমগাছগুলো ভরে উঠে অসংখ্য মুকুলে। তার কিছুদিন পরই পাতার ফাঁকে ফাঁকে দেখা যাবে ছোট-বড় সবুজ রঙের কাঁচা আম। কাঁচা আমের নাম শ...

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!
সুস্থতা

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!

গ্রীষ্মকাল যেমন প্রচন্ড দাবদাহ নিয়ে আসে তেমনি নিয়ে আসে প্রাকৃতিক ঐশ্বর্য্যের ভান্ডার। আম হচ্ছে গ্রীষ্মের সবচেয়ে উপাদেয় উপহার। এ সময় প্রচুর পরিমাণে আম...

পাকা আমের স্মুদি
রেসিপি

পাকা আমের স্মুদি

এই সিজনে আম তো বেশ সহজলভ্য আর দামটাও হাতের নাগালেই। কাঁচা বা পাকা আম দিয়ে তৈরি স্মুদি শরীরের তাপ নিয়ন্ত্রণের পাশাপাশি ইম্যুনিটি সিস্টেম ভালো রাখতে কার...

কাঁচা আমের ৩টি আচার
রেসিপি

কাঁচা আমের ৩টি আচার

কাঁচা আমের আচার সবারই পছন্দ। আমের আচার দেওয়ার উপযুক্ত সময় এখনই । কাঁচা আম বাজারে পাবেন আর মাত্র কিছুদিন। তাই বানিয়ে ফেলুন কাঁচা আমের কয়েকটি আচার,...

আরও পড়ুন

কাঁচা আমের সস
রেসিপি

কাঁচা আমের সস

কাঁচা আমের ভর্তা, চাটনি, আচার আর শরবত খাচ্ছেন সবাই। তবে তেতুলের যদি সস হয়, কাঁচা আমের সস হবে না কেন? তাই এবার নিজেই কাঁচা আমের সস বানালাম। খেতে দারুণ...

কাঁচা আমের ঝাল আচার রেসিপি
রেসিপি

কাঁচা আমের ঝাল আচার রেসিপি

এখন বাজারে পাওয়া যাচ্ছে কাঁচা আম। অনেকেই কাঁচা আম সংরক্ষণ করে রাখেন, তা দিয়েই পরবর্তীতে আচার বানান। কাঁচা আমের আচার আমরা কে না পছন্দ করি! ভাত, খিচুড়ি,...

সরিষা আমের আচার
রেসিপি

সরিষা আমের আচার

কাঁচা আমের গন্ধে মৌ মৌ করছে চারপাশ, আম দেখলেই যেন জ্বিভে জল চলে আসে। কাঁচা আমতো আছেই আমরা সকলেই ভালোবাসি আমের আচার। এ সময় সব খাবারের সাথে থাকা চাই আচা...

গরমে ফর্সা ত্বক | ৩টি ফেইস প্যাক স্কিন করবে উজ্জ্বল
ত্বকের যত্ন

গরমে ফর্সা ত্বক | ৩টি ফেইস প্যাক স্কিন করবে উজ্জ্বল

গরম কালতো এখনো শেষ হয় নি। অনেকে তা ভুলে আছেন। সকালে হয়ত সানব্লক না মেখেই বের হয়ে গেলেন, আর গন্তব্যে পৌঁছানোর পূর্বেই দেখলেন গনগনে সূর্যের আগমন। কী আর...

অল্প বয়সে চুল পাকা রোধের ১০টি উপায় জানা আছে তো?
চুলের যত্ন

অল্প বয়সে চুল পাকা রোধের ১০টি উপায় জানা আছে তো?

বয়স বাড়ার সাথে সাথে চুল পাকবে এটাই স্বাভাবিক। কিন্তু যদি ১৫/২০ বছর বয়সেই পাকা ধরে তাহলে মনের অবস্থা কেমন হবে তা আর বলার অপেক্ষা রাখে না। আড় চোখে ত...

কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার‬
রেসিপি

কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার‬

আমের মৌসুম চলে এসেছে। বাজারে কাঁচা আম উঠতে শুরু করেছে। কাঁচা আম নামটি শুনলে প্রথমে যে খাবারটির কথা মনে আসে তা হল টক ঝাল মিষ্টি আমের আচার। আমের আচার খে...

…