পাকা তেঁতুলের টক মিষ্টি আচার

sub-editor · Jan 27, 2018 · 1 min read

পাকা তেঁতুলের টক মিষ্টি আচার

তেতুলের নাম শুনতেই জিভে জল এসে যায়। আর এর তৈরি আচার তো আরো মজাদার। খিচুড়ি,পোলাও, বিরিয়ানি এমনকি চাটনি হিসেবে সিঙ্গারা ,সমুচার সাথে পরিবেশন করতে পারবেন দারুণ মজাদার এই আচার। স্বাদ আরোও বাড়াতে বিট লবন মিশিয়ে নিতে পারেন। তাহলে আর দেরি কেন? দেখে নিন কীভাবে তৈরি করবেন পাকা তেঁতুলের টক মিষ্টি আচার।

উপকরণ
  • তেঁতুল– ১ কেজি
  • চিনি– ১ কেজি/ গুড় ৪ কাপ
  • সরিষারতেল –  ১ কাপ
  • আস্তপাঁচফোড়ন – ২ চা চামচ
  • টালা জিরা গুঁড়ো – ১ টেবিল চামচ
  • টালা ধনিয়া গুঁড়ো – ১ টেবিল চামচ
  • টালা শুকনো মরিচ গুঁড়ো –৪-৫ টি(ঐচ্ছিক)
  • লবণ– পরিমাণ মতো
  • বিটলবণ– সামান্য(ঐচ্ছিক)
  • ভিনেগার– ৩–৪ টেবিল চামচ
[picture] প্রণালী

- তাওয়ায় আস্ত জিরা, ধনিয়া, শুকনা মরিচ আলাদা করে ৩০ সেকেন্ড করে ভেজে এক এক করে ব্লেন্ডারে বা পাটায় বেটে ভালো করে গুঁড়ো করে নিন।

- এক কাপ কুসুম গরম পানিতে তেঁতুল ২ ঘণ্টা ভিজিয়ে রাখার পরে হাত দিয়ে ভালো করে কচলিয়ে কাঁথ বের করে নিন।

- তেঁতুলের কাঁথ চালনি দিয়ে চেলে কাঁথ আর বিচি আলাদা করে নিন, চাইলে অল্প কিছু বিচি রেখে দিতে পারেন ।

- ফ্রাইপ্যানে  সরিষার তেল  গরম করে আস্ত পাঁচফোড়ন দিন । হালকা ভাজা হলে তেঁতুলের কাঁথ দিয়ে নাড়তে থাকুন । পানি না শুকিয়ে যাওয়া পর্যন্ত অনবরত নাড়ুন।

- তারপর একে একে স্বাদমত লবন এবং চিনি দিয়ে নাড়তে থাকুন । আচার আঠালো হয়ে আসলে মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে ফেলুন।

- আচার বেশি দিন সংরক্ষণ করতে চাইলে ভিনেগার মিশাবেন।

সংরক্ষণ
  • কাচের জার গরম পানিতে ফুটিয়ে রোদে ভালোভাবে শুকিয়ে নিন।
  • আচার ঠাণ্ডা করে কাঁচের জারে রেখে মুখ ভালো করে আটকে দিন।
  • ফ্রিজে এই আচার ১ বছর পর্যন্ত ভালো থাকবে।
  • ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখলে মাঝে মধ্যে রোদে দিবেন।
রেসিপি - নিলুফার ইয়াসমিন

সম্পর্কিত লেখা

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!
রেসিপি

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!

আমরা কম বেশি সবাই রান্না জানি। কারোটা খুব ভালো হয়, কারোটা একটু কম। আজ কিছু টিপস নিয়ে কথা বলবো । অনেকেই হয়তো অনেক কিছু জানেন। তারপরও নতুন কিছু জানাবার...

তেঁতুলের স্বাস্থ্য উপকারিতা | ফলটির ৭টি হেলথ বেনিফিটস জানেন কী?
সুস্থতা

তেঁতুলের স্বাস্থ্য উপকারিতা | ফলটির ৭টি হেলথ বেনিফিটস জানেন কী?

“তেঁতুল” নিয়ে এখন চলছে নানা গুঞ্জন, সমালোচনা, ক্রিয়া ও প্রতিক্রিয়া। কে কাকে কবে কোথায় তেঁতুলের সাথে তুলনা করেছেন, সে বিশ্লেষণ আজ থাক। তেঁতুলের গুন...

কাটা জলপাই আচার
রেসিপি

কাটা জলপাই আচার

জলপাই এর টক-ঝাল এই আচার খিচুড়ি বা ভাতের সাথে খাওয়ার জন্য পারফেক্ট । যারা জলপাই পছন্দ করেন, তারা এই আচার বেশি করে বানিয়ে রেখে সারা বছর জলপাই এর মজা নিত...

সরিষা আমের আচার
রেসিপি

সরিষা আমের আচার

কাঁচা আমের গন্ধে মৌ মৌ করছে চারপাশ, আম দেখলেই যেন জ্বিভে জল চলে আসে। কাঁচা আমতো আছেই আমরা সকলেই ভালোবাসি আমের আচার। এ সময় সব খাবারের সাথে থাকা চাই আচা...

আরও পড়ুন

চালতার ঝাল আচার
রেসিপি

চালতার ঝাল আচার

চালতার আচার পছন্দ করে না এমন বাঙালী কমই আছেন। খিচুড়ি/পোলাও/ ডাল/ ভাতের সাথে একটু চালতার আচার হলে কথাই তো নেই। এবার আমার মায়ের কাছ থেকে শেখা চালতার আচ...

কাঁচা আমের ৩টি আচার
রেসিপি

কাঁচা আমের ৩টি আচার

কাঁচা আমের আচার সবারই পছন্দ। আমের আচার দেওয়ার উপযুক্ত সময় এখনই । কাঁচা আম বাজারে পাবেন আর মাত্র কিছুদিন। তাই বানিয়ে ফেলুন কাঁচা আমের কয়েকটি আচার,...

দারুণ ইয়াম্মি চটপটি!
চা – নাস্তা

দারুণ ইয়াম্মি চটপটি!

চটপটি খেতে কার না ভালো লাগে ? কিন্তু ইয়াম্মি চটপটি খেতে সবসময়ই কি বাইরে যাওয়া যায়। রাস্তার পাশের চটপটির ভ্যান থেকে খাওয়ার মজা অন্যরকম হলেও স্বাস্থ্যে...

জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচার
রেসিপি

জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচার

ভীষন মজার জলপাই এর টক-ঝাল- মিষ্টি আচার। আমার মায়ের রেসিপিতে বানানো এত মজার একটা আচার যে এমনি এমনিই খেয়ে শেষ হয়ে যাবে। খিচুরি, গরম ভাত বা যেকোন ধরনের খ...

টক-ঝাল-মিষ্টি জলপাইের আচার
রেসিপি

টক-ঝাল-মিষ্টি জলপাইের আচার

শীত চলে যাবার আগেই, বানিয়ে ফেলুন টক-ঝাল-মিষ্টি জলপাইের আচার। আর বছরের বাকিটা সময় খিচুড়ির সাথে মজা করে খান। ঝামেলাবিহীন সহজেই জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচ...

…