তেঁতুলের স্বাস্থ্য উপকারিতা | ফলটির ৭টি হেলথ বেনিফিটস জানেন কী?

ডা. জোবাইদা গুলশান আরা · Jul 28, 2013 · 1 min read

তেঁতুলের স্বাস্থ্য উপকারিতা | ফলটির ৭টি হেলথ বেনিফিটস জানেন কী?

“তেঁতুল” নিয়ে এখন চলছে নানা গুঞ্জন, সমালোচনা, ক্রিয়া ও প্রতিক্রিয়া। কে কাকে কবে কোথায় তেঁতুলের সাথে তুলনা করেছেন, সে বিশ্লেষণ আজ থাক। তেঁতুলের গুনাগুন নিয়ে অনেকের ভিন্ন মতামত থেকে থাকে। কারো মতে তেঁতুল স্বাস্থ্যের জন্য ঠিক না। আসুন জেনে নিই, ফল হিসেবে তেঁতুলের স্বাস্থ্য উপকারিতা ।

তেঁতু্লের  স্বাস্থ্য উপকারিতা

০১. তেঁতুলে আছে বেশ কিছু উপকারী খনিজ উপাদান এবং আঁশ, যা হজমে সহায়ক।

০২. এর আঠালো শাঁসে রয়েছে non-starch polysaccharides (NSP) যার উপাদান সেমিসেলুলোজ, মিউসিলেজ, পেকটিন ও ট্যানিস। প্রতি ১০০ গ্রাম তেঁতুলের শাঁসে ৫.১ গ্রাম ডায়েটারি ফাইবার (Dietary fiber) পাওয়া যায়, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ কার্যকরী। এই ফাইবার আমাদের কোলনকে ক্যান্সার উদ্রেককারী রাসায়নিক দ্রব্য (যা খাদ্যের সাথে আমাদের শরীরে প্রবেশ করে) থেকে রক্ষা করতে সহায়ক। তাছাড়া ডায়েটারি ফাইবার কোলস্টেরল থেকে এক ধরণের লবণ গঠন করে যা কোলনে ক্ষতিকর পদার্থের শোষণ রোধ করে। সেই সাথে শরীরের LDL cholesterol এর মাত্রা হ্রাস করতে তেঁতুলের শাঁস সহায়তা করে।

০৩. লেবুতে যেমন থাকে সাইট্রিক এসিড, তেঁতুল (Tamarind) – এ রয়েছে টারটারিক এসিড (Tartaric acid)। টারটারিক এসিড অধিক টক স্বাদযুক্ত, তবে শক্তিশালী এন্টিঅক্সিডেন্ট (Anti-oxidant E-number is E334) যা শরীরকে ক্ষতিকর মৌলিক পদার্থ থেকে রক্ষা করে।

০৪. তেঁতুলে রয়েছে উদ্বায়ী ফাইটোকেমিক্যালস (limonene, geraniol, safrole, cinnamic acid, methyl salicylate, pyrazineও alkyl¬thiazoles)। এসবেরই আছে ঔষধি গুণ।

০৫. যে খনিজ উপাদানগুলো তেঁতুলে প্রচুর পরিমাণে বিদ্যমান তার মধ্যে পটাশিয়াম, কপার (copper), আয়রন, ক্যালসিয়াম, জিংক ও ম্যাগনেশিয়াম উল্লেখযোগ্য। পটাসিয়াম আমাদের জীবকোষের গুরুত্বপূর্ণ অংশ এবং হার্টের জন্য এর উপকারী ভূমিকা রয়েছে। আমাদের লাল রক্তকণিকার মূল উপাদান আয়রন। কাজেই তেঁতুল রক্তের জন্যে ভালো। এছাড়া আয়রন আমাদের খাদ্য হজমের এনজাইম গঠনে কাজ করে।

০৬. তেঁতুল ভিটামিনে সমৃদ্ধ। এতে আছে প্রচুর ভিটামিন বি (থায়ামিন-Thiamine ), ভিটামিন এ, ফলিক এসিড (Folic Acid), রিবোফ্লাভিন (Riboflavin), নিয়াসিন (Niacin) এবং ভিটামিন সি। খাদ্য হজম ও রোগ প্রতিরোধে এসব ভিটামিন-এর ভূমিকা প্রায় সবারই জানা।

০৭. তেঁতুল চিকিৎসাশাস্ত্রে বহুল ব্যবহৃত। বদহজম, বমি, কোষ্ঠকাঠিন্য ইত্যাদির ঔষধ হিসেবে এর ব্যবহার বহু কাল ধরে। ঔষধ শিল্পে কোন কোন সিরাপে এর প্রয়োগ দেখা যায়।

আমার পারিবারিক জীবনের গল্প বলে শেষ করি। আমার স্বামীর গাউট এবং কোষ্ঠকাঠিন্য আছে বেশ ক’বছর ধরে। তাই যেদিন বাসায় একটু গুরুপাক রান্না হয়, বা কোথাও দাওয়াত খাই, ওকে আধা গ্লাস তেঁতুলের রস খাইয়ে দিই। এতে ওর হজমও ভালো হয়, আর মেদ-ও কমে। কাজেই তেঁতুলের স্বাস্থ্য উপকারিতা অনেক রয়েছে। সবসময় আপনার ঘরে কিছু পাকা তেঁতুল রাখুন; সুস্থ থাকুন।

ছবি-সংগৃহীতঃ আমরিতা বাজার

সম্পর্কিত লেখা

দারুণ ইয়াম্মি চটপটি!
চা – নাস্তা

দারুণ ইয়াম্মি চটপটি!

চটপটি খেতে কার না ভালো লাগে ? কিন্তু ইয়াম্মি চটপটি খেতে সবসময়ই কি বাইরে যাওয়া যায়। রাস্তার পাশের চটপটির ভ্যান থেকে খাওয়ার মজা অন্যরকম হলেও স্বাস্থ্যে...

ঘরে বানানো চটপটি
রেসিপি

ঘরে বানানো চটপটি

চটপটি খেতে কার না ভালো লাগে। কিন্তু ইয়াম্মি চটপটি খেতে সবসময়ই কি বাইরে যাওয়া যায়? রাস্তার পাশের চটপটির ভ্যান থেকে খাওয়ার মজা অন্যরকম হলেও স্বাস্থ্যের...

পাকা তেঁতুলের টক মিষ্টি আচার
রেসিপি

পাকা তেঁতুলের টক মিষ্টি আচার

তেতুলের নাম শুনতেই জিভে জল এসে যায়। আর এর তৈরি আচার তো আরো মজাদার। খিচুড়ি,পোলাও, বিরিয়ানি এমনকি চাটনি হিসেবে সিঙ্গারা ,সমুচার সাথে পরিবেশন করতে পারবেন...

শিশুদের কোষ্ঠকাঠিন্য কেন হয় এবং এক্ষেত্রে মা-বাবার করণীয় কী?
মা ও শিশু

শিশুদের কোষ্ঠকাঠিন্য কেন হয় এবং এক্ষেত্রে মা-বাবার করণীয় কী?

বাচ্চাদের খুব কমন একটি সমস্যা ‘কোষ্ঠকাঠিন্য’। বাচ্চাকে নিয়ে এই সমস্যায় পড়েনি এমন মা-বাবা খুঁজে পাওয়া কঠিন। সপ্তাহে তিনবারের বেশি টয়লেট না হওয়া বা টয়লে...

আরও পড়ুন

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!
সুস্থতা

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!

শীতকাল এক মায়াবিনী ঋতুর নাম। জীবনকে মায়ার বাঁধনে আষ্টেপৃষ্ঠে বাঁধে এই ঋতু। ঠিক বছর ঘুরতেই যেন শীতকালের অপেক্ষায় থাকতে হয়। কী নেই শীতের দিনগুলোতে? শীতক...

আয়রন করার সময় যে ভুলগুলো একেবারেই করা যাবে না
চুলের যত্ন

আয়রন করার সময় যে ভুলগুলো একেবারেই করা যাবে না

আয়রন মেশিন বা স্ট্রেইটনার ব্যবহার নারীর সংখ্যা গুণে শেষ করা যাবে না। চুলের সৌন্দর্যবর্ধক হিসেবে ইতোমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আয়রন মেশিন। এই একট...

শিশুর কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দূর করার ঘরোয়া উপায়
মা ও শিশু

শিশুর কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দূর করার ঘরোয়া উপায়

সব বাবা-মায়েরা শিশুর কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে কম বেশি ভুগে থাকেন। শিশুদের জন্য খুব কমন একটা সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন নিয়...

টক মিষ্টি ইলিশ
১ ঘণ্টার রান্না

টক মিষ্টি ইলিশ

সবার বাসায় ইলিশ রান্না মানেই সরষে ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ মাছ ভর্তা নয়তো ইলিশ ভাজি বা দো পেয়াজা। কিন্তু টক মিষ্টি ইলিশ যে কী মজা! একবার খেলে মনে হয় বার...

আয়রন ডিফেসেন্সি হলে কোন লক্ষণগুলো দেখে বুঝবেন?
সুস্থতা

আয়রন ডিফেসেন্সি হলে কোন লক্ষণগুলো দেখে বুঝবেন?

আয়রন মানব শরীরের জন্য একটু গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। এটি মানব শরীরের হিমোগ্লোবিন বা লোহিত রক্ত কণিকা তৈরির কাঁচামাল। আজকাল প্রায়ই শোনা যায় শরীরে রক্তস...

শিশুর শরীরে আয়রনের ঘাটতি হলে কী করে বুঝবেন?
মা ও শিশু

শিশুর শরীরে আয়রনের ঘাটতি হলে কী করে বুঝবেন?

মানব দেহের বৃদ্ধি ও বিকাশের জন্য যত রকম পুষ্টি প্রয়োজন তার মধ্যে আয়রন অন্যতম। জন্মের পর প্রথম পাঁচ বছরে শিশুর সব রকম বিকাশের মূল ভিত্তি স্থাপন হয়। এই...

…