টক মিষ্টি ইলিশ

শিফাত আরা সঞ্চা · Apr 03, 2019 · 1 min read

টক মিষ্টি ইলিশ

সবার বাসায় ইলিশ রান্না মানেই সরষে ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ মাছ ভর্তা নয়তো ইলিশ ভাজি বা দো পেয়াজা। কিন্তু টক মিষ্টি ইলিশ যে কী মজা! একবার খেলে মনে হয় বারবার খাই। বুঝতেই পারছেন আমার কতটা পছন্দ এই টক মিষ্টি ইলিশ! আসলে এত সুস্বাদু একটি রান্না এটি যে সবারই ভালো লাগবে। চলুন দেখে নেই, কিভাবে এই টক মিষ্টি ইলিশ রান্না করতে হয়।

[picture]

 

টক মিষ্টি ইলিশ রান্নার উপকরণ

  • ইলিশ মাছ ৬-৭ টুকরা
  • পেয়াজ বাটা- ১/২ কাপ
  • পেয়াজ কুচি- ১/৪ কাপ
  • তেল- ১/৩ কাপ
  • হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
  • মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ
  • আস্ত কাঁচা মরিচ ফালি ৪-৫ টি
  • তেতুলের মাড়- ১/৪ কাপ
  • আদা বাটা- ১ চা চামচ
  • চিনি- ১/৪ কাপ
  • পাঁচ ফোড়ন ভাজা গুঁড়া- ১/৪ চা চামচ
  • কালোজিরা- ১/৪ চা চামচ
  • টক মিষ্টি ইলিশ রান্নার প্রণালী

    ১. প্রথমে একটি কড়াইতে তেল গরম হতে দিন।

    strong>২. মাছের টুকরাগুলো সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে গরম তেলে ভেজে নিন। একটি পাত্রে এই ভাজা মাছ তুলে রাখুন।

    ৩. এবার পেয়াজ কুচি গরম তেলে বাদামী করে ভেজে নিন।

    ৪. এরপর এতে তেতুলের মাড়, কাঁচা মরিচ ও চিনি বাদে বাকি উপকরণ দিয়ে কষিয়ে নিন। অর্থাৎ, আদা বাটা, পেয়াজ বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও কালোজিরা দিয়ে মসলা কষিয়ে নিন।

    ৫. এবার এই কষানো মসলায় তুলে রাখা ভাজা ইলিশ মাছ কষিয়ে নিন।

    ৬. মসলাতে মাছ কষানো হয়ে গেলে এবার তেতুলের মাড়, কাঁচা মরিচ ও চিনি দিয়ে ১৫-২০ মিনিট অল্প আঁচে রান্না করুন।

    ব্যস! হয়ে গেল সুস্বাদু টক মিষ্টি ইলিশ! ভাত বা পোলাও যেকোনো কিছুর সাথেই খেয়ে নিতে পারেন এই ইলিশের মজাদার রান্নাটি!

     

    ছবি- সংগৃহীত: সাজগোজ

    সম্পর্কিত লেখা

    ভাপা সরষে ইলিশ
    ৩০ মিনিটের রান্না

    ভাপা সরষে ইলিশ

    ইলিশ ভাজা, ইলিশ ভাপা, ইলিশ পাতুরি, ইলিশ পোলাও, সরষে ইলিশ- এমন আরও কত কত রেসিপি যে আছে! ইলিশের সাথে জড়িয়ে আছে বাঙালিয়ানা। উৎসব-পার্বণ, অতিথি আপ্যায়ন কি...

    ভিন্ন স্বাদের ইলিশ পাতুরি
    ৩০ মিনিটের রান্না

    ভিন্ন স্বাদের ইলিশ পাতুরি

    বাংলাদেশে ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। ইলিশ মাছের নানা পদ আমরা খেয়ে থাকি। বিশেষ করে পহেলা বৈশাখের সময়। এছাড়াও সারা বছর...

    দই সরষে ইলিশ
    ৩০ মিনিটের রান্না

    দই সরষে ইলিশ

    বাঙালিয়ানার সাথে ইলিশের বিভিন্ন পদ জড়িয়ে আছে সেই প্রাচীনকাল থেকেই। মেহমান আপ্যায়ন, জামাই আদর, উৎসব আয়োজনে ইলিশের একটি না একটি পদ থাকা চাই-ই চাই! সরষে...

    ২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই
    মেহমানদারী

    ২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই

    ২টা মাছের রেসিপি নিয়ে আজকের আয়োজন। ইলিশ মাছ প্রতিটি বাঙালির খুবই প্রিয় একটি মাছ। আর এই ইলিশ মাছে আছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টিগুন।...

    আরও পড়ুন

    কমলার রসে টইটম্বুর ইলিশ
    মেহমানদারী

    কমলার রসে টইটম্বুর ইলিশ

    আজকের রেসিপি আয়োজনে রইল কমলার রসে টইটম্বুর ইলিশ। গরম ভাত বা পোলাওয়ের কমলার রসে ইলিশ মাছের এই আইটেম খেতে অসাধারণ। সময় করে তৈরি করে ফেলুন মজাদার এই ডিশ...

    বৈশাখে ভর্তা পর্ব ১
    রেসিপি

    বৈশাখে ভর্তা পর্ব ১

    আর ক'দিন বাদেই পহেলা বৈশাখ। এবারের বৈশাখে মেন্যু-তে রাখতে পারেন এমন কিছু সাধারণ আইটেম! এই খাবারগুলোর মাঝে প্রতিদিন আমরা কোনো না কোনো আইটেম খেয়ে থাকি ,...

    ইলিশ মাছের টিকিয়া কাবাব
    চা – নাস্তা

    ইলিশ মাছের টিকিয়া কাবাব

    ভাত, পোলাও বা বিরিয়ানীর সাথে পরিবেশন করতে পারেন। বিকালের নাস্তা হিসেবে টমেটো সসের সাথেও দারুন খেতে ইলিশ মাছের টিকিয়া। এই উপকরণে ৪-৫ জনকে পরিবেশন করা য...

    সরষে ইলিশ
    মেহমানদারী

    সরষে ইলিশ

    বৈশাখ এসে গেল রে!! সরষে ইলিশ ছাড়া কথা হবে না। বাসায় যখনই শুনি সরষে ইলিশ রান্না হচ্ছে বা হবে, ব্যস! আর কে পায়! খুব ভালো লাগে খেতে। রেসিপিটাও জেনে নিন ত...

    দারুণ ইয়াম্মি চটপটি!
    চা – নাস্তা

    দারুণ ইয়াম্মি চটপটি!

    চটপটি খেতে কার না ভালো লাগে ? কিন্তু ইয়াম্মি চটপটি খেতে সবসময়ই কি বাইরে যাওয়া যায়। রাস্তার পাশের চটপটির ভ্যান থেকে খাওয়ার মজা অন্যরকম হলেও স্বাস্থ্যে...

    …