দই সরষে ইলিশ

দিতি আহমেদ · May 05, 2019 · 1 min read

দই সরষে ইলিশ

বাঙালিয়ানার সাথে ইলিশের বিভিন্ন পদ জড়িয়ে আছে সেই প্রাচীনকাল থেকেই। মেহমান আপ্যায়ন, জামাই আদর, উৎসব আয়োজনে ইলিশের একটি না একটি পদ থাকা চাই-ই চাই! সরষে ইলিশ আমাদের ট্র্যাডিশনাল ডিশ। আপনাদের জন্য আজ নিয়ে এলাম একটু ভিন্ন রকমের সরষে ইলিশ। চলুন জেনে নেই দই সরষে ইলিশ এর রেসিপি! খুবই সহজ, তৈরি করতে সময়ও কম লাগে। পোলাও, খিচুড়ি, সাদা ভাত দিয়ে সার্ভ করতে পারবেন।

দই সরষে ইলিশ যেভাবে বানাবেন

উপকরণ

১)  ইলিশ মাছ বড় সাইজের -১টি

২) টক দই -১ কাপ

৩) সাদা সরষে বাটা- ১০০ গ্রাম

৪) সয়াবিন তেল - ২৫০ গ্রাম

৫) কাঁচা মরিচ- ৬/৭ টি

৬) পেঁয়াজ কুচি -২ কাপ

৭) হলুদ গুঁড়া- ১ চা চামচ

৮) রসুন বাটা-১/২ চা চামচ

৯) জিরা বাটা -১চা চামচ

১০) ধনিয়া গুঁড়া -১ চা চামচ

১১) লবণ- স্বাদ মতো

১২) পানি -পরিমাণ মতো

প্রণালী

১. ইলিশ মাছ ধুয়ে টুকরো করে সামান্য লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে বাটিতে রাখুন।

২. এবার একটি প্যান-এ তেল দিয়ে প্রথমে এতে পেঁয়াজ দিয়ে দিন। এরপর এর মধ্যে একে একে রসুন বাটা, হলুদ, ধনিয়া গুড়া, লবণ আর সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নিন।

৩. মশলা কষানো হলে এর মধ্যে সরষে বাটা ও টক দই দিয়ে কিছুক্ষণ নেড়ে পানি দিয়ে দিন। তারপর মাছের টুকরোগুলো ছেড়ে দিন। আর সাথে দিয়ে দিন কাঁচা মরিচ এবং ঢেকে দিন। এবার রান্না করুন ১০ থেকে ১৫ মিনিট।

ব্যস! হয়ে গেল মজাদার দই সরষে ইলিশ। সব সময়তো আমরা শুধু সরষে ইলিশ খেয়েছি। এবার একটু ভিন্ন রকম হয়ে যাক না! স্বাদের ভিন্নতা আশা করি আপনাদের ভালো লাগবে।

 ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

ভাপা সরষে ইলিশ
৩০ মিনিটের রান্না

ভাপা সরষে ইলিশ

ইলিশ ভাজা, ইলিশ ভাপা, ইলিশ পাতুরি, ইলিশ পোলাও, সরষে ইলিশ- এমন আরও কত কত রেসিপি যে আছে! ইলিশের সাথে জড়িয়ে আছে বাঙালিয়ানা। উৎসব-পার্বণ, অতিথি আপ্যায়ন কি...

টক মিষ্টি ইলিশ
১ ঘণ্টার রান্না

টক মিষ্টি ইলিশ

সবার বাসায় ইলিশ রান্না মানেই সরষে ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ মাছ ভর্তা নয়তো ইলিশ ভাজি বা দো পেয়াজা। কিন্তু টক মিষ্টি ইলিশ যে কী মজা! একবার খেলে মনে হয় বার...

ভিন্ন স্বাদের ইলিশ পাতুরি
৩০ মিনিটের রান্না

ভিন্ন স্বাদের ইলিশ পাতুরি

বাংলাদেশে ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। ইলিশ মাছের নানা পদ আমরা খেয়ে থাকি। বিশেষ করে পহেলা বৈশাখের সময়। এছাড়াও সারা বছর...

সরষে ইলিশ
মেহমানদারী

সরষে ইলিশ

বৈশাখ এসে গেল রে!! সরষে ইলিশ ছাড়া কথা হবে না। বাসায় যখনই শুনি সরষে ইলিশ রান্না হচ্ছে বা হবে, ব্যস! আর কে পায়! খুব ভালো লাগে খেতে। রেসিপিটাও জেনে নিন ত...

আরও পড়ুন

কমলার রসে টইটম্বুর ইলিশ
মেহমানদারী

কমলার রসে টইটম্বুর ইলিশ

আজকের রেসিপি আয়োজনে রইল কমলার রসে টইটম্বুর ইলিশ। গরম ভাত বা পোলাওয়ের কমলার রসে ইলিশ মাছের এই আইটেম খেতে অসাধারণ। সময় করে তৈরি করে ফেলুন মজাদার এই ডিশ...

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই
মেহমানদারী

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই

২টা মাছের রেসিপি নিয়ে আজকের আয়োজন। ইলিশ মাছ প্রতিটি বাঙালির খুবই প্রিয় একটি মাছ। আর এই ইলিশ মাছে আছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টিগুন।...

বৈশাখে ভর্তা পর্ব ১
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ১

আর ক'দিন বাদেই পহেলা বৈশাখ। এবারের বৈশাখে মেন্যু-তে রাখতে পারেন এমন কিছু সাধারণ আইটেম! এই খাবারগুলোর মাঝে প্রতিদিন আমরা কোনো না কোনো আইটেম খেয়ে থাকি ,...

ইলিশ মাছের টিকিয়া কাবাব
চা – নাস্তা

ইলিশ মাছের টিকিয়া কাবাব

ভাত, পোলাও বা বিরিয়ানীর সাথে পরিবেশন করতে পারেন। বিকালের নাস্তা হিসেবে টমেটো সসের সাথেও দারুন খেতে ইলিশ মাছের টিকিয়া। এই উপকরণে ৪-৫ জনকে পরিবেশন করা য...

ঝামেলা ও সময় কমাতে রান্নার ২০টি সহজ টিপস!
রেসিপি

ঝামেলা ও সময় কমাতে রান্নার ২০টি সহজ টিপস!

রান্না করার সময় টুকটাক টিপস জানা থাকলে রান্না ভালো হয়, সুরক্ষিত থাকা যায় এবং সময় বাঁচে।কর্মব্যস্ত জীবনে নিজেদের প্রয়োজনে আমাদের সবাইকেই কম বা বেশি রান...

…