বৈশাখে ভর্তা পর্ব ১

sub-editor · Apr 05, 2016 · 1 min read

বৈশাখে ভর্তা পর্ব ১

আর ক'দিন বাদেই পহেলা বৈশাখ। এবারের বৈশাখে মেন্যু-তে রাখতে পারেন এমন কিছু সাধারণ আইটেম! এই খাবারগুলোর মাঝে প্রতিদিন আমরা কোনো না কোনো আইটেম খেয়ে থাকি , বৈশাখ মানে শুধু পান্তা ইলিশ মাছ নয় , বৈশাখের খাবারগুলোতে আপামর গ্রামবাংলার খুব সাধারণ দেখানো খাবারগুলোর অসাধারণ স্বাদ খুঁজে পাওয়া যায় এই ভেবেই রেসিপিগুলো দেয়া। অনেকগুলো ভর্তার আইটেম একসাথে দেয়া সম্ভব নয় বলে পর্ব আকারে দেয়া হল। মজার মজার ভর্তার আইটেম টুকে রাখতে চোখ রাখুন সাজগোজের পেজে। আশা করি আপনাদের ভাল লাগবে। বৈশাখে ভর্তা পর্ব ১ দেখে নিন।

[picture]

 

বৈশাখে ভর্তা পর্ব ১ নিয়ে কথা

১) ইলিশ সরিষা ভর্তা

বৈশাখে ইলিশ সরিষা ভর্তা - shajgoj.com
যা লাগবে 
  • ইলিশ মাছ কয়েক টুকরা (অল্প জিরা গুঁড়া ও লবণ দিয়ে মেখে তেলে খুব মচমচে করে ভেজে নেয়া)
  • সাদা সরিষা বাটা ২ টেবিল চামচ 
  • লবণ স্বাদমত
  • সরিষার তেল
  • পেঁয়াজ কুচি

তৈরি করবেন যেভাবে

ইলিশ মাছ কাঁটা ছাড়িয়ে নিন এবং ঝুরি করে নিন। এবার এই ইলিশ ঝুরির সাথে সাদা সরিষা বাটা লবণ স্বাদমত সরিষার তেল পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে মেখে নিন। গরম ভাতের সাথে পরিবেশন করুন।

২) লইট্টা শুটকি ভর্তা

বৈশাখে লইট্টা শুটকি ভর্তা - shajgoj.com

যা লাগবে

  • লইট্টা শুটকি হাফ কাপ
  • পেঁয়াজ ৩ টা
  • রসুন কোয়া ৭- ৮ টা
  • মরিচ ৭- ৮ টা (কম বেশি করা যাবে)
  • ধনিয়া পাতা কুচি
  • লবণ স্বাদমত
  • সরিষার তেল অল্প

তৈরি করবেন যেভাবে 

শুটকি গুলুকে গরম পানিতে ভিজিয়ে রাখুন ১০ মিনিট। এরপর খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তাওয়াতে মচমচে করে ভেজে নিন। এবার একটা তাওয়াতে পেয়াজ রসুন মরিচ ধিমি আঁচে ভেজে নিন। ঢাকনা লাগিয়ে দিলে পেয়াজ সিদ্ধ হতে সময় নিবে না। দেখবেন পেয়াজ রসুন মরিচ সিদ্ধ হয়ে গেছে তখন বুঝবেন এটা রেডি।

এবার এই ভেজে নেয়া পেয়াজ রসুন মরিচ গুলুর সাথে ভাজা শুটকি ধনিয়া পাতা কুচি লবণ আর অল্প তেল দিয়ে চপার কিংবা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিন.পাটাতে ও বাটতে পারেন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই ভর্তা।

৩) তেলাপিয়া মাছের ভর্তা

বৈশাখে তেলাপিয়া মাছের ভর্তা - shajgoj.com

যা লাগবে

  • তেলাপিয়া মাছের ফিলে
  • পেয়াজ কুচি
  • শুকনা মরিচ টালা
  • সরিষার তেল

তৈরি করবেন যেভাবে 

উপকরণ সবগুলোই নিজের চাহিদা মতন দিয়ে নিবেন। তেলাপিয়া মাছের ফিলে লবণ আর মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিন। এবার পেঁয়াজ কুচি, শুকনা মরিচ টালা, সরিষার তেল দিয়ে মাখিয়ে নিন, অল্প আদা মিহি কুচি দিতে পারেন সাথে। গরম ভাতের সাথে পরিবেশ করুন!

 

রেসিপি- রোম্যান্টিক কিচেন স্টোরিজ

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

বৈশাখে ভর্তা পর্ব ২
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ২

আজকের বৈশাখে ভর্তা পর্ব ২ সাজানো হয়েছে ধনে পাতার ভর্তা, রুই মাছের ভর্তা এবং ডাল ভর্তা বানানোর রেসিপি দিয়ে। বৈশাখের প্রথম দিনটি শুরু হোক দারুণ সুস্বাদু...

ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!
রেসিপি

ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!

আমার বড় আপু খোশ মেজাজে আছে, কেন জানেন? আপুর সাথে নতুন কোনো মানুষের পরিচয় হলে, যখন সে ময়মনসিংহের লোক খুঁজে পায়, তখন খুশিতে ডগমগ করতে থাকে। কেমন যেন উচ্...

আরও পড়ুন

টক মিষ্টি ইলিশ
১ ঘণ্টার রান্না

টক মিষ্টি ইলিশ

সবার বাসায় ইলিশ রান্না মানেই সরষে ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ মাছ ভর্তা নয়তো ইলিশ ভাজি বা দো পেয়াজা। কিন্তু টক মিষ্টি ইলিশ যে কী মজা! একবার খেলে মনে হয় বার...

লইট্টা শুঁটকি ভুনা!
৩০ মিনিটের রান্না

লইট্টা শুঁটকি ভুনা!

দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে ঝাল ঝাল লইট্টা শুঁটকি ভুনা হলে কিন্তু জমবে বেশ। কিন্তু এই পদের রান্নার পদ্ধতিটি তো জানা নেই! তাহলে জেনে নেওয়া যাক...

ভাপা সরষে ইলিশ
৩০ মিনিটের রান্না

ভাপা সরষে ইলিশ

ইলিশ ভাজা, ইলিশ ভাপা, ইলিশ পাতুরি, ইলিশ পোলাও, সরষে ইলিশ- এমন আরও কত কত রেসিপি যে আছে! ইলিশের সাথে জড়িয়ে আছে বাঙালিয়ানা। উৎসব-পার্বণ, অতিথি আপ্যায়ন কি...

বেগুন দিয়ে কেচকি শুঁটকি | ২০ মিনিটে সাজিয়ে ফেলুন খাবার টেবিল
২০ মিনিটের রান্না

বেগুন দিয়ে কেচকি শুঁটকি | ২০ মিনিটে সাজিয়ে ফেলুন খাবার টেবিল

ইরি চালের মোটা ভাত আর ছোট বেগুন দিয়ে কেচকি শুঁটকি ভুনা ! ঝাল বোম্বাই মরিচ কচলে এক গামলা ভাত । হ্যাপি লাঞ্চ টাইম, তাই নয় কী? চলুন জেনে নিই বেগু...

শাপলা শুটকি
১ ঘণ্টার রান্না

শাপলা শুটকি

জাতীয় ফুল শাপলা দিয়ে যে মজার তরকারি রান্না করা যায়, তা অনেকেই জানে না। শাপলার লতি দিয়ে শুটকির তরকারি রান্না হয় সেটা অনেক বেশি মজার! আজ শেয়ার করব শাপলা...

…