লইট্টা শুঁটকি ভুনা!

sub-editor · Apr 23, 2017 · 1 min read

লইট্টা শুঁটকি ভুনা!

দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে ঝাল ঝাল লইট্টা শুঁটকি ভুনা হলে কিন্তু জমবে বেশ। কিন্তু এই পদের রান্নার পদ্ধতিটি তো জানা নেই! তাহলে  জেনে নেওয়া যাক লইট্টা শুঁটকি ভুনা রান্নার পুরো পদ্ধতিটি। 

লইট্টা শুঁটকি ভুনা রান্নার পদ্ধতি

উপকরণ

  • লইট্টা শুঁটকি- ১ কাপ ( ধুয়ে নিয়ে প্যান এ হাল্কা টেলে নেয়া )
  • রসুন কুঁচি- ১ কাপ ( একটু মোটা করে কুঁচি করা )
  • পেঁয়াজ কুঁচি- দেড় কাপ
  • হলুদ গুঁড়া- ১ চা চামচ
  • শুঁকনো মরিচ গুঁড়া- ২ চা চামচ (ঝাল কম খেতে চাইলে কম করে দিতে পারেন)
  • ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
  • তেল- ১/৪ কাপ
  • লবণ- স্বাদমতো
  • ধনিয়া পাতা কুঁচি- সাজানোর জন্য
  • কাঁচামরিচ- কয়েকটা

প্রণালী 

১. প্রথমে প্যানে তেল দিয়ে এতে পেঁয়াজ কুঁচি দিন 

২. তারপর মিডিয়াম আঁচে পেঁয়াজ নরম হবার আগ পর্যন্ত রান্না করুন।

৩. এরপর রসুন কুঁচি দিয়ে রান্না করুন ৩ থেকে ৪ মিনিট।

৪. এখন সব গুঁড়া মশলা দিয়ে নাড়াচাড়া করে অল্প পানি দিয়ে মশলা কষিয়ে নিন।

৫. এবার টেলে রাখা শুঁটকি দিয়ে নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে নিন।

৬. এবার এতে স্বাদ অনুযায়ী লবণ, কয়েকটা কাঁচামরিচ আর ১/৪ কাপ পানি দিয়ে ঢাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন আরও ১০ থেকে ১২ মিনিট।

৭. তরকারিতে তেলটা উপরে উঠে আসলে নামিয়ে গরম গরম ভাত এর সাথে পরিবেশন করুন ঝাল লইট্টা শুঁটকি ভুনা!

 

রেসিপি –  রোমান্টিক কিচেন স্টোরিজ 

ছবি - সংগৃহীত: শতাব্দী কুকিং শো

সম্পর্কিত লেখা

ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!
রেসিপি

ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!

আমার বড় আপু খোশ মেজাজে আছে, কেন জানেন? আপুর সাথে নতুন কোনো মানুষের পরিচয় হলে, যখন সে ময়মনসিংহের লোক খুঁজে পায়, তখন খুশিতে ডগমগ করতে থাকে। কেমন যেন উচ্...

বেগুন দিয়ে কেচকি শুঁটকি | ২০ মিনিটে সাজিয়ে ফেলুন খাবার টেবিল
২০ মিনিটের রান্না

বেগুন দিয়ে কেচকি শুঁটকি | ২০ মিনিটে সাজিয়ে ফেলুন খাবার টেবিল

ইরি চালের মোটা ভাত আর ছোট বেগুন দিয়ে কেচকি শুঁটকি ভুনা ! ঝাল বোম্বাই মরিচ কচলে এক গামলা ভাত । হ্যাপি লাঞ্চ টাইম, তাই নয় কী? চলুন জেনে নিই বেগু...

শাপলা শুটকি
১ ঘণ্টার রান্না

শাপলা শুটকি

জাতীয় ফুল শাপলা দিয়ে যে মজার তরকারি রান্না করা যায়, তা অনেকেই জানে না। শাপলার লতি দিয়ে শুটকির তরকারি রান্না হয় সেটা অনেক বেশি মজার! আজ শেয়ার করব শাপলা...

বৈশাখে ভর্তা পর্ব ১
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ১

আর ক'দিন বাদেই পহেলা বৈশাখ। এবারের বৈশাখে মেন্যু-তে রাখতে পারেন এমন কিছু সাধারণ আইটেম! এই খাবারগুলোর মাঝে প্রতিদিন আমরা কোনো না কোনো আইটেম খেয়ে থাকি ,...

আরও পড়ুন

চাটগাঁর মুখরোচক পদ দোমাছা
রেসিপি

চাটগাঁর মুখরোচক পদ দোমাছা

চট্রগ্রামের খুব মজাদার শুঁটকি ও মাছের এই পদের নাম দোমাছা। শীতকালে দুপুরে ধোঁয়া উঠা গরম গরম ভাতের সাথে এই দোমাছা খেতে কিন্তু দারুণ মজা। তাহলে দেখে নিন...

শুঁটকির বড়া
রেসিপি

শুঁটকির বড়া

শুঁটকির নাম শুনলে মুখে পানি আসে না এমন বাঙ্গালির সংখ্যা কমই আছে। আর বৈশাখে শুঁটকি খাওয়া হবে না, টা কি হয়? আমি তো বলবো, মোটেই না! শুঁটকির বড়াটা শুঁটকির...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

বালাচাও | ঘরেই তৈরি করুন চট্টগ্রামের মুখরোচক শুটকি
রেসিপি

বালাচাও | ঘরেই তৈরি করুন চট্টগ্রামের মুখরোচক শুটকি

কক্সবাজার বা চট্টগ্রামের মজার এই শুঁটকি আইটেমটি কে কে খেয়েছেন? যদি একবারও চেখে দেখার সৌভাগ্য না হয়ে থাকে তবে আজই ট্রাই করে দেখতে পারেন। দেশের বেশির ভা...

ক্রিস্পি লইট্টা ফ্রাই তৈরি করে নিন খুব সহজেই
রেসিপি

ক্রিস্পি লইট্টা ফ্রাই তৈরি করে নিন খুব সহজেই

সামুদ্রিক মাছ খেতে আমরা অনেকেই পছন্দ করি। আর তা যদি হয় গরম গরম ক্রিস্পি লইট্টা ফ্রাই তাহলে তো কোনো কথাই নেই। কেমন হয় যদি কক্সবাজার বা বাইরের রেস্টুরেন...

মচমচে লইট্টা মাছের ফ্রাই
চা – নাস্তা

মচমচে লইট্টা মাছের ফ্রাই

আজকের একটি নতুন রেসিপি লইট্টা মাছের ফ্রাই। চিকেন ফ্রাই তো অনেক খেয়েছেন। এবার লইট্টা মাছের ফ্রাই খেয়ে নিজের স্বাদ বদলে ফেলুন। আসুন জেনে নেয়া যাক মচমচে...

…