মচমচে লইট্টা মাছের ফ্রাই

sub-editor · Nov 09, 2016 · 1 min read

মচমচে লইট্টা মাছের ফ্রাই

আজকের একটি নতুন রেসিপি লইট্টা মাছের ফ্রাই। চিকেন ফ্রাই তো অনেক খেয়েছেন। এবার লইট্টা মাছের ফ্রাই খেয়ে নিজের স্বাদ বদলে ফেলুন। আসুন জেনে নেয়া যাক মচমচে লইট্টা মাছের ফ্রাইয়ের রেসিপিটি।

[picture]

উপকরণ

  • এক কেজি লইট্টা মাছ, অর্ধেক করে কাটা
  • আদা বাটা, রসুন বাটা আধ চা চামচ করে
  • স্বাদ মতো লবন
  • হলুদ গুঁড়া হাফ চাচামচ
  • মরিচ গুঁড়া ১ চা চামচ
  • কর্ণফ্লাওয়ার ৩ টেবিল চামচ
  • বেকিং পাউডার হাফ চা চামচ
  • গোলমরিচের গুঁড়া আধা চা চামচ
  • সয়াসস আধা টেবিল চামচ থেকে এক টেবিল চামচ
  • লেবুর রস এক চা চামচ
  • একটি ডিম
  • ময়দা ২কাপ
  • ভাজার জন্য তেল

প্রণালী

- মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিন। কিচেন টিস্যু দিয়ে চেপে নিন, যাতে বাড়তি পানি না থাকে। মাছ ছোট হলে গোটা রাখতে পারেন, বড় হলে ২ টুকরা করে নিন। এতে করে ভাজতে সুবিধা হবে।

- এরপর তেল বাদে সব উপকরণ দিয়ে মাখিয়ে এক ঘন্টা রেখে দিন। এরপর মাছগুলো ময়দার মিশ্রণ লাগিয়ে তেলে বাদামি করে ভেজে তুলুন।

- এবার পরিবেশন করুন সাদা ভাত, সাদা পোলাওয়ের সঙ্গে।

- ময়দার মিশ্রণ মাখানোর সময় চাইলে  মিহি কুঁচি ধনেপাতা দিতে পারেন আমি দিয়েছি।

ছবি ও রেসিপি - সামিয়া'জ হোম কিচেন

সম্পর্কিত লেখা

ক্রিস্পি লইট্টা ফ্রাই তৈরি করে নিন খুব সহজেই
রেসিপি

ক্রিস্পি লইট্টা ফ্রাই তৈরি করে নিন খুব সহজেই

সামুদ্রিক মাছ খেতে আমরা অনেকেই পছন্দ করি। আর তা যদি হয় গরম গরম ক্রিস্পি লইট্টা ফ্রাই তাহলে তো কোনো কথাই নেই। কেমন হয় যদি কক্সবাজার বা বাইরের রেস্টুরেন...

লইট্টা শুঁটকি ভুনা!
৩০ মিনিটের রান্না

লইট্টা শুঁটকি ভুনা!

দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে ঝাল ঝাল লইট্টা শুঁটকি ভুনা হলে কিন্তু জমবে বেশ। কিন্তু এই পদের রান্নার পদ্ধতিটি তো জানা নেই! তাহলে জেনে নেওয়া যাক...

গরম গরম ফ্রেশ রূপচাঁদা ফ্রাই
মেহমানদারী

গরম গরম ফ্রেশ রূপচাঁদা ফ্রাই

ফ্রেশ রূপচাঁদা ফ্রাই এর তুলনাই হয় না, অনেক মজা । তাই রূপচাঁদা হাতের কাছে পেলে একবার হলেও ফ্রেশ রূপচাঁদার ফ্রাই করে দেখুন। গরম ভাত বা পোলাও এর সাথে গরম...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

আরও পড়ুন

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই
মেহমানদারী

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই

২টা মাছের রেসিপি নিয়ে আজকের আয়োজন। ইলিশ মাছ প্রতিটি বাঙালির খুবই প্রিয় একটি মাছ। আর এই ইলিশ মাছে আছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টিগুন।...

আদার রসে রুই মাছ
৩০ মিনিটের রান্না

আদার রসে রুই মাছ

মাছ আমাদের বাঙ্গালিদের সবথেকে প্রিয় খাবার। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে, জন্মদিন সব কিছুতেই মাছের একটি আইটেম আমরা করেই থাকি। তাছাড়া আমাদের প্রত...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

রূপসী রূপচাঁদা মাছের দোপেয়াজা
মেহমানদারী

রূপসী রূপচাঁদা মাছের দোপেয়াজা

ঘরে রূপচাঁদা আসা মানেই সবাই হুমড়ি খেয়ে পরে রূপচাঁদা ফ্রাই খাবার জন্য। কিন্তু আমার কথা হলো সব সময় ফ্রাই-ই কেন খেতে হবে? হ্যাঁ, মানি আমি ফ্রাই মজা, কিন্...

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!
রেসিপি

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!

কাল বাসায় বড় মামা আসছেন। মা বললো মামা মায়ের সব পছন্দের মাছ নিয়ে আসছেন গ্রাম থেকে। আমার মা যা মজা করে মাছ রান্না করে তা আর মুখে না বলি। চলুন আপনাদের সা...

…